ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা


সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (৪ জুলাই) সকাল ৯টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

শুক্রবার (৩ জুলাই) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এ প্রভাবে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৪ এম


গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে যে, গাজা উপত্যকায় তাদের অভিযানে হামাসের শুজাইয়া ব্যাটালিয়নের সামরিক নিরাপত্তা প্রধান মোহাম্মদ নাইম জানদিয়া নিহত হয়েছেন। খবরটি এসেছে আল জাজিরার পক্ষ থেকে।

আন্তর্জাতিক ডেস্কের তথ্য অনুযায়ী, টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সময় অপহরণ করা তিনজন ইসরাইলি জিম্মিকে এক ভূগর্ভস্থ সুড়ঙ্গে আটকে রাখার দায়িত্বে ছিলেন জানদিয়া।

ইসরাইলের দাবি অনুসারে, ওই তিন জিম্মি পরবর্তীতে গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন। সে সময়ে সেনারা ভুলবশত তাদের ফিলিস্তিনি বলে শনাক্ত করেছিল, যা ইসরাইল স্বীকার করেছিল।

তবে মোহাম্মদ নাইম জানদিয়ার নিহত হওয়ার দাবি বা তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর নির্ধারিত তথাকথিত ‘ইয়েলো লাইন’ ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এতে করে আরও বেশি ফিলিস্তিনির এলাকা বাসিন্দাদের জন্য অপ্রবেশযোগ্য হয়ে পড়ছে, এ অভিযোগ করেছে ইসরাইলি সামরিক বাহিনীর সাবেক সদস্যদের মানবাধিকার সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্স।

গঠনটির দাবি, ২০২৫ সালের অক্টোবর মাসে কার্যকর হওয়া গাজার যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরাইলি সেনাবাহিনী যে সীমারেখা পর্যন্ত সরে গিয়েছিল, সেটিই প্রথমে ‘ইয়েলো লাইন’ হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু এর পরে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা গাজার মোট ভূখণ্ডের প্রায় ৫৩ শতাংশ থেকে বেড়ে সর্বোচ্চ ৭০ শতাংশে পৌঁছেছে।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ব্রেকিং দ্য সাইলেন্স জানায়, এর ফলে গাজার প্রায় পুরো জনসংখ্যা এখন উপত্যকার এক-তৃতীয়াংশেরও কম এলাকায় বসবাস করতে বাধ্য হচ্ছে।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, ‘ইয়েলো লাইন’-এর সম্প্রসারণের কারণে পানির উৎস, স্বাস্থ্যসেবাকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পাশাপাশি, এ নীতির কারণে বহু ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলেও দাবি করা হয়েছে।

জাতিসংঘের তথ্যের উদ্ধৃতি দিয়ে সংগঠনটি জানায়, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ২০২৬ সালের এপ্রিলের শুরু পর্যন্ত ‘ইয়েলো লাইন’-সংলগ্ন এলাকায় ইসরাইলি হামলায় অন্তত ১৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন নারী এবং ৪৩ জন শিশু রয়েছেন।

ব্রেকিং দ্য সাইলেন্স আরও অভিযোগ করে যে, ‘ইয়েলো লাইন’ কার্যত একটি ‘কিল জোন’ বা মৃত্যু অঞ্চল, যেখানে ইসরায়েলি বাহিনীর জন্য প্রাণঘাতী শক্তি ব্যবহারের নিয়ম অত্যন্ত শিথিল। তবে এ অভিযোগের বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, মালয়েশিয়ায় ৮ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৬ এম


অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, মালয়েশিয়ায় ৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় কালো তালিকাভুক্ত থাকা সত্ত্বেও অবৈধ সীমান্ত পথ ব্যবহার করে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে আটজন বাংলাদেশি সহ মোট ১৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

মোহাম্মদ আবদুল কাদের

বৃহস্পতিবার (২ জুলাই), কেলান্তান সীমান্তের কাছে পরিচালিত একটি বিশেষ অভিযানে তারা ধরা পড়েন। কুয়ালালামপুর এবং কেলান্তানের অভিবাসন বিভাগের গোয়েন্দা শাখা এবং মেরিন ইন্টেলিজেন্স ইউনিটের যৌথ দল ভোর ৫টা ১০ মিনিটের দিকে কোতা বারু এলাকার দুটি বিভিন্ন স্থানে এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম স্থানে একটি বাস টার্মিনাল থেকে অভিবাসন কর্মকর্তারা প্রথমে আটজন বাংলাদেশি পুরুষকে আটক করেন। একই স্থান থেকে তিনজন ইন্দোনেশিয়ান পুরুষ এবং একজন নারীকেও আটক করা হয়।

পরবর্তীতে একটি আবাসিক এলাকায় দ্বিতীয় অভিযানের সময় পালানোর চেষ্টা করার সময় এক মিয়ানমারের নাগরিক নারীকেও গ্রেফতার করা হয়। আটককৃতদের বয়স ২২ থেকে ৫৫ বছরের মধ্যে রয়েছে।

এই অভিযানে অবৈধ অনুপ্রবেশকারীদের যাতায়াতে সহায়তার অভিযোগে একটি ‘প্রোটন প্রিভে’ গাড়ি এবং আটটি পাসপোর্ট জব্দ করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান শুক্রবার এক বিবৃতিতে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে আটককৃতদের মধ্যে কয়েকজন আগে থেকেই মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধ বা কালো তালিকাভুক্ত ছিলেন।

ইমিগ্রেশন চেকপোস্টের কঠোর নজরদারি এড়াতেই তারা এই দুর্গম ও অবৈধ পথ বেছে নিয়েছিলেন। বর্তমানে আটককৃতদের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এর অধীনে গ্রেফতার দেখিয়ে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে।

দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় অবৈধ অভিবাসী এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৭ এম


খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (৩ জুলাই) তেহরানে আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

 

শুক্রবার (৩ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। সেখানে তিনি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান পৌঁছান স্পিকার। ইরানের রাজধানীতে পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় দেশটির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।

আজ শ্রদ্ধা নিবেদনের আগে তেহরানে ইরানের ইসলামিক কনসাল্টেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) স্পিকার মোহাম্মদ বাঘের গালিবाफের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে স্পিকার গালিবাফ বাংলাদেশ স্পিকার ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান।

আরও পড়ুন: সময় চাহিয়া লজ্জা দিবেন না: স্পিকার

বৈঠকে আয়াতুল্লাহ আলি খামেনির নির্মম হত্যা সম্পর্কে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তীব্র নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এই জাতীয় শোকের সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানানো হচ্ছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশ ও ইরানের মধ্যে শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে।’

বৈঠকে স্পিকার সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকারের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরানসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে আসবে। বাংলাদেশ এই শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন বজায় রাখবে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব সমস্যার স্থায়ী সমাধান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: রাষ্ট্রীয় কোনো কাজ সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে একটি সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে ইরানের ডেপুটি স্পিকারসহ দেশটির ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির সদস্যরা এবং তেহরানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শেষ বিদায়ে বিশ্বনেতাদের ঢল, তেহরানে শুরু রাষ্ট্রীয় শোকানুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৯ এম


খামেনির শেষ বিদায়ে বিশ্বনেতাদের ঢল, তেহরানে শুরু রাষ্ট্রীয় শোকানুষ্ঠান

আজ শুক্রবার (৩ জুলাই) ইরানের তেহরানে ইমাম খোমেনি মোসাল্লা মসজিদে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ইরানের সরকারি কর্মকর্তা, নাগরিক এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা। ছবি: আনাদোলু

 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের রাষ্ট্রনেতা ও প্রতিনিধি আজ শুক্রবার (৩ জুলাই) রাজধানী তেহরানে পৌঁছাতে শুরু করেছেন।

 

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি সরাসরি সম্প্রচার শুরু করেছে, যেখানে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদনের বিভিন্ন আয়োজন দেখানো হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, খামেনির লাশ বৃহস্পতিবার (২ জুলাই) রাতেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়।

ইরানি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, খামেনির স্মরণে সাতদিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ইরান ও ইরাকের একাধিক শহরে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, ধর্মীয় নেতা এবং রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের আগমন

আইআরআইবি জানিয়েছে, আজ তেহরানে পৌঁছানো বিদেশি প্রতিনিধিদের মধ্যে রয়েছে ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি, ইরাকি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসি ও তার সংসদীয় প্রতিনিধি দল, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানি, উজবেকিস্তানের পার্লামেন্ট স্পিকার নুরিদ্দিন ইসমইলোভ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলি এবং ওমানের একটি সরকারি প্রতিনিধি দল।

এছাড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তেহরানে পৌঁছেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

বিভিন্ন দেশ ও সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ

ইরানি গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি ধর্মীয় আলেমদের প্রতিনিধি দল, রাশিয়ার ধর্মীয় নেতারা, তুরস্কের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, লেবাননের রাজনৈতিক ব্যক্তিত্ব, ভারতের প্রতিনিধি দল এবং থাইল্যান্ডের শিয়া মুসলিম সংগঠনগুলোর প্রতিনিধিরাও শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে পৌঁছেছেন।

এছাড়া বুলগেরিয়ার রিপাবলিকান পার্টির প্রতিনিধি ও কয়েকজন সংসদ সদস্য স্মরণানুষ্ঠানে অংশ নিয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে। অন্যদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পৃথকভাবে আয়াতুল্লাহ খামেনির স্মরণে বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আরও বিদেশি প্রতিনিধি দল তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। পাশাপাশি, আগামী কয়েক দিন ধরে শোকানুষ্ঠান ও স্মরণসভা চলবে।

সাতদিনব্যাপী দাফন কর্মসূচি

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শুক্রবার তেহরানে রাষ্ট্রপ্রধান, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণে আনুষ্ঠানিক স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ৪ ও ৫ জুলাই রাজধানী তেহরানে সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান চলবে। ৬ জুলাই অনুষ্ঠিত হবে প্রধান জানাজার শোভাযাত্রা।

৭ জুলাই শোকানুষ্ঠান স্থানান্তর করা হবে পবিত্র নগরী কোমে। ৮ জুলাই ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় মরদেহ নিয়ে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে ধর্মীয় ও রাজনৈতিক নেতারা মরদেহ গ্রহণ করবেন এবং শিয়া মুসলমানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোতে শ্রদ্ধা নিবেদন করা হবে।

সবশেষে ৯ জুলাই ইরানের উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদের ইমাম আলি রেজা (আ.) মাজার প্রাঙ্গণে চূড়ান্ত জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শিয়া মুসলমানদের কাছে এটি অন্যতম পবিত্র ধর্মীয় স্থান।

ইরানের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন। একই হামলায় তার মেয়ে, নাতনি, জামাতা ও পুত্রবধূও নিহত হন। ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক সপ্তাহ ধরে সামরিক উত্তেজনা ও সংঘাত চলতে থাকায় খামেনির দাফন অনুষ্ঠান কয়েকবার পিছিয়ে দেয়া হয়।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%