০৮:০৪ পি.এম
শহরের আসামবস্তিস্থ ব্রাক্ষণটিলায় দুর্বৃত্তদের কেটে দেওয়া ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান পরিদর্শন করেছেন সাবেক মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি।
আজ বুধবার সকালে তিনি ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান মালিকের সঙ্গে আলাপ করেন।
দীপেন দেওয়ান এমপি, ক্ষতিগ্রস্ত পেঁপে বাগান পরিদর্শন শেষে বলেন, পেঁপে বাগান কেটে দেওয়ার ঘটনায় বাগান মালিকের অপূরণীয় ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তিনি বলেন, যারা এই কাজটি করেছে তারা দুষ্কৃতকারীদের তালিকায় পড়ে। কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বাগান মালিক ও জমির মালিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাতে শহরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রাঙাপানির নোয়াদাম ব্রাক্ষণ টিলা এলাকায় পরিকল্পিতভাবে রাতে দুর্বৃত্তরা বাগানে প্রবেশ করে প্রায় ৮০০টি পেঁপে গাছ কেটে দেয়।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন