মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৫৫ পি.এম
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ফেনীর ফুলগাজী উপজেলায় আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হবে। সমাজসেবা অধিদপ্তর একটি পাঁচ সদস্যের তদারকি টিম গঠন করেছে যাতে এ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করা যায়।
রোববার প্রকাশিত সমাজসেবা অধিদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের পরিচালক মো. মোশাররফ হোসেনের স্বাক্ষরিত আদেশে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর ফুলগাজী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সমাজসেবা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে এ কার্যক্রমের সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
তদারকি টিমের সদস্যদের মধ্যে রয়েছেন- সমাজসেবা অধিদপ্তর, ঢাকার উপ-পরিচালক হাসান মাসুদ, সহকারী পরিচালক মোহাম্মদ রেদওয়ান হোসেন, সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, সমাজসেবা অফিসার মো. রায়হান কবীর এবং সমাজসেবা অফিসার পলাশ হোসাইন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, তদারকি টিম ১ সেপ্টেম্বর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের সার্বিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি, বাড়ি-বাড়ি গিয়ে উপকারভোগীদের তথ্য সংগ্রহের কার্যক্রম মনিটরিং করবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রকৃত ও নির্বাচিত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া এবং মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করতেই এ তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় একটি দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করতে আসেন। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। মেডিসিন, হৃদরোগ, চর্ম ও যৌন এবং চক্ষুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, "বিএনপি সব সময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং আছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দলের নেতাকর্মীরা সামনের সারিতে থেকেছেন। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন বিএনপির সামাজিক ও মানবিক অঙ্গীকারের ধারাবাহিকতার অংশ।"
তিনি আরও বলেন, "বর্তমান বাস্তবতায় দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া বিএনপির অন্যতম অগ্রাধিকার।"
অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. পারভেজ রেজা কাকনসহ ড্যাবের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে শত শত দুস্থ, সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে সোমবার পর্যন্ত অন্তত ৪ হাজার ৪৭১ জন নিখোঁজ এবং ৯৫৫ জন প্রাণ হারিয়েছে।
বড় ধরনের দুর্যোগের পর উদ্ধার কার্যক্রম ও হিসাব-নিকাশের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নিখোঁজ ও মৃতের সংখ্যা পরিবর্তিত হতে পারে। তাই এই সংখ্যা আরও পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সর্বশেষ হিসাব নিচে দেওয়া হলো: মোট নিখোঁজ: ৪ হাজার ৪৭১ জন।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সোমবার জানিয়েছে, দেশটির অংশে নিখোঁজ মানুষের সংখ্যা কমে ৩ হাজার ৯২৫ জন হয়েছে। এই দুর্যোগে ৯৩৯ জন নিহত হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি রোববার জানিয়েছে, তিব্বতে ৫৪৬ জন নিখোঁজ এবং আরও ১৬ জন মারা গেছেন।
দুই দেশের হিসাব মিলিয়ে মোট নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭১ জন এবং মোট মৃতের সংখ্যা ৯৫৫ জন।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ৫৯২ জন বিদেশি রয়েছেন। তবে তাদের জাতীয়তা অনুযায়ী আলাদা কোনো তালিকা প্রকাশ করা হয়নি।
চীনা কর্মকর্তারা রোববার জানিয়েছেন, তিব্বতে নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন।
এদিকে ভারত কর্তৃপক্ষ জানিয়েছে, নেপাল থেকে প্রবাহিত নদী থেকে তারা ১৭টি মরদেহ উদ্ধার করেছে। এগুলো বন্যার শিকার বলে ধারণা করা হচ্ছে। তবে এই মরদেহগুলো আপাতত মোট মৃতের হিসাবের সাথে অন্তর্ভুক্ত করা হয়নি।
নেপাল: নিখোঁজদের মধ্যে রয়েছেন: জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৬৩৯ জন। নেপালি সেনাবাহিনীর ৪৫ জন। পুলিশের ৩৮ সদস্য। শুল্ক ও অভিবাসন বিভাগের ১৮ কর্মকর্তা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নুওয়াকোট জেলায় অন্তত ১ হাজার ১৫৮ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
চীনের সিসিটিভি রোববার জানিয়েছে, তিব্বতে ১০৪ জন নেপালি নাগরিক নিখোঁজ রয়েছেন।
চীন: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে প্রায় ১০০ জন চীনা নাগরিক রয়েছেন।
তবে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নেপালে ৮ জন চীনা নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।
ভারত: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ২৭৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। এছাড়া ভারতীয় বংশোদ্ভূত আরও ১২৮ জনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৪৯ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন।
যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর রোববার জানিয়েছে, প্রায় ৮৫ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। কোনো মার্কিন নাগরিক নিহত হয়েছেন—এমন তথ্য তাদের কাছে নেই।
নেপাল ট্যুরিজম বোর্ড শুক্রবার নেপালে নিখোঁজ মার্কিন নাগরিকের সংখ্যা ৬৫ জন এবং উদ্ধার হওয়া ব্যক্তির সংখ্যা ২ জন বলে জানিয়েছিল।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে আরও ১৮ জন মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন।
ইউক্রেন: নেপাল ট্যুরিজম বোর্ড শুক্রবার জানিয়েছিল, ৬১ জন ইউক্রেনীয় এখনো নিখোঁজ রয়েছেন।
নেপালে ইউক্রেনের দূতাবাস শুক্রবার জানিয়েছে, ৬২ জন ইউক্রেনীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এর আগে দেওয়া হিসাবের চেয়ে এই সংখ্যা ৬ জন বেশি।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে একজন ইউক্রেনীয় নিখোঁজ রয়েছেন।
মালয়েশিয়া: নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে ৫১ জন মালয়েশীয় নিখোঁজ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৩ জন মালয়েশীয় নিখোঁজ রয়েছেন।
অস্ট্রেলিয়া: রোববার পর্যন্ত ৪২ জন অস্ট্রেলীয় নিখোঁজ ছিলেন।
যুক্তরাজ্য: নেপাল ট্যুরিজম বোর্ডের শুক্রবারের হিসাবে ৩৩ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে আরও ১৫ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন।
লাতভিয়া: নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে ২৯ জন লাতভীয় নিখোঁজ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৩৩ জন লাতভীয় নিখোঁজ রয়েছেন।
কানাডা: নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে ২৫ জন কানাডীয় রয়েছেন।
তবে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ কানাডীয় নাগরিকের সংখ্যা ৩০ জন বলে জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৬ জন কানাডীয় নিখোঁজ রয়েছেন।
দক্ষিণ কোরিয়া: নেপাল ট্যুরিজম বোর্ড শুক্রবার জানিয়েছে, ৯ জন দক্ষিণ কোরীয় পর্যটক নিখোঁজ।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছিল, জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৯ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সিঙ্গাপুর: নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ৯ জন সিঙ্গাপুরীয় নিখোঁজ।
জার্মানি: নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে ৮ জন জার্মান নাগরিক নিখোঁজ রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে ৩ জন জার্মান নিখোঁজ রয়েছেন।
রাশিয়া: নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ৯ জন রুশ নাগরিক নিখোঁজ এবং ২ জনকে উদ্ধার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে আরও ৩ জন রুশ নাগরিক নিখোঁজ রয়েছেন।
অন্যান্য দেশের নিখোঁজ নাগরিক—
দক্ষিণ আফ্রিকা: নেপালে ৬ জন; তিব্বতে ৪ জন।
জাপান: নেপালে ৫ জন।
নিউজিল্যান্ড: নেপালে ৫ জন; তিব্বতে ২ জন।
ফ্রান্স: নেপালে ৪ জন; তিব্বতে ২ জন।
স্পেন: নেপালে ৩ জন; তিব্বতে ১ জন।
বেলজিয়াম: নেপালে ২ জন নিখোঁজ; ১ জন উদ্ধার।
হাঙ্গেরি: নেপালে ৩ জন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে; নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে ১ জন। তিব্বতে ১ জন নিখোঁজ। পর্তুগাল: নেপালে ৩ জন নিখোঁজ, ২ জনকে উদ্ধার করা হয়েছে বলে পর্তুগাল সরকার জানিয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে নিখোঁজ ১ জন। তিব্বতে ১ জন নিখোঁজ।
নেদারল্যান্ডস: নেপালে ২ জন; তিব্বতে ২ জন।
ইতালি: ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে ৩ জন নিখোঁজ। নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবে ১ জন নিখোঁজ এবং ২ জন উদ্ধার।
আয়ারল্যান্ড: নেপালে ২ জন; তিব্বতে ২ জন।
কাজাখস্তান: নেপালে ৩ জন; তিব্বতে ১ জন।
বেলারুশ: নেপালে ১ জন।
ফিনল্যান্ড: নেপালে ১ জন; তিব্বতে ১ জন।
ইসরাইল: নেপালে ১ জন।
লিথুয়ানিয়া: নেপালে ১ জন; তিব্বতে ১ জন।
ফিলিপাইন: নেপালে ১ জন।
সার্বিয়া: নেপালে ১ জন। সুইজারল্যান্ড: নেপালে ১ জন নিখোঁজ; ১ জন উদ্ধার।
সুইডেন: নেপালে ১ জন।
ভিয়েতনাম: নেপালে ১ জন।
এস্তোনিয়া: তিব্বতে ২ জন নিখোঁজ রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : চীন-নেপাল সীমান্ত থেকে সুনামির মতো ধেয়ে আসা হিমবাহের বন্যায় সৃষ্ট ‘অকল্পনীয়’ দুর্যোগের ষষ্ঠ দিনে সোমবার উদ্ধারকর্মীরা কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এদিকে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৫০০।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর শনাক্ত করা সম্ভব হয়নি এমন কিছু লাশ গণকবরে দাফন করা হয়েছে।
বুধবার, হিমবাহ থেকে নেমে আসা বরফশীতল পানি, পাথর ও ধ্বংসাবশেষের বিশাল ঢলে নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে অন্তত ৯৩৯ জন প্রাণ হারিয়েছেন।
এছাড়া, ভারতের ভাটির দিকে প্রবাহিত নদীগুলো থেকে আরও অন্তত ১৭টি লাশ উদ্ধার করা হয়েছে।
রাসুয়া জেলার এক জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী শিবু গিরি নিজেকে বেঁচে থাকার জন্য ভাগ্যবান মনে করছেন।
৪৪ বছর বয়সী গিরি এএফপিকে জানান, একটি হেলিকপ্টারের উদ্ধারকারী দল তাকে ‘তিনবার উদ্ধারের চেষ্টা করেছিল, কিন্তু কোমর পর্যন্ত কাদায় আটকে থাকায়’ তারা তাকে বের করতে পারেনি।
তিনি আরও বলেন, ‘আমি তাদের পানি ও খাবার ফেলে দিতে বলেছিলাম।’
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ রোববার এই দুর্যোগকে ‘অকল্পনীয় ও হৃদয়বিদারক’ বলে বর্ণনা করেছেন।
চিতওয়ান জেলায় সেনাসদস্যরা রাবারের নৌকা থেকে নেমে নদীর পাড় বেয়ে নীল ব্যাগে রাখা লাশগুলো তুলে আনেন। পরে মাটির রাস্তার পাশে লাশগুলোকে সারিবদ্ধভাবে রাখা হয়।
এদিকে বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। একাধিক সুড়ঙ্গে আটকে পড়া প্রায় ১০০ জন জলবিদ্যুৎ কর্মীকে উদ্ধারে কাদা ও ধ্বংসাবশেষ সরাতে খনন, ড্রিলিং ও বিস্ফোরণ ব্যবহার করা হচ্ছে।
এখন পর্যন্ত দুটি সুড়ঙ্গ থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকারীরা জানিয়েছেন, সুড়ঙ্গের ভেতরের পথ কাদায় বন্ধ হয়ে গেছে।
বিশেষায়িত সুড়ঙ্গ উদ্ধারকারী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করা ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, উদ্ধারকারীরা ‘কাদামিশ্রিত পলির স্তর’ ভেদ করে এগোচ্ছেন।
তিনি এএফপিকে বলেন, ভেতরে কেউ বেঁচে থাকতে পারেন— এ বিষয়ে তিনি ‘এখনো আশাবাদী’ আছেন।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ২০ হাজার ৬০০ জনকে মোতায়েন করা হয়েছে। দুর্যোগ কবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ৩ হাজার ১০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
সোমবার নেপালের নুওয়াকোট ও রাসুয়া জেলায় হেলিকপ্টার থেকে উদ্ধার করা লাশ নামাতে দেখা যায় সেনা সদস্যদের।
তবে এই ভয়াবহতার মধ্যেও কিছুটা আশার খবর পাওয়া গেছে। শুক্রবার কাদা থেকে উদ্ধার করা ছয় বছর বয়সী এক শিশুকে পরে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
নেপাল সশস্ত্র পুলিশের মুখপাত্র নেত্র বাহাদুর কার্কি এএফপিকে বলেন, ‘শিশুটির শরীর কাদায় আটকে ছিল, তবে মাথাটি কাদার বাইরে ছিল।’
তিনি জানান, শিশুটি এখন ‘বিপদমুক্ত এবং হাসপাতালে সুস্থ হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, একটি হিমবাহ ধসে এই দুর্যোগের সূত্রপাত ঘটে।
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলে যাওয়ার ফলে এ ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়ছে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেন, ‘পরিবর্তনশীল জলবায়ু ও এর প্রভাবের বড় ভুক্তভোগীদের মধ্যে নেপালের মানুষ অন্যতম।’
বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয় দ্রুত গলছে।
পুরো জনপদ ভেসে যাওয়ার ফলে এখন ত্রাণ ও সহায়তার প্রয়োজন ব্যাপক।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের কর্মকর্তা আবিওদুন বানিরে এএফপিকে বলেন, ‘এটি একটি চলমান বিপর্যয়।’
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষের চাহিদা ব্যাপক।
বন্যার পানিতে সড়ক ভেসে গেছে, বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে ও বহু সেতু ভেঙে পড়েছে।
মর্গগুলোতে লাশ রাখার জায়গা না থাকায় উদ্ধার করা শত শত লাশের কিছু দাফন শুরু করেছে নেপাল। তবে এর আগে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে, যাতে পরে পরিবারের সদস্যরা তাদের স্বজনদের শনাক্ত করে লাশ নিয়ে যেতে পারেন।
চিতওয়ান জেলায় শোকাহত স্বজনরা কয়েকটি লাশের শেষকৃত্য সম্পন্ন করেছেন। অন্যদিকে দেবীঘাটের মতো নদীতীরবর্তী গ্রামগুলোতে বেঁচে যাওয়া মানুষ ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর থেকে অবশিষ্ট জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন।
লাশ সংরক্ষণের জন্য ‘এক হাজারের বেশি’ ফ্রিজার ইউনিট প্রয়োজন বলে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে কাঠমান্ডু।
স্বজন হারানো পরিবারগুলো কমিউনিটি সেন্টারে পর্দায় লাশের ছবি দেখছেন ও নিখোঁজ প্রিয়জনদের শনাক্ত করার চেষ্টা করছেন।