ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে পুকুরে মিলল মরদেহ


চট্টগ্রামে পুকুরে মিলল মরদেহ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদের জলদাশপাড়ার মজুমদারপাড়া কালি মন্দির সংলগ্ন পুকুর থেকে অরুণ জলদাশ (৫২) নামে এক ব্যক্তি পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া মরদেহে পাওয়া গেছে। নিহত অরুণ জলদাশ ছিলেন আমিরাবাদ ইউনিয়নের জলদাশপাড়া এলাকার বাসিন্দা পরশুরাম জলদাশের ছেলে। শুক্রবার এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা কালি মন্দিরের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অরুণ জলদাশের মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


নীলফামারীতে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

নীলফামারীর ডিমলা উপজেলার শহীদ জিয়াউর রহমান কলেজে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভবনটির উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

উদ্বোধন শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠানের নামকরণ হওয়ায় দীর্ঘ ১৭ বছর ধরে কলেজটি প্রয়োজনীয় উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। ফলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং শ্রেণিকক্ষ সংকট দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। নবনির্মিত একাডেমিক ভবন চালু হওয়ায় কলেজের শ্রেণিকক্ষের সংকট অনেকটাই দূর হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। ভবিষ্যতে কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম এবং প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


ছাত্রীর সঙ্গে অনৈতিক ভিডিও ভাইরাল, বিদ্যালয়ের অফিস সহকারী বরখাস্ত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. জলিলুর রহমানকে এক ছাত্রীর সঙ্গে কথিত অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলাম মিরন ও প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে বরখাস্তের আদেশ কার্যকর হবে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, মো. জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ-সংক্রান্ত একটি ভিডিও গত ২৫ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিদ্যালয়ের শৃঙ্খলা, নৈতিকতা ও কর্মপরিবেশ ক্ষুণ্ন হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করে। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা ৩০ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত এবং প্রচলিত বিধিমালা অনুসরণ করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

এ সংক্রান্ত অফিস আদেশের অনুলিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বরিশাল শিক্ষা বোর্ড, পটুয়াখালী জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. জলিলুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, অফিস সহকারী মো. জলিলুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদনের ভিত্তিতে বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা বিধি অনুযায়ী গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে কারা পৃষ্ঠপোষকতা করছে কিশোর গ্যাংকে?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


নারায়ণগঞ্জে কারা পৃষ্ঠপোষকতা করছে কিশোর গ্যাংকে?

নারায়ণগঞ্জে প্রভাবশালীদের সহায়তায় কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। তারা সক্রিয় ভূমিকা পালন করছে মাদক, সন্ত্রাস, হত্যা, ছিনতাই এবং আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে। কিশোর গ্যাং আতঙ্কে পরিণত হয়েছে জেলাবাসীদের কাছে, তবে তাদের মদদদাতারা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। সচেতন মহল অভিযোগ করছে, ফলে কিশোর অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানিয়েছেন, কিশোর গ্যাং নির্মূলে অভিযানসহ নানা কার্যক্রম চলছে।

দিনে দিনে অস্ত্রের ঝনঝনানি এবং মহড়ার দৃশ্য প্রায়ই দেখা যায়। পাড়া মহল্লায় অস্ত্র হাতে তরুণ কিশোররা দাপিয়ে বেড়াচ্ছে। তাদের হামলা ও সংঘর্ষে প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। স্থানীয় সূত্র অনুযায়ী, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় উঠতি বয়সের কিশোররা নানা অপরাধে জড়িয়ে পড়ছে, যেমন মাদক বিক্রি, চুরি এবং ছিনতাই। ধীরে ধীরে প্রভাবশালীদের শেল্টারে গড়ে উঠছে কিশোর গ্যাং। তাদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র তুলে দেয়া হচ্ছে।

কিশোর গ্যাংয়ের মহড়া, হামলা ও সংঘর্ষের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। সাধারণ জনগণ এবং অভিভাবকরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের তথ্য অনুযায়ী, গত দুই বছরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সহিংসতায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, কিশোর অপরাধীদের দমনে তাদের মদদদাতাদের আইনের আওতায় আনাসহ পারিবারিক সচেতনতা বাড়ানো প্রয়োজন।

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আবুল কালাম আজাদ জাকির বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইনে কিশোর গ্যাং শব্দটি নেই। আইন বিশেষে শিশু অপরাধ বা শিশু অপরাধী বলা হয়ে থাকে। শিশু অপরাধীদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আসলে যারা তাদের অপরাধী হিসেবে তৈরি করছেন, সেই মদতদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাহলেই শিশু অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে।

তিনি আরও বলেছেন, সামাজিক এবং পারিবারিক সচেতনতা সৃষ্টি করাও জরুরি। অভিভাবকদের তাদের সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে এবং তাদের বাসায় ফিরতে দেরি হচ্ছে কিনা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানিয়েছেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে নিয়মিত গ্রেফতার অভিযান এবং নানা কার্যক্রম চলছে। 'আমরা ইতিমধ্যে ৫টি কিশোর গ্যাং শনাক্ত করেছি। মামলা করছি। নিয়মিত অভিযান চালাচ্ছি এবং গ্রেফতারও করছি। কমিউনিটি পুলিশের সাথে কাজ করছি। জনসচেতনতা সৃষ্টি করতে নিয়মিত সভার আয়োজন করছি।' তিনি জানিয়েছেন, কিশোরদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছেন।

জেলা পুলিশ সুপার আরও জানিয়েছেন, কিশোরদের যে অপরাধে জড়াচ্ছে, তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। তিনি জানান, মাদক অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে এবং আশা প্রকাশ করেছেন কিশোর অপরাধ প্রবণতাও কমে আসবে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ছয় মাসে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাবের অভিযানেও অন্তত আরও ২০ জন গ্রেফতার হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনায় অভিযোগে ভারতীয় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

বর্ধমান জেলার রেনেসাঁ হাউজিং এলাকা থেকে শুক্রবার (৩১ জুলাই) স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং স্থানীয় পুলিশের যৌথ গোপন অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম হামিদ মণ্ডল। পুলিশ দাবি করেছে, তিনি জইশ-ই-মোহাম্মদের শাখা সংগঠন ‘হামিল সাজ্জাদ ভাট গ্রুপ’-এর সক্রিয় সদস্য। তার কাছ থেকে মুখ্যমন্ত্রীর চলাফেরা ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন স্পর্শকাতর নথি উদ্ধার করা হয়েছে। 

অভিযান পরিচালনাকারী দল জানায়, সকাল সাড়ে আটটার দিকে যৌথ অভিযান চালিয়ে তাকে ধরা হয়। তবে অভিযানের সময় ঘরে থাকা আরেকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার সক্ষমতা দেখায়। পলাতককে গ্রেপ্তারে তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে। 

তদন্তকারীদের দাবি, হামিদ মণ্ডলের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচি, নিরাপত্তা প্রোটোকল এবং ভিআইপি মুভমেন্টসংক্রান্ত গোপন তথ্য পাওয়া গেছে। এমনকি মুখ্যমন্ত্রী কোন গাড়িতে চলাচল করেন, তার চালক কে এবং গাড়িটি কোথায় পার্ক করা হয়—এমন বিস্তারিত তথ্যও তার কাছে ছিল। 

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, হামিদ পাকিস্তানে প্রশিক্ষণ শেষে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করছিলেন। তিনি কাশ্মীরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অবস্থান সংক্রান্ত তথ্যও পাঠাতেন বলে অভিযোগ রয়েছে। আটককৃত ‘হামিল সাজ্জাদ ভাট গ্রুপ’ মূলত চুক্তিভিত্তিক হত্যা ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে। 

বর্ধমানে আস্তানা গড়ার আগে হামিদ হাওড়ার পিলখানা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং প্রায় দুই মাস আগে বর্ধমানে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। 

এ বিষয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এটি অত্যন্ত স্পর্শকাতর ও জাতীয় নিরাপত্তার বিষয়। তাই, এ নিয়ে এখনই বিস্তারিত মন্তব্য করা সঠিক হবে না। শনিবার (১ আগস্ট) এসটিএফ এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে। তবে তার পাশাপাশি জইশের নজরদারিতে রাজ্যের মন্ত্রী উমেশ রাইসহ আরও অনেকেই রয়েছেন বলে ইঙ্গিত দেন তিনি। 

উল্লেখ্য, এর আগে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ও ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা চন্দ্রনাথ রথ আততায়ীদের গুলিতে নিহত হন, যার তদন্ত এখনও চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%