ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জাতিসংঘ সভাপতির পদে নির্দিষ্ট দেশের জন্য কাজের সুযোগ কম: পররাষ্ট্রমন্ত্রী


জাতিসংঘ সভাপতির পদে নির্দিষ্ট দেশের জন্য কাজের সুযোগ কম: পররাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : বাংলাদেশের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া একটি গৌরবময় ঘটনা হলেও, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন যে, এই পদে থেকে কোনো নির্দিষ্ট দেশ বা কেবল বাংলাদেশের জন্য বিশেষ তহবিল আনা বা কাজ করার সুযোগ সীমিত।

আজ সংসদে ঢাকা-১৪ আসনের বিরোধী দলের সদস্য মীর আহমাদ বীন কাশেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মীর আহমাদ বীন কাশেম তার প্রশ্নে জানতে চান, জাতিসংঘের প্রেসিডেন্সি পদ অর্জনের ফলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কীভাবে লাভবান হবে এবং পররাষ্ট্রমন্ত্রী এই পদের মাধ্যমে দেশের জন্য কোনো বিশেষ তহবিল আনার উদ্যোগ গ্রহণ করছেন কিনা।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘে ১৯৩টি সদস্য রাষ্ট্র আছে। স্পিকার যেমন সংসদের সব সদস্যের স্পিকার, তেমনি আমিও জাতিসংঘের সাধারণ পরিষদের সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবো। এখানে কোনো বিশেষ দেশের জন্য কাজ করার সুযোগ কম।’

তিনি সংসদ সদস্যদের বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ তখনই গর্বের ও যোগ্যতার সঙ্গে এই দায়িত্ব পালন করতে পারবে, যখন আমরা সবার জন্য কাজ করবো।’

এই পদ অর্জনের পেছনের চ্যালেঞ্জ তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন আমাকে এই পদের জন্য মনোনয়ন দিলেন, তখন এশিয়া থেকে এটিই ছিল প্রথমবার। আমার প্রতিদ্বন্দ্বী প্রচারণার জন্য অন্যরা ১০ বছর সময় পেয়েছিলেন, আর আমরা পেয়েছিলাম মাত্র ১০ সপ্তাহ। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আপনি আমাকে একটি ইম্পসিবল মিশনে পাঠিয়েছেন। কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন আমরা পারবো এবং তাঁর যোগ্য নেতৃত্বেই আমরা এই অসাধ্য সাধন করতে পেরেছি।’

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ২৭ আগস্ট ২০২৬ : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মন্তব্য করেছেন যে, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ যদি সম্প্রসারিত হয়, তাহলে অন্য কোনো দেশ বা সম্প্রদায়ের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

তিনি এক্ষেত্রে এটিকে বৈশ্বিক মুসলিম সম্প্রদায়ের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছেন এবং মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রুমিন ফারহানা জানতে চান, বাংলাদেশ যদি এ চুক্তিতে যোগ দেয়, তাহলে দেশের জন্য সম্ভাব্য সুবিধাগুলো কী হবে।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের চুক্তিতে যোগদানের বিষয়টি আলোচনা পর্যায়ে নেই। কারণ এটি মূলত চুক্তিতে যুক্ত দেশগুলোর আগ্রহ এবং সিদ্ধান্তের উপর নির্ভর করবে।

তিনি আরও বলেন, ‘যদি তারা বাংলাদেশকে এই চুক্তিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়, তাহলে অবশ্যই আমাদের বিষয়টি বিবেচনা করতে হবে।’

ড. খলিলুর রহমান আরও জানান, বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর আগে চুক্তিতে যোগদানের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করা সময়ের আগেই হয়ে যাবে। তবে সরকার সব বিষয় বিবেচনায় রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান গত ৭ আগস্ট ২০২৬ তারিখে ‘মক্কা চুক্তি’ স্বাক্ষর করেছে। বাংলাদেশের দৃষ্টিতে তিন দেশের এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

তবে বাংলাদেশের এ ব্যবস্থায় অংশগ্রহণের সিদ্ধান্ত বর্তমান সদস্য দেশগুলো বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর ওপর নির্ভর করবে।

চুক্তিটি সম্প্রসারিত হলে এর উদ্দেশ্য মুসলিম দেশগুলোর পারস্পরিক আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে বিবেচনা করা উচিত বলেও তিনি উল্লেখ করেন। তিনি এটিকে মুসলিম সম্প্রদায়ের অভ্যন্তরীণ বিষয় হিসেবে চিহ্নিত করে বলেন, এ ধরনের ব্যবস্থায় অন্যদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন।

এই আদেশটি আজ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ দ্বারা প্রদান করা হয়। ট্রাইব্যুনাল একই সঙ্গে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে।

আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, প্রসিকিউটর শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম এবং অন্যান্য প্রসিকিউটর।

সালাহউদ্দিন আহমদ ২০২৫ সালের ৩ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ করেন যে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে তার গুম হওয়ার ঘটনা ঘটেছে। অভিযুক্ত অন্য ছয়জন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


যুবলীগ চেয়ারম্যান পরশ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : আদালত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন।

এছাড়া, তাজনীন ওহাব বৃষ্টি নামের একজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ ফজলে শামস পরশ তার নিজ নামের পাশাপাশি তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং করে অবৈধ সম্পদ অর্জন করেছেন- এমন অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের সময় গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যদি তারা বিদেশে চলে যান, তাহলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ বিষয়ে অবহিতকরণ সভা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণ বিষয়ে অবহিতকরণ সভা

ভোলা, ২৭ আগস্ট, ২০২৬ : জেলায় ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

সভায় বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন।

বক্তারা সভায় উল্লেখ করেন, ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মিত হলে ভোলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। এর ফলে জেলার মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে।

সভায় প্রস্তাবিত মহাসড়ক নির্মাণের প্রয়োজনীয়তা, সম্ভাব্যতা এবং বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার দীর্ঘদিনের সরাসরি সড়ক যোগাযোগের দাবি পূরণ হবে এবং জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভোলা ডেভেলপমেন্ট ফোরামের নেতৃবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং গণমাধ্যম প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%