১১:০০ পি.এম
সম্প্রতি, পুলিশসহ সরকারি বিভিন্ন দফতরের দায়িত্বশীল ব্যক্তি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ (বার্তা) পাঠাচ্ছে। তারা অর্থ দাবি করছে এবং বিভিন্ন ধরনের তদবিরের অভিযোগ পাওয়া যাচ্ছে।
প্রতারক চক্র এই ধরনের কর্মকাণ্ড চালানোর মাধ্যমে একদিকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল সরকারি কর্মকর্তার মর্যাদা হানি করে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।
সামাজিক যোগাযোগ মাধ্যমের যেকোনো আইডিতে যদি কোনো সরকারি কর্মকর্তার ছবি থাকে, তবে মোবাইল নম্বরটি ওই ব্যক্তির বলে নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই। তাই প্রতারকদের এ ধরনের মেসেজে (বার্তা) সাড়া না দিতে সবার প্রতি অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
যদি কেউ প্রতারক চক্রের এই ধরনের বার্তা পায়, তবে তিনি জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে এবং সাইবার পুলিশ সেন্টার, সিআইডি ও গোয়েন্দা বিভাগ (ডিবি), ডিএমপি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে। যদি কেউ এই ধরনের প্রতারণার সাথে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন