০৩:৫৮ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্তের শূন্যরেখা থেকে পুলিশ রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টার দিকে উপজেলার জগন্নাথদিঘী এলাকার গুচ্ছগ্রাম সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
নিহত রোকেয়া বেগম গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার পাশাপাশি ভিক্ষাবৃত্তি করতেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে পরে আর ফিরে আসেননি। পরিবার ও স্থানীয়রা অনেক চেষ্টা করে খোঁজাখুঁজির পর রাত ১০টার দিকে ভারতীয় সীমান্তসংলগ্ন শূন্যরেখা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। তারপরই তারা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
তবে রোকেয়া বেগমের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল অনুসারে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন