ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা প্রতিমন্ত্রীর; আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে


রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা প্রতিমন্ত্রীর; আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রবিবারের সাক্ষাতে তারা বাংলাদেশের এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়করণের উদ্দেশ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সম্মুখীন বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একইসাথে, এসব সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন যে, নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও বৈধ স্বার্থ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী তিনি ২০২৬ সালের মধ্যে ঢাকায় দ্বিতীয় বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত যৌথ কনস্যুলার কমিটির সভা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

তিনি আশা করেন যে, এ সভায় কনস্যুলার ও অভিবাসন বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা করা হবে এবং আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করা যাবে।

বৈঠকে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব পর্যালোচনা করা হয়। উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং অন্যান্য সহযোগিতা বিষয়ক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তারা সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বিষয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন, যা দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করবে।

এছাড়া, উভয় পক্ষ বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত জয়েন্ট বিজনেস কাউন্সিলকে সক্রিয় করার বিষয়ে একমত হন এবং এর সভা পারস্পরিক সুবিধাজনক সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেন।

ইউএই রাষ্ট্রদূত সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশনে ওয়াদি উরাইয়াহ ন্যাশনাল পার্ককে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সরকারের মূল্যবান সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।

উভয় পক্ষ দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের বহুমাত্রিক অংশীদারিত্বকে আরও গভীর এবং গতিশীল করার উদ্দেশ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণসহ আটক এক ব্যক্তি, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


যশোরে বিপুল পরিমাণ স্বর্ণসহ আটক এক ব্যক্তি, মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা

যশোরের বিজিবির একটি অভিযানে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৬৮০ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ সুমন মণ্ডল (৪০) নামে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) ভোরের সময় যশোর-নড়াইল মহাসড়কের যশোর শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে অভিযানে তাকে আটক করা হয়। এরপর, বিজিবি যশোর ব্যাটালিয়ন কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আটক হওয়া সুমন মণ্ডল নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া বাজার এলাকার প্রাণনাথ মণ্ডলের ছেলে।

বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান শুরু করে। এ সময় নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে সন্দেহভাজন সুমন মণ্ডলকে আটক করা হয়।

তিনি আরো জানান, পরে আটক ব্যক্তির শরীর তল্লাশি করে ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ঘড়ি এবং নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুমন মণ্ডল স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্তের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করার পর আটক ব্যক্তি যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে একটি গাছের মগডালে ঝুলছিল যুবকের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


সিলেটে একটি গাছের মগডালে ঝুলছিল যুবকের মরদেহ

সিলেটের কানাইঘাট উপজেলায় একটি গাছের মগডাল থেকে পুলিশ এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

নিহত ব্যক্তির নাম সৈয়দ আহমদ শরীফ (২২) এবং তিনি কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামের মৃত কুটু মনিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে শরীফের মরদেহ রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা, যেটি বাড়ির পাশের একটি গাছের মগডালে ছিল। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মিকিরপাড়া গ্রামের একটি গাছের মগডাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার কার্যক্রম চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার কার্যক্রম চলছে

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে, এই অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী।

রবিবার প্রকাশিত এক বিবৃতিতে তারা দাবি করেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অধিকৃত দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালাচ্ছে এবং বেসামরিক স্থাপনা ধ্বংস করছে। খবরটি এসেছে আল জাজিরা থেকে।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে বা ধ্বংস করে দিয়েছে।

এছাড়া নাবাতিয়েহর কফর তেবনিত, বিনত জবেইলের হাদ্দাথা এবং কোনিন, টাইর অঞ্চলের নাবা ইবল আল-সাকি, আল-মানসুরি, বায়ত আল-সাইয়্যাদ এবং মাজদাল জুন এলাকায় গোলাবর্ষণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলেও তারা জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ইসরায়েলি সেনারা মার্কাবা এলাকায় জলপাই বাগানে আগুন দিয়েছে এবং লিতানি নদী কর্তৃপক্ষের একটি প্রকল্প বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে।

সূত্র:(আল জাজিরা)

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণ-অভ্যুত্থানে শহীদ আসিফের বাবা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


গণ-অভ্যুত্থানে শহীদ আসিফের বাবা স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন

শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চলছিল জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা। এই সভায় বক্তব্য দেওয়ার জন্য চব্বিশের অভ্যুত্থানে ঢাকায় শহীদ হওয়া শেরপুরের নালিতাবাড়ীর আসিফের বাবা আমজাদ হোসেনকে ডাকা হয়। ছেলের স্মৃতিচারণ করতেই তিনি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন।

সভায় আমন্ত্রিত শতাধিক মানুষ স্তব্ধ হয়ে যান। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আশপাশের সবাই শহীদের বাবাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু কোনো সান্ত্বনাই আমজাদকে থামাতে পারেনি। সর্বশেষ বক্তব্য দিতে পারার পর আমজাদ হোসেন চুপ হয়ে যান।

রবিবার আয়োজিত এই সভায় আসন্ন ৫ আগস্ট উপলক্ষে আলোচনা চলে। সেদিন কী কী আয়োজন করা হবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%