০৪:০৯ পি.এম
গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু হানিফ, যিনি দলের উচ্চতর পরিষদের সদস্য।
দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
শনিবার (৪ জুন) গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, দলের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি এখন থেকে দলের অবস্থান, নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ এবং বক্তব্য উপস্থাপন করবেন।
আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তাছাড়া, গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও তিনি দলের প্রচার ও যোগাযোগ কার্যক্রমে সক্রিয়ভাবে ভূমিকা রেখে আসছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন