ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাঁশখালীতে সংঘর্ষে প্রাণ গেল একজনের


বাঁশখালীতে সংঘর্ষে প্রাণ গেল একজনের

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরলে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন যুবক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মকবুল ফকির বাড়ির আব্দুল আলিমের ছেলে হিসেবে পরিচিত।

শুক্রবার ভোরে, উপজেলার সরল ইউনিয়নের পশ্চিম সরল এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সরল ইউনিয়নে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে, দীর্ঘদিন ধরে লবণমাঠ ও মাছের ঘের দখল নিয়ে একটি বিরোধ চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর, তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালাতে থাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে জিল্লুর রহমান গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ভোররাতে বাঁশখালীর একজন যুবককে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেছেন।

বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


কেরানীগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি আবাসিক প্রকল্পের ভেতরে রয়েছে একটি পরিত্যক্ত প্লট, সেখান থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে, স্থানীয় লোকজন একটি পরিত্যক্ত প্লটের জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা–পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধারের কাজ শুরু করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। মরদেহের উপরের অংশে সাদা-সবুজ রঙের একটি মেক্সি দেখতে পাওয়া গেছে, কিন্তু নিচের অংশে কোনো পোশাক ছিল না। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পাঁচ থেকে ছয় দিন আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে, পরে মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে পুকুরে মিলল মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


চট্টগ্রামে পুকুরে মিলল মরদেহ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদের জলদাশপাড়ার মজুমদারপাড়া কালি মন্দির সংলগ্ন পুকুর থেকে অরুণ জলদাশ (৫২) নামে এক ব্যক্তি পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া মরদেহে পাওয়া গেছে। নিহত অরুণ জলদাশ ছিলেন আমিরাবাদ ইউনিয়নের জলদাশপাড়া এলাকার বাসিন্দা পরশুরাম জলদাশের ছেলে। শুক্রবার এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা কালি মন্দিরের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অরুণ জলদাশের মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


নীলফামারীতে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

নীলফামারীর ডিমলা উপজেলার শহীদ জিয়াউর রহমান কলেজে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভবনটির উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠানের নামকরণ হওয়ায় দীর্ঘ ১৭ বছর ধরে কলেজটি প্রয়োজনীয় উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। ফলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শ্রেণিকক্ষ সংকট দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। নবনির্মিত একাডেমিক ভবন চালু হওয়ায় কলেজের শ্রেণিকক্ষের সংকট অনেকটাই দূর হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। ভবিষ্যতে কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম এবং প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. জলিলুর রহমানকে এক ছাত্রীর সঙ্গে কথিত অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম মিরন ও প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে বরখাস্তের আদেশ কার্যকর হবে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, মো. জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ-সংক্রান্ত একটি ভিডিও গত ২৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিদ্যালয়ের শৃঙ্খলা, নৈতিকতা ও কর্মপরিবেশ ক্ষুণ্ন হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করে। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা ৩০ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত এবং প্রচলিত বিধিমালা অনুসরণ করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

এ সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বরিশাল শিক্ষা বোর্ড, পটুয়াখালী জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. জলিলুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, অফিস সহকারী মো. জলিলুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদনের ভিত্তিতে বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা বিধি অনুযায়ী গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%