ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীতে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীতে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। রবিবার (৫ জুলাই) সকালে ১১ টার সময় উপজেলায় সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় ঘটনাটির অবতারনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন- সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং সদর উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিন ছেলে মুমিন (৫০)। স্থানীয় সূত্র এবং পুলিশের তথ্যের ভিত্তিতে জানা যায়, আজকে সকালে পাকারমাথা এলাকায় পল্লীবিদ্যুতের মেরামতের কাজ চলছিল। বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে নিহত দুই শ্রমিক সেখানে কাজ শুরু করেছিলেন। তাদের প্রতি সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের দুই নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের দুই নেতা আটক

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা, এবং একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে।

রোববার (৫ জুলাই) দুপুরে রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীমউদ্দিন জানান, রোববার দুপুরে শহরের কোর্টবিল্ডিং এলাকায় হোটেল কসমসের পাশে একটি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসার সময় পুলিশ তাদের আটক করে। এরা দুজনই নিষিদ্ধ কার্যক্রম চালানো আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক। তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, বৃষ কেতু চাকমা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিটিভির বিশ্বকাপ প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


বিটিভির বিশ্বকাপ প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি ঘোষণা

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ফিফা বিশ্বকাপ-২০২৬ সম্প্রচারস্বত্ব ক্রয়ে সরকার ভ্যাট অব্যাহতি নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে দেখা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই ভ্যাট অব্যাহতি কেবল বিশ্বকাপের প্রচারস্বত্ব ক্রয়ের ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে উল্লেখ্য, কোনো সাব-লাইসেন্সি বা ওটিটি প্ল্যাটফর্ম এই সুবিধার আওতায় আসবে না।

এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটকে প্রয়োজনীয় হিসাব বিবরণী জমা দিতে হবে। যদি শর্ত লঙ্ঘিত হয়, তবে প্রচলিত আইন অনুযায়ী ভ্যাট আদায় করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম ও হামের উপসর্গে নিয়ে আরও ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


হাম ও হামের উপসর্গে নিয়ে আরও ৭ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গেছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন।

রোববার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।

এছাড়া, ১৫ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত সারা দেশে মোট ৬৪৫টি শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩টি শিশু। অর্থাৎ হাম এবং হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৩৮টি শিশু মারা গেছে।

তাছাড়া, ২৪ ঘণ্টায় ১০৬টি শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২৫। এ সময় ৮৭৮টি নতুন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, এবং আর ৯০৪টি শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮, এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৬৩২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮ হাজার ৮৪৪ রোগী, যাদের মধ্যে ৮৫ হাজার ১২২ জন ছাড়পত্র নিয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথি আক্রমণে ইয়েমেনে ১৪ সেনা নিহত, উত্তেজনা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


হুথি আক্রমণে ইয়েমেনে ১৪ সেনা নিহত, উত্তেজনা বৃদ্ধি

 ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় দেশটির বন্দরনগরী হোদেইদার দক্ষিণে ১৪ জন সরকারি সেনা নিহত হয়েছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ঘনিষ্ঠ এক সামরিক কর্মকর্তা রোববার এএফপিকে এ তথ্য জানান।

ওই কর্মকর্তা বলেন, হোদেইদার দক্ষিণে হায়স জেলায় শনিবার ভোরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর সরকারপন্থী বাহিনী হুথিদের হামলা প্রতিহত করে।

এডেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি আরও জানান, 'এই সংঘর্ষে হুথিদের পক্ষেও নিহত ও আহত হয়েছে।' তবে বিদ্রোহী বাহিনীর কতজন নিহত হয়েছে, সে বিষয়ে তিনি কোনো সংখ্যা উল্লেখ করেননি।

২০১৫ সাল থেকে হুথি বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। দীর্ঘ এই সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। একই সঙ্গে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

হুথিরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশের উত্তরাঞ্চলের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে লোহিত সাগর উপকূলে অবস্থিত হোদেইদাও রয়েছে। অন্যদিকে, দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশের দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর দু’পক্ষের মধ্যে বড় ধরণের সংঘর্ষের ঘটনা কমে এসেছে।

তবে শুক্রবার হুথিরা ইয়েমেনের এডেনভিত্তিক সরকারের প্রধান সমর্থক সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি দেয়।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী ইরানের তথাকথিত 'অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স'-এর অংশ হুথি গোষ্ঠীর অভিযোগ, সৌদি আরব একটি ইরানি বিমানকে অবতরণ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%