০৪:৪৬ পি.এম
শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, নকল ও প্রশ্নপত্র ফাঁসের পরিবেশ থেকে বেরিয়ে এসে ন্যায়সংগত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বুধবার (১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা আরও জানান, শিক্ষার্থীদের যাতে কোন ভীতি পরিহার করে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তিনি পাশাপাশি বলেন, এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৪৮ হাজারেরও বেশি। এই সংখ্যার মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি। আমি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সকলকে আহ্বান জানাই, সুন্দরভাবে যেন পরীক্ষাটি শেষ করতে পারি। যেহেতু এই শিক্ষার্থীদের মাধ্যমেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে, তাই তাদের জন্য আমার সর্বোচ্চ শুভকামনা রইল।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে যেসব দুর্বলতা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সংশ্লিষ্ট আইনে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন