প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রবিবারের সাক্ষাতে তারা বাংলাদেশের এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়করণের উদ্দেশ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সম্মুখীন বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। একইসাথে, এসব সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন।
তিনি বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন যে, নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও বৈধ স্বার্থ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী তিনি ২০২৬ সালের মধ্যে ঢাকায় দ্বিতীয় বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত যৌথ কনস্যুলার কমিটির সভা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
তিনি আশা করেন যে, এ সভায় কনস্যুলার ও অভিবাসন বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা করা হবে এবং আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করা যাবে।
বৈঠকে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব পর্যালোচনা করা হয়। উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো, বন্দর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং অন্যান্য সহযোগিতা বিষয়ক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তারা সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বিষয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন, যা দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করবে।
এছাড়া, উভয় পক্ষ বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত জয়েন্ট বিজনেস কাউন্সিলকে সক্রিয় করার বিষয়ে একমত হন এবং এর সভা পারস্পরিক সুবিধাজনক সময়ে আয়োজনের সিদ্ধান্ত নেন।
ইউএই রাষ্ট্রদূত সম্প্রতি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির অধিবেশনে ওয়াদি উরাইয়াহ ন্যাশনাল পার্ককে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সরকারের মূল্যবান সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
উভয় পক্ষ দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের বহুমাত্রিক অংশীদারিত্বকে আরও গভীর এবং গতিশীল করার উদ্দেশ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিজ্ঞা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন