ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। রাজধানী ঢাকার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে


ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। রাজধানী ঢাকার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে

। খোলা থাকা পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার অসহনীয় ভোগান্তির পরও মিলছে না সিএনজি। গ্যাস না পেয়ে রোজগারে টান পড়েছে অনেক যানবাহন চালকের। কোথাও বিশৃঙ্খলা দেখা দিয়েছে, আবার কোথাও সড়কে বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা।

রাজধানীর শ্যামলীর বাসিন্দা মাহবুব আলী। গ্যাস সংকট শুরুর পর থেকেই তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন। বাসার আশপাশে গ্যাস না পাওয়ায় তিনি বিভিন্ন এলাকার ফিলিং স্টেশন ঘুরে গ্যাস সংগ্রহ করছেন।

মাহবুব আলী বলেন, "আজ তিন সপ্তাহ ধরে খুব দুর্ভোগে আছি। কবে এই সমস্যার সমাধান হবে তা সঠিকভাবে জানাতে পারে না। ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলা হয়েছিল। কিন্তু আজ ৭২ ঘণ্টা হয়ে যাওয়ার কথা।"

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ছুটির দিনেও রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির একই দৃশ্য দেখা যাচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, ঘণ্টার পর ঘণ্টা অসহনীয় অপেক্ষার পরেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। ক্ষুব্ধ সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তুষ্টি রয়েছে।

প্রাইভেটকার চালকরা জানান, দিন ও রাত কয়েকবার পাম্পে সিরিয়াল দিয়েও গ্যাস পাচ্ছেন না। গ্যাসের দাম বাড়লেও ২৪ ঘণ্টা গ্যাস দেয়ার দাবি জানান তারা।

লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময়ের অপেক্ষায় মেজাজ হারাচ্ছেন চালকদের অনেকে। বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, একদিকে ব্যবসায়িক ক্ষতি, অন্যদিকে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেও তাঁরা হিমশিম খাচ্ছেন।

এক পাম্পের লাইনম্যান বলেন, "গ্যাসের সংকটের কারণে আমাদের কোম্পানি ক্ষতির সম্মুখীন। স্টাফদের ঠিকমতো বেতনও দিতে পারছি না।" তিনি আরও বলেন, "গ্রাহকরা এসে গ্যাস না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা যতটা সম্ভব তাঁদের বুঝিয়ে শুনিয়ে ম্যানেজ করি।"

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এদিকে, চট্টগ্রাম, গাজীপুর ও ফেনীতেও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বাসাবাড়ি, শিল্পকারখানা ও সিএনজি স্টেশনে চরম ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। উৎপাদন ব্যাহত হচ্ছে, গ্যাস না পেয়ে বিভিন্ন যানবাহন চালকদের আয় শূন্যের কোঠায় নেমে এসেছে। অন্যদিকে, গ্যাস সংকটের কারণে পাম্প বন্ধ থাকায় সিলেটের তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুদ্ধ শ্রমিকরা।

তারা বলেন, "পাম্প একেবারে বন্ধ করে দিক। আমরা হয়রানি থেকে রক্ষা পাই।"

যদি সংকট দীর্ঘায়িত হয়, তাহলে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হওয়ার শঙ্কায় কোটি কোটি মানুষ-বিরাজ করছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি দিয়ে পণ্য আমদানি-রফতানি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি দিয়ে পণ্য আমদানি-রফতানি স্থগিত

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে যাত্রী পারাপার এবং পানিপোর্ট (বন্দরের অভ্যন্তরে) পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানিয়েছেন, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সেখানে সরকারি ছুটি থাকায় সেদেশের ব্যবসায়ীরা আজ শনিবার বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম না চালানোর সিদ্ধান্ত জানান। তাদের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আজ সকাল থেকে বন্দর দিয়ে কোনো ধরণের পণ্য আমদানি ও রফতানি হচ্ছে না। তবে রোববার (১৬ আগস্ট) সকাল থেকে যথারীতি কার্যক্রম পুনরায় শুরু হবে।

অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, স্বাধীনতা দিবসের ছুটির কারণে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্টের যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখা হয়েছে।

হিলি পানিপোর্ট সূত্রে জানা গেছে, ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ না করলেও পূর্বের জট কমাতে এবং দেশের বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে বন্দরের ভিতরে পণ্য লোড-আনলোড এবং ডেলিভারি কার্যক্রম চালু রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে পুলিশ এক যুবকের ম/র/দেহ উদ্ধার করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে পুলিশ এক যুবকের ম/র/দেহ উদ্ধার করেছে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পদ্মপুকুর এলাকা থেকে পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে, যাঁর নাম বাদশা (২৭)। এই ঘটনায় আহত মাজেদুল ইসলাম (২২) নামে আরেক যুবককেও উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান রয়েছে, বাদশাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের খবর অনুসারে, শনিবার ভোরে কয়েকজন ব্যক্তি মাঠে মাছ ধরার উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তার ধারে দুজনকে দেখতে পায়। এসময় তাঁরা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পরে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাদশার মরদেহ উদ্ধার করে এবং আহত মাজেদুল ইসলামকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

আহত মাজেদুল ইসলাম পুলিশ এবং সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাঁদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে গভীর রাতে মোটরসাইকেলযোগে ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পার্শ্ববর্তী এলাকার ৯ জন মিলে তাঁদের মারধর করে। এরপর মাজেদুল জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে কয়েকজন লোকের ডাকাডাকিতে তাঁর জ্ঞান ফিরলে পাশের বাদশাকে মৃত অবস্থায় দেখতে পান বলে জানান তিনি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানালেন, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাবুশানেকে ফিরিয়ে বাংলাদেশের ব্রেকথ্রু আনলেন তাইজুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


লাবুশানেকে ফিরিয়ে বাংলাদেশের ব্রেকথ্রু আনলেন তাইজুল

ডারউইন টেস্টে দারুণ বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। দুই ওপেনারকে ফিরিয়ে শুরুতেই আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। এবার সেই ধারা বজায় রেখে মারনাস লাবুশানেকে বোল্ড করে টাইগারদের উল্লাসে মাতালেন স্পিনার তাইজুল ইসলাম।  

ব্যক্তিগত ৩১ রান করে লাবুশানে ফিরে যাওয়ায় আরও বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে অজিরা এখনো ১৫০ রান পিছিয়ে রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান। ক্রিজে থাকা স্টিভেন স্মিথের ২৪ রানের সঙ্গে যোগ হয়েছেন ক্যামেরন গ্রিন (১ রান)।

এর আগে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ। ইনিংসের প্রথম ওভারেই বাঁহাতি ওপেনার জ্যাক ওয়েদারল্ডকে বোল্ড করেন তিনি। দলীয় মাত্র ৪ রানের মাথায় হাসানের বল মোকাবিলা করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হন ওয়েদারল্ড। প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় তাকে।

শুরুর এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাভিস হেড ও মারনাস লাবুশানে। তবে তাদের থিতু হতে দেননি হাসান। ইনিংসের ১১তম ওভারে হেডকেও বোল্ড করেন এই পেসার। ওয়েদারল্ডের পথেই হেঁটে হাসানকে ড্রাইভ করতে গিয়ে বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন ১৭ রান করা হেড। মাঠ ছাড়ার আগে হতাশা লুকাতে না পেরে বেল ঠিক করে যান তিনি।

এর আগে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং প্রদর্শন করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দারুণ শতকে (১০১ রান) ভর করে টাইগাররা সংগ্রহ করে ৪২৬ রান। এছাড়া ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নাজমুল হোসেন শান্ত (৮৪ রান) এবং মেহেদী হাসান মিরাজ (৬৫ রান)।

অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন জশ হ্যাজলউড, যিনি ৮৯ রান খরচ করে শিকার করেন ৬টি উইকেট। এর জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। বাংলাদেশি বোলারদের মধ্যে বল হাতে সবচেয়ে সফল ছিলেন হাসান মাহমুদ, যিনি মাত্র ৫৫ রান খরচ করে একাই তুলে নেন ৬টি উইকেট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজা/প্রাপ্ত কয়েদি মনির হাওলাদার গ্রে/ফ/তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজা/প্রাপ্ত কয়েদি মনির হাওলাদার গ্রে/ফ/তার

ঝালকাঠি জেলা কারাগার থেকে পালানোর পর, দুই বছরের সাজাপ্রাপ্ত কয়েদি মনির হাওলাদার ওরফে হাসানকে (৪৫) পুলিশ অবশেষে গ্রেফতার করেছে। তাকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার (১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি এলাকা থেকে।

গ্রেফতার হওয়া মনির হাওলাদার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের প্রয়াত জৈনদ্দিনের ছেলে।

পুলিশের সূত্রে জানা যায়, ২০১৫ সালে একটি জিআর মামলায় আদালত মনির হাওলাদারকে সশ্রম কারাদণ্ড দেন, যার মেয়াদ ছিল দুই বছর। সে সাজা ভোগ করার সময়, মনির কৌশল খাটিয়ে, প্রায় দুই বছর আগে ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে গিয়েছিল। তারপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানায়, আদালতের দ্বারা জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার উদ্দেশ্যে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে সিদ্ধকাঠি এলাকা থেকে মনির হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে পরে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%