১২:৫৬ এম
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও উপমহাদেশের বরেণ্য আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আগামীকাল শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার খুতবার আগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
এ তথ্য আজ ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে দাওয়াতি ও শিক্ষাবিষয়ক সফরে বাংলাদেশে অবস্থানরত এই আলেম বিশ্বের ইসলামী চিন্তা, সমকালীন বিশ্বে মুসলিম সমাজের চ্যালেঞ্জ, জ্ঞানচর্চা, দাওয়াহ এবং উম্মাহর ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে আসছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বাংলাদেশে সফরের সময় তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন।
এদিকে আগামী শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি এবং মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করার কার্যক্রম অনুষ্ঠিত হবে।
আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের খাস কমিটির সদস্য এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি মুম্বাইভিত্তিক ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবে ইসলামী শিক্ষা ও গবেষণার খেদমতে নিয়োজিত রয়েছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
আল্লামা সাজ্জাদ নোমানী আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে সমাদৃত। তিনি মুসলিম সমাজের অধিকার ও কল্যাণে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
