প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একটি রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (৯ অক্টোবর) থেকে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার পাইকগাছা থানার ডিউটি কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) একরামুল ইসলাম জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর এলাকা থেকে মান্নান হাজরা (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মান্নান হাজরাকে ২০২৪ সালে থানায় দায়ের করা ১৬ নম্বর নাশকতা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ১৮ জনের মধ্যে জুয়া আইনে ছয়জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন, নিয়মিত মামলায় দুইজন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজন রয়েছেন। বাকি পাঁচজনকে বিভিন্ন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী এ অভিযান চলতে থাকবে। অপরাধ দমনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন