ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মিশিগানের প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ বিভাজন


মিশিগানের প্রাইমারি নির্বাচনে ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ বিভাজন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মঙ্গলবার ডেমোক্র্যাটিক পার্টির গুরুত্বপূর্ণ প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বামপন্থি এক চ্যালেঞ্জার এবং দলীয় নেতৃত্ব-সমর্থিত এক কংগ্রেসওম্যানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

ইসরাইল ইস্যু, নির্বাচনে জয়ের সক্ষমতা এবং জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ নিয়ে বর্তমান এই প্রতিদ্বন্দ্বিতা এক ধরনের প্রক্সি লড়াইয়ে পরিণত হয়েছে।

বিজয়ী প্রার্থী নভেম্বরে অবসর নিতে যাওয়া ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্সের শূন্য হওয়া আসনে রিপাবলিকান দলের সাবেক কংগ্রেসম্যান মাইক রজার্সের মুখোমুখি হবেন। এই নির্বাচন ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কঠিন লড়াইয়ে বিশেষ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেট্রয়েট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সিনেটের নিয়ন্ত্রণ নিতে হলে ডেমোক্র্যাটদের মিশিগানের আসন ধরে রাখার পাশাপাশি রিপাবলিকানদের দখলে থাকা আরও চারটি আসনে জয় পেতে হবে। সেই কারণে সাম্প্রতিক জাতীয় নির্বাচনে দুই দলের মধ্যে পালাবদল হওয়া এই অঙ্গরাজ্যের প্রাইমারি শুধুমাত্র আদর্শিক প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ নয়।

বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফলাফল দেখাবে ডেমোক্র্যাটদের মধ্যে বর্তমান বামপন্থী উত্থান দলীয় নিরাপদ আসনের বাইরে গিয়ে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতেও সফল হতে পারে কি না। নাকি মিশিগানের দলীয় মূলধারা এখনও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম।

ওয়েন কাউন্টির সাবেক স্বাস্থ্য পরিচালক আবদুল এল-সাইয়েদ বামপন্থি নেতা বার্নি স্যান্ডার্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের সমর্থন পেয়েছেন। তিনি নিজেকে শ্রমজীবী মানুষের পক্ষে লড়াই করা একজন প্রার্থী হিসেবে তুলে ধরেছেন। তিনি করপোরেট প্রতিষ্ঠান, দলীয় নেতৃত্ব এবং ক্রমশ অজনপ্রিয় হয়ে ওঠা ইসরাইলপন্থী দাতাদের বিরোধিতা করার অঙ্গীকার করেছেন।

অন্যদিকে, ডেট্রয়েট শহরতলির চারবারের কংগ্রেসওম্যান হেইলি স্টিভেন্স অভিজ্ঞতা, উৎপাদন শিল্প এবং নির্বাচনে জয়ের সক্ষমতাকে প্রচারের মূল বিষয় করেছেন। তিনি সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার থেকে শুরু করে মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমারের সমর্থন অর্জন করেছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

বামপন্থিদের উত্থান বর্তমানে কিছু গুরুত্বপূর্ণ জনমত জরিপে এল-সাইয়েদ এগিয়ে রয়েছেন। এই অবস্থা চলতি প্রাইমারি মৌসুমে দলীয় নেতৃত্ববিরোধী ধারাবাহিক সাফল্যের ফলে বামপন্থিদের সবচেয়ে বড় জয়ের সম্ভাবনা তৈরি করেছে।

তার সমর্থকদের দাবি, প্রচারণায় স্বেচ্ছাসেবকদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করছে, ওয়াশিংটনের প্রচলিত অর্থদাতা নেটওয়ার্কের ওপর নির্ভর না করেও প্রগতিশীলরা অঙ্গরাজ্যজুড়ে একটি শক্তিশালী জোট গড়ে তুলতে সক্ষম।

স্টিভেন্সের আশাবাদ, জনমত জরিপে যথাযথভাবে প্রতিফলিত না হওয়া কৃষ্ণাঙ্গ ভোটার, বয়স্ক ডেমোক্র্যাট এবং কলেজ ডিগ্রিহীন ভোটারদের সমর্থন তিনি পাবেন।

ডেট্রয়েটের উত্তর-পশ্চিমে প্রায় আধা ঘণ্টার পথের শহর বার্মিংহামে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও প্রচুর ভোট পাচ্ছি। মানুষকে উজ্জীবিত করতে পারছি।’

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তিনি আরও বলেন, ‘আমার ফোনে একের পর এক কল আসছে। মানুষ ভোট দিতে যেতে এবং আমার মতো একটি প্রচারণাকে নভেম্বরে এগিয়ে যেতে দেখতে উৎসাহিত।’

ইসরাইল ইস্যুতে তীব্র বিভাজন দেখা দিয়েছে। দুই প্রার্থীর মধ্যে বৃহত্তম মতপার্থক্য ইসরাইলকে দেওয়া যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন নিয়ে। স্টিভেন্স ইসরাইলকে অব্যাহত সামরিক সহায়তার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি গাজায় ইসরাইল গণহত্যা চালিয়েছে- এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

অন্যদিকে, এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপিএসি)প্রভাবের সমালোচনা করেছেন। একই সাথে তিনি বলেছেন, ইসরাইল বিশেষভাবে একটি ইহুদি রাষ্ট্র হিসেবে থাকা উচিত নয়।

মিশিগানে বৃহৎ আরব-আমেরিকান জনগোষ্ঠী এবং গাজা যুদ্ধ নিয়ে তীব্র ক্ষোভ থাকা পরিস্থিতিতে এআইপিএসি ও অন্যান্য পক্ষের প্রায় ৯ কোটি ডলারের ব্যয় এবং ব্যাপক প্রচারাভিযান ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ইসরাইলপন্থি লবির প্রভাব যাচাইয়ের জন্য একটি জাতীয় পরীক্ষায় পরিণত হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

প্রচারণার শেষদিকে দুই প্রার্থী ব্যক্তিগত আক্রমণ বৃদ্ধি করেন। এল-সাইয়েদ স্টিভেন্সকে ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে অযোগ্য প্রার্থী’ বলে মন্তব্য করেন। জবাবে স্টিভেন্স অভিযোগ করেন, এল-সাইয়েদ নিজের সমস্যার জন্য ইহুদি-আমেরিকানদের দায়ী করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


জামালপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আজ জেলার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই দিবসের অনুষ্ঠানে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের সময় সংসদ সদস্য এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলেন।

এ উপলক্ষে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী এবং পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনও উপস্থিত ছিলেন।

পরে জামালপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে জুলাই শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

এই দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু পুনর্বাসন কেন্দ্র এবং প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রের বাসিন্দাদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা করা হয়। সাথে সাথে রচনা লেখা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ছাড়া তথ্য অধিদপ্তরের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপেন দেওয়ান পরিদর্শন করলেন রাঙামাটির দুর্বৃত্তদের কেটে দেওয়া পেঁপে বাগান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


দীপেন দেওয়ান পরিদর্শন করলেন রাঙামাটির দুর্বৃত্তদের কেটে দেওয়া পেঁপে বাগান

শহরের আসামবস্তিস্থ ব্রাক্ষণটিলায় দুর্বৃত্তদের কেটে দেওয়া ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান পরিদর্শন করেছেন সাবেক মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।

আজ বুধবার সকালে তিনি ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান মালিকের সঙ্গে আলাপ করেন।

দীপেন দেওয়ান এমপি, ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান পরিদর্শন শেষে বলেন, পেঁপে বাগান কেটে দেওয়ার ঘটনায় বাগান মালিকের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তিনি বলেন, যারা এই কাজটি করেছে তারা দুষ্কৃতকারীদের তালিকায় পড়ে। কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বাগান মালিক ও জমির মালিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই রাতে শহরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রাঙাপানির নোয়াদাম ব্রাক্ষণ টিলা এলাকায় পরিকল্পিতভাবে রাতে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে প্রায় ৮০০টি পেঁপে গাছ কেটে দেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তর কোরিয়ার ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি জাপানের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


উত্তর কোরিয়ার ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি জাপানের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে

 প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টোকিও সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পদক্ষেপ নেওয়ায় বুধবার জাপানের বিরুদ্ধে ‘যুদ্ধের পথে এগিয়ে যাওয়ার’ অভিযোগ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং।

এ খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিবাদী নীতি থেকে জাপান ধীরে ধীরে সরে আসার চেষ্টায় রয়েছে। দেশটি সামরিক ব্যয় বাড়াচ্ছে, প্রতিরক্ষা-সংক্রান্ত চুক্তি সম্প্রসারণ করছে এবং দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা মোতায়েন করে চলেছে।

মঙ্গলবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেন, ‘জরুরি অবস্থা ও সংকটবোধ’ নিয়ে দেশের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। পাশাপাশি সরকারের নতুন নিরাপত্তা মূল্যায়নে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে কিম ইয়ো জং বলেছেন, ‘জাপানের এই রূপান্তরের ফলে পিয়ংইয়ংয়ের নেতৃত্ব অতিরিক্ত সামরিক বিকল্প নিতে বাধ্য হবে।’

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি(কেসিএনএ) প্রকাশিত ওই বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, ‘যুদ্ধাপরাধী রাষ্ট্র জাপান দ্রুতই একটি যুদ্ধরাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে।’

তিনি বলেন, সম্প্রতি জাপানের টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং মে মাসে ফিলিপাইনসের সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অংশগ্রহণ-এসবই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের সমর্থনে ‘বিপজ্জনক সামরিক তৎপরতার’ প্রমাণ।

কিম ইয়ো জং আরও বলেন, জাপান শীঘ্রই আগাম আক্রমণের সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ‘জাপানের সামরিক সক্ষমতার এই বিকাশ যদি গুরুতর হুমকিতে পরিণত হয়, তাহলে আমরা চুপচাপ বসে থাকবো না।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে আত্মসমর্পণের পূর্বে জাপান সম্পূর্ণ কোরীয় উপদ্বীপ দখল করে রেখেছিল। এরপর থেকে ৩৮তম অক্ষরেখা বরাবর কোরিয়া বিভক্ত হয়ে দুই পৃথক রাষ্ট্রে পরিণত হয়Ñউত্তর ও দক্ষিণ কোরিয়া।

জাপানের ঔপনিবেশিক শাসনের সহিংস অতীতের প্রভাব উত্তর ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রনীতির মধ্যে বিদ্যমান।

কিম ইয়ো জংয়ের বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘সামরিকবাদের উত্তরসূরিরা, যারা ধূর্ততা ও আগ্রাসনের উত্তরাধিকার বহন করছে, যদি তাদের হাতে প্রাণঘাতী অস্ত্র তুলে দেয়, তবে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের পর থেকে জাপানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

২০২৫ সালে জাপান তার সামরিক ব্যয় ৯ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি করে ৬২ দশমিক ২ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এ ব্যয় জাপানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৪ শতাংশ। এটি ১৯৫৮ সালের পর সর্বোচ্চ সামরিক ব্যয় হিসেবে চিহ্নিত হয়েছে।

উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনও সম্প্রতি জাপানের সামরিক সম্প্রসারণকে ‘নতুন সামরিকবাদ’ হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে।

নভেম্বরে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মন্তব্য করেন, চীন যদি তাইওয়ান দখলের চেষ্টা করে, তবে জাপানের সামরিক বাহিনীর প্রতিক্রিয়া জানানো দরকার হতে পারে। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটেছে।

চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়ে সুরাহা করে চলেছে।

২০১৯ সালে নেতা কিম জং উন ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠক পারমাণবিক নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিধি নিয়ে মতপার্থক্যের কারণে ভেঙে যাওয়ার পর থেকে পিয়ংইয়ং বারবার নিজেকে একটি ‘অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করে আসছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইতালির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইতালির

নেপলস অঞ্চলে গত সপ্তাহে ঘটে যাওয়া ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য ইতালি সরকার ১০ কোটি ইউরো সহায়তা বরাদ্দ করেছে। মঙ্গলবার, দেশটির নাগরিক সুরক্ষা মন্ত্রী এ তথ্যটি জানান।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আঘাত হানা ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি ৪০ বছরের মধ্যে নেপলস এলাকায় দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল। এছাড়া, প্রায় ৭০০ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হতে হয়েছে।

ভূমিকম্পের ফলে ২৬ জন আহত হয়েছেন। শহরের পশ্চিমে অবস্থিত পোজুওলি এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বেশিরভাগই ছিল, যেখানে সরিয়ে নেওয়া বেশিরভাগ মানুষ বাস করতেন।

মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেচি জানান, বরাদ্দকৃত এই অর্থটি ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের কাজে ব্যবহার করা হবে।

দমকল বাহিনীর তথ্যমতে, ৩৯৫টি বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। মন্ত্রী আরও জানান, সরিয়ে নেওয়া ৭০০ জনের মধ্যে ৫৬৮ জনের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও ১২৮ জন হোটেলে অবস্থান করছেন।

এটি একটি অঞ্চলে ইউরোপের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখের অবস্থান এবং এখানকার ভূমিকম্পের পাশাপাশি ভূ-কম্পনমূলক কার্যক্রম যথেষ্ট সাধারণ ঘটনা। শুক্রবারের ভূমিকম্পের পরে, রাতভর অপেক্ষাকৃত কম মাত্রার বেশ কয়েকটি পরাঘাতও অনুভূত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%