প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোলা, ২৭ আগস্ট, ২০২৬ : জেলায় ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মাণের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
সভায় বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন।
বক্তারা সভায় উল্লেখ করেন, ভোলা-মেহেন্দিগঞ্জ-হিজলা-ঢাকা মহাসড়ক নির্মিত হলে ভোলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে। এর ফলে জেলার মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে।
সভায় প্রস্তাবিত মহাসড়ক নির্মাণের প্রয়োজনীয়তা, সম্ভাব্যতা এবং বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার দীর্ঘদিনের সরাসরি সড়ক যোগাযোগের দাবি পূরণ হবে এবং জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ভোলা ডেভেলপমেন্ট ফোরামের নেতৃবৃন্দ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং গণমাধ্যম প্রতিনিধিসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন