ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৮ জন গ্রেপ্তার


পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৮ জন গ্রেপ্তার

খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একটি রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (৯ অক্টোবর) থেকে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার পাইকগাছা থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) একরামুল ইসলাম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর এলাকা থেকে মান্নান হাজরা (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মান্নান হাজরাকে ২০২৪ সালে থানায় দায়ের করা ১৬ নম্বর নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ১৮ জনের মধ্যে জুয়া আইনে ছয়জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন, নিয়মিত মামলায় দুইজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজন রয়েছেন। বাকি পাঁচজনকে বিভিন্ন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চলতে থাকবে। অপরাধ দমনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লংগদু যুবদল নেতা ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা ও শাস্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


লংগদু যুবদল নেতা ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা ও শাস্তির দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙামাটির লংগদু উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ ইউনুছকে অবাঞ্ছিত ঘোষণা ও তার শাস্তির দাবিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনটি নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে লংগদু প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপজেলার সব ইউনিয়নের যুবদল নেতারা যৌথভাবে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও বক্তব্যে যুবদলের ইউনিয়ন নেতারা জানান, "অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, লংগদু উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ ইউনুছ দীর্ঘদিন ধরে দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে আসছেন।" তারা অভিযোগ করেন যে, ইউনুছ দলের নেতাকর্মীদের সাথে অশালীন আচরণ করেন, হুমকি প্রদান করেন এবং প্রকাশ্যে দলের নীতি-আদর্শের পরিপন্থি বক্তব্য দেন। এছাড়া, তিনি নানা ধরনের অপকর্ম ও ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িয়ে পড়েছেন।

নেতারা আরও বলেন, "দীর্ঘদিন ধরে ইউনিয়নসমূহের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তাগিদ দেওয়া হলেও তিনি নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।" তারা অভিযোগ করেন যে, ইউনুছ নেতাকর্মীদের ওপর চড়াও হন এবং কমিটি দেওয়ার কথা বলে অর্থ গ্রহণ করেন। তার বিরুদ্ধে অসংখ্য আর্থিক অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ রয়েছে।

এছাড়া, সংবাদ সম্মেলনে দাবি করা হয় যে, লংগদু সদর যুবদলের সদস্য সচিব ফয়েজ আহম্মেদকে মিথ্যা সাক্ষী দিয়ে প্রশাসনিকভাবে চরম হয়রানি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা সৈয়দ ইউনুছের দখল বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং একইসাথে তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে রাঙামাটি জেলা যুবদলের ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি অবিলম্বে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে গুলশাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর আলম, লংগদু সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফয়েজ আহম্মেদসহ সব ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিব এবং ৬৩টি ওয়ার্ড যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, দেশের ব্যাংক খাতের আর্থিক ক্ষতি কাটিয়ে কাঠামোগত সংস্কার ও পুনর্গঠনের জন্য আগামী পাঁচ থেকে আট বছরের মধ্যে জাতীয় বাজেট থেকে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।

তিনি শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক পিএলসি আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

গভর্নর ব্যাংক খাতে অর্থপাচার ও ব্যাপক আর্থিক অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, দায়িত্ব গ্রহণের সময় ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ লুট হয়ে গিয়েছিল। এই অর্থের মাধ্যমে দুই কোটি পরিবারকে সহায়তা প্রদান সম্ভব ছিল। একই অর্থে পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্পও নির্মাণ করা যেত।

তিনি আরও বলেন, আর্থিক খাতে সংঘটিত অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দগুলো যথেষ্ট নয়। জনগণের অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এটি সাধারণ চুরির ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে জনগণের অর্থ লুট করার ঘটনা।

গভর্নর ব্যাংক খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বলেন, অর্থপাচার ও আর্থিক অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে লুট হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


বাবার একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে

ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে পুলিশ আব্দুল মোতালেক (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১০ অক্টোবর) আব্দুল মোতালেককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আব্দুল মোতালেক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ঢাকার কলাবাগান থানা এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করত। গত ২২ মে, কয়েকদিনের ছুটিতে বাবা-মায়ের কাছে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় বেড়াতে যায় সে। পরে ২৫ জুন পুনরায় ঢাকা গিয়ে ওই বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেয়। সম্প্রতি মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে বাসার মালিকের সন্দেহ হলে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী জানায়, কাঠালী বেড়াতে যাওয়ার পর তার বাবা আব্দুল মোতালেক তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

বিষয়টি জানার পর বাসার মালিক কৌশলে মেয়েটির মা-বাবাকে ডেকে নেন এবং কলাবাগান থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে কিশোরীর মা ও বাসার মালিকের জেরার মুখে অভিযুক্ত বাবা প্রাথমিকভাবে নিজের মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেন। পরে তাকে কলাবাগান থানা থেকে ভালুকা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা।

ভুক্তভোগী শিশুর মা বলেন, "গত ২২ মে আমার স্বামী আব্দুল মোতালেক নিজে গিয়ে মেয়েকে ঢাকা থেকে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। এক মাস রাখার পর ২৫ জুন তাকে আবারও কাজের জায়গায় রেখে আসে। আমি জীবিকার তাগিদে চাকরির সুবাদে দিনের একটা বড় সময় বাইরে থাকতাম। এই সুযোগে ভাড়াবাড়িতে খালি বাসায় মেয়েকে একা পেয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। বর্তমানে মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছে পড়েছে।"

এ ঘটনায় তিনি তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, "আব্দুল মোতালেককে আমাদের হেফাজতে হস্তান্তর করার পরে ভুক্তভোগীর মায়ের করা ধর্ষণ মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে হাঁটতে বেরিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল দুই নারীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


লালমনিরহাটে হাঁটতে বেরিয়ে ট্রাকের চাপায় প্রাণ গেল দুই নারীর

লালমনিরহাটে সকালে হাঁটতে বের হওয়ার পর সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন ফজিলা বেগম ও জমিলা বেগম নামের দুই নারী।

শনিবার (১০ অক্টোবর) ভোরে সদর উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলা বেগম ও জমিলা বেগম সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মোস্তফি ধুমেরকুটি এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বের হন ওই দুই নারী। এ সময় রংপুর থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%