০৮:৪১ পি.এম
যশোরের চৌগাছায় আদালতের আদেশ অমান্য করে আওয়ামী লীগ নেতা তপন কুমার হালদারের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ জমা পড়েছে।
এ সংক্রান্ত অভিযোগটি দিয়েছেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের কৃষক নুরনবী। তিনি অভিযোগটি পশ্চিমের বিভিন্ন দপ্তরে লিখিত আকারে পেশ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) সরেজমিনে গিয়ে কথা হয় উপজেলার টেঙ্গুরপুর গ্রামের ইনসান খানের সাথে। আলাপের সময় ইনসান খান বললেন, ভুক্তভোগী নুরনবী হলেন টেঙ্গুরপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। নুরনবী হাজরাখানা গ্রামের মৃত কেষ্ট হালদারের ছেলে অনিল কুমার হালদার থেকে ৩৯ শতক জমি ক্রয় করেছিলেন। ২০০৮ সাল থেকে হাজরাখানা মৌজার ৮৬৪ নম্বর দাগের জমির তিনি দলিল মুলে ভোগ দখল করছেন। তার নামেও নামজারি করা হয়েছে। এক্ষেত্রে ভূমি উন্নয়ন করও নিয়মিত পরিশোধ করছেন। সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৬ সাল পর্যন্ত তার শোধ রসিদও রয়েছে।
এদিকে, দাতা অনিল হালদার মৃত্যুবরণ করার পর তার ভাতিজা সুধীর হালদারের ছেলে আওয়ামী লীগ নেতা তপন কুমার হালদার, বিয়ন কুমার হালদার, অরুণ কুমার হালদার, রাম কুমার হালদার ও প্রদীপ কুমার হালদার কৃষক নুরনবীকে হয়রানি করার জন্য আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার শুনানী শেষে আদালত রায় না হওয়া পর্যন্ত উভয়ের জমিতে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে। তপন কুমার হালদার আদালতের আগের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করছেন। উল্লেখ্য, মৃত অনিল হালদারের তিন পুত্র রঘু হালদার, মদই হালদার ও বিকাশ দালদার জীবিত থাকলেও তারা এ জমির বিষয়টি নিয়ে কোনো অভিযোগ করেননি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
কৃষক নুরনবীর অভিযোগ, তপন কুমার হালদার স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে তার প্রভাব খাটিয়ে জমিটি ক্রয়ের পর থেকে তাকে হুমকি-ধামকি দিয়ে আসছেন। তারা বিভিন্ন সময় একের পর এক মামলা দায়ের করে তাকে জমির দখল থেকে বঞ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ কারণে দীর্ঘদিন ধরে নুরনবী আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রায় ১৮ বছর ধরে চলমান এই বিরোধের ফলে তিনি মানসিক চাপ, অর্থনৈতিক ক্ষতি এবং সামাজিক ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আদালতের নিকট আওয়ামী লীগ নেতার ষড়যন্ত্র থেকে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং দ্রুত স্থায়ী সমাধানের উপলক্ষে দাবি জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন