ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আশাশুনি, খাল-বিল ও বসতঘরে জলাবদ্ধতা


বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আশাশুনি, খাল-বিল ও বসতঘরে জলাবদ্ধতা

আশাশুনি উপজেলার দু'টি নদী খনন করা হয়েছে, তবে নদীতে পানি নিস্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় খাল-বিল, বেড় বাড়ি, বীজতলা ও কিছু মৎস্য ঘের জলমগ্ন হয়ে পড়েছে। কিছু পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে, কারণ ঘরবাড়ি থেকে হাটু পানি ঠেলে বের হতে তারা নাকানি চুপানি খাচ্ছে।

নদী বেষ্টিত এই উপজেলায় মরিচ্চাপ ও বেতনা নদীর খনন কাজ সম্পন্ন হওয়া সত্ত্বেও সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। নদী দুটিতে বর্তমানে জোয়ারভাটা চলছে। নদী ভাঙ্গন এবং নদী খননে অনিয়মের বিষয়টি নিয়ে আলোচনা থাকলেও, গত সপ্তাহাধিক কালের একটানা বৃষ্টিপাত পুরো উপজেলায় জলাবদ্ধতা ও জলমগ্নতার চরম বিপদের সৃষ্টি করেছে। ১১ ইউনিয়নের অধিকাংশ গ্রামে বিভিন্ন মাত্রায় জলাবদ্ধতা ও জলমগ্নতা দেখা দিয়েছে।

অপরিকল্পিত এবং যথেচ্ছ বাঁধ, ঘরবাড়ি, দোকান পাট, অবকাঠামো গড়ে ওঠা কারণে বৃষ্টির পানি নামার পথ বন্ধ হয়ে গেছে। ফলে খাল-বিল, বসত বাড়ি, মাঠ-ঘাট, বেড়, ক্ষেত ক্ষামার এবং স্কুল-কলেজের বড় একটি অংশ এখন পানিতে টইটম্বুর হয়ে আছে। এর ফলে জলমগ্ন হয়ে থাকা বাড়িঘর এবং প্রতিষ্ঠানে যাতায়াত করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অপেক্ষাকৃত নীচু এলাকায় অবস্থিত ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। চলতি আমন মৌসুমের বীজতলা প্রস্তুত করতে কৃষকরা হিমশিম খাচ্ছেন, এবং অনেকের বীজতলা তলিয়ে গেছে। সবমিলিয়ে, আশাশুনি উপজেলাবাসী নদী খননের সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত হয়ে পড়ছে। জনবসতি এলাকার পাশাপাশি সকল এলাকার পয়ঃ নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দখলের কবলে কালীগঞ্জের প্রধান সড়ক, ভোগান্তিতে সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


দখলের কবলে কালীগঞ্জের প্রধান সড়ক, ভোগান্তিতে সাধারণ মানুষ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে বড়বাজার পর্যন্ত যে গুরুত্বপূর্ণ সড়কটি রয়েছে, সেটি বর্তমানে ফুটপাটের ভ্রাম্যমাণ ব্যবসায়ী, ইজিবাইক, মোটরচালিত রিকশা, ভ্যান ও বিভিন্ন যানবাহনের দখলে চলে গেছে।এজন্য প্রতিদিন তীব্র যানজট সৃষ্টির পাশাপাশি পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং বর্ষাকালে জলাবদ্ধতায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।স্থানীয়দের অভিযোগ রয়েছে যে, শহরের এই ব্যস্ত সড়কের দুই পাশে অধিকাংশ জায়গাই দখল করে বসে আছে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। ডাব, সেদ্ধ ডিম, মৌসুমি ফল, ফলের জুসসহ বিভিন্ন পণ্যের দোকানগুলো রাস্তার ওপর রঙিন ছাতা টাঙিয়ে বসানো হয়েছে।এর সঙ্গে যুক্ত হয়ে আছে ইজিবাইক, মোটরচালিত রিকশা ও ভ্যানের অবাধ অবস্থান, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।সড়কের ডিভাইডারের উত্তর পাশে প্রায় ৩০ ফুট প্রশস্ত রাস্তার মধ্যে বর্তমান অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে রয়েছে প্রায় ২৫ ফুট এবং দক্ষিণ পাশে প্রায় ২৫ ফুট রাস্তার মধ্যে ২০ ফুটেরও বেশি জায়গা। এর ফলে যানবাহন চলাচলের জন্য অতি সামান্য জায়গা খালি থাকায় সারাক্ষণই যানজট লেগে থাকে।এই সড়কের বেহাল অবস্থা হচ্ছেও এর পাশাপাশি। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকার ফলে বর্ষার পানি জমে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে গেছে। এসব গর্তে জমে থাকা কাদা পানির ওপর দিয়ে দ্রুতগতিতে যানবাহন চলাচল করলেই পানি ছিটকে পথচারী, দোকানপাট ও ক্রেতাদের গায়ে পড়ছে।এর ফলে প্রতিদিনই দুর্ভোগ বাড়ছে।এদিকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে পৌরসভার উদ্যোগে শহরের প্রধান বাসস্ট্যান্ড থেকে মধুগঞ্জ বাজারের ডাচ বাংলা ব্যাংক পর্যন্ত সড়কের মাঝখানে ডিভাইডার ও আধুনিক সড়কবাতি স্থাপন করা হয়েছিল। উদ্বোধনের পর রাতে পুরো সড়ক alokito হয়ে উঠেছিল। কিন্তু বর্তমানে অধিকাংশ ল্যাম্পপোস্টের বাতি নষ্ট হয়ে যাওয়ায় রাতের বেলায় সড়কটি আবারও অন্ধকারে ডুবে থাকে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এগুলো মেরামতের দাবি জানাচ্ছেন।রূপসাগর গ্লাস হাউজের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানাচ্ছেন, "আমরা লক্ষ লক্ষ টাকা অগ্রিম দিয়ে এবং প্রতি মাসে হাজার হাজার টাকা ভাড়া দিয়ে ব্যবসা করি। অথচ দোকানের সামনেই ফুটপাত দখল করে ব্যবসা চলছে। ফলে ক্রেতারা সহজে দোকানে আসতে পারেন না। মোকাম থেকে মালামাল আনলেও দোকানের সামনে গাড়ি দাঁড় করানোর জায়গা পাওয়া যায় না।" এ বিষয়ে কিছু বলতে গেলেই প্রতিনিয়ত বাকবিতন্ডার সৃষ্টি হচ্ছে। বহুবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো সমাধান পাইনি। সড়কের দক্ষিণ পাশের স্বত্বাধিকারী, সিসকন ইলেকট্রিকের রানা জানিয়েছেন, "দোকানের সামনে যানজট, অবৈধ পার্কিং এবং ফুটপাতের দোকানের কারণে ক্রেতারা দোকানে ঢুকতেই পারেন না।" প্রায় প্রতিদিন এসব নিয়ে ঝামেলা দেখা দেয়।স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস এবং বড়বাজারে যাওয়ার জন্য পুরো শহরের জন্য এই সড়কটির গুরুত্ব ব্যাপক। এই সড়কে দিনের পর দিন যানজট লেগেই থাকে। বর্ষায় জমে থাকা কাদা পানির ছিটা দোকান ও ক্রেতাদের গায়ে লাগে। প্রশাসনের অনেক কর্মকর্তাও এ পথ দিয়ে চলাচল করেন, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।পথচারী ইমন হোসেন বলেন, "এখন এই সড়ক দিয়ে চলাচল করতে ভয় লাগে। কখন যে কোনো দ্রুত গতির গাড়ি কাদায় পানি ছিটিয়ে দিবে, সেই আতঙ্কে থাকতে হয়।" বছর দুই আগে দেখেছি শহরের প্রবেশ মুখে বাঁশকল করা হয়েছিল, যাতে শহরের মধ্যে বড় বড় বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন ঢুকতে না পারে। কিন্তু সেটিও আর নেই, যার ফলে বড় বড় যানবাহন হরহামেশাই ঢুকে পড়ে, এজন্য প্রায়ই যানজট লেগে থাকে। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত বিষয়টি দেখার প্রয়োজন।কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী কবির হাসান বলেন, "মেইন বাসস্ট্যান্ড থেকে বড়বাজার পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে ব্যবসা করা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।" তাদের জন্য নতুন বাজার সংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় স্থানান্তরের পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে সড়কে জটলা সৃষ্টি করা ইজিবাইক, রিকশা এবং অন্যান্য ছোট যানবাহনের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের কাজও চলছে।ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা আদায়ের বিষয়টি হাট-বাজারের ইজারার সঙ্গে সংশ্লিষ্ট। ওপেন টেন্ডারের মাধ্যমে যাঁরা হাট-বাজার ইজারা নিয়েছেন, তাঁরাই নিয়ম অনুযায়ী খাজনা আদায় করে থাকেন। উল্লেখ্য, মানুষের চলাচলের সুবিধার্থে ২০১৮-২০১৯ অর্থবছরে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রধান বাসস্ট্যান্ড থেকে বড়বাজার ব্রিজ পর্যন্ত ফুটপাতে টাইলস বসানোর কাজ সম্পন্ন হয়েছিল। পরে ২০২৪ সালে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে সড়কের মাঝখানে ডিভাইডার ও আধুনিক সড়কবাতি স্থাপন করা হয়। ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও বর্তমানে সড়কটি দখল, যানজট, জলাবদ্ধতা ও অচল সড়কবাতির কারণে শহরবাসী সে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে 'বিজয়ী'র উদ্যোগে সুস্থ সমাজ গড়ার প্রতীক ফ্রি মেডিকেল ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


চাঁদপুরে

মানবসেবামূলক সামাজিক সংগঠন “বিজয়ী”-এর উদ্যোগে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পে প্রায় দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। শুক্রবার (২৪ জুলাই) সকালে চাঁদপুর পৌর এলাকার পুরানবাজার দাসপাড়ায় এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুরের মেডিকেল অফিসার ও আয়ন-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ।

সামাজিক সংগঠন 'বিজয়ী'-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক তদারকিতে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, শ্রম কল্যাণ কেন্দ্রের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: এমরান হোসাইন, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিজয়ীর একঝাঁক স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে সহযোগিতা করেন। অনুষ্ঠানে আয়োজক ও ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক বলেন, "মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা। সেই তাগিদ থেকেই আমরা দীর্ঘদিন ধরে চাঁদপুরের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, চক্ষু চিকিৎসা, চশমা প্রদান এবং চোখের ছানি অপারেশনের মতো কার্যক্রমগুলো আমরা গত ৬ বছর ধরে ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছি।"

তিনি আরও বলেন, "স্থানীয় মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের মূল অনুপ্রেরণা। আগামীতেও যেন আমরা এই মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পৌঁছে দিতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।" দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প শেষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল টাকা নিয়ে নাসিরনগরে যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


জাল টাকা নিয়ে নাসিরনগরে যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্থানীয়রা ১২ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধরমন্ডল বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা উপজেলার ধরমন্ডল বাজারের কলাপট্টির মোঃ ফেরদৌস মিয়ার কাছ থেকে এক যুবক কলা কেনার পর ১ হাজার টাকার ১টি নোট দেন। দোকানদার মোঃ ফেরদৌস মিয়া নোটটি হাতে নিয়ে জাল সন্দেহ হলে বিষয়টি আশেপাশের লোকজনকে জানান। এরপর স্থানীয়রা এসে ওই যুবককে আটক করে। সংবাদ পেয়ে এসআই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আটককৃত যুবক মোঃ লিটন মিয়াকে (৩৮) স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে ১২টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার হয়। গ্রেফতারকৃত যুবক সরাইল উপজেলার পাক-শিমুল ইউনিয়নের কালি-শিমুল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। নাসিরনগর থানার সাব-ইন্সপেক্টর সোহেল সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির কাছ থেকে সিরিয়ালের ১২(বার) টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আসামির বিরুদ্ধে নাসিরনগর থানায় এজাহার দায়ের করা হয়েছে। মামলা নং-১৭।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চাঁদপুর বিএনপি নেতা বাবলু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চাঁদপুর বিএনপি নেতা বাবলু

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার বিকেল বেলা তাকে জরুরি ভিত্তিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় ও পারিবারিক সূত্র থেকে জানা গেছে যে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক-এর তাৎক্ষণিক দিকনির্দেশনায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস’-এ অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। মাহবুব আনোয়ার বাবলুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে চাঁদপুর জেলা বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। হাসপাতালের চিকিৎসাধীন মাহবুব আনোয়ার বাবলু'র চিকিৎসায় তাৎক্ষণিক সশরীরে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগরসহ অন্যান্যরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%