ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসি পাসেই কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৭ জনের চাকরি নিয়োগ


এইচএসসি পাসেই কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৭ জনের চাকরি নিয়োগ

কুষ্টিয়া জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে ৪৭ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় কেবল কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দারাই অংশগ্রহণ করতে পারবেন।

জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার স্থানীয় সরকার শাখা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন করার সময়সীমা ১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পদের বিবরণ

আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’

পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪৭টি

গ্রেড: ১৬

বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের জন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা অপরিহার্য।

এছাড়া, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।

বয়সসীমা

আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

যেভাবে আবেদন

সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে স্বহস্তে আবেদন পূরণ করে জেলা প্রশাসক, কুষ্টিয়া বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী ১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ায় পৌঁছাতে হবে।

সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করা যাবে না। আবেদন ফরম ও প্রবেশপত্র জেলা প্রশাসক, কুষ্টিয়ার ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন: আকিজ বেকারসে চাকরির সুযোগ, গাজীপুরের টঙ্গীতে কর্মস্থল

খামের ওপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা থাকলে তা এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।

আবেদন ফি

আবেদন ফি হিসেবে ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে। যেকোনো তফসিলি ব্যাংক থেকে জেলা প্রশাসক, কুষ্টিয়ার অনুকূলে এ টাকা জমা দিয়ে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদন ফি অফেরতযোগ্য। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরির আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেলা প্রশাসক, কুষ্টিয়ার ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়েকে কামড়ানো রাসেলস ভাইপার বোতলে পুরে হাসপাতালে বাবা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


মেয়েকে কামড়ানো রাসেলস ভাইপার বোতলে পুরে হাসপাতালে বাবা

মেয়েকে দংশন করেছে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া)। সাপটিকে মেরে ফেলার বা পালিয়ে যাওয়ার পরিবর্তে, বুদ্ধি করে সাপটিকে বোতলে বন্দী করে হাসপাতালে ছুটলেন বাবা। কোলে সাপে কাটা শিশু এবং এক হাতে প্লাস্টিকের বোতলে জ্যান্ত রাসেলস ভাইপার—এমন দৃশ্য দেখে উপস্থিত সবাই চমকে যান সরকারি জেনারেল হাসপাতালে।

এই ঘটনা ঘটে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে।

মরিয়ম, হাইমচর উপজেলার দুর্গম চরাঞ্চল নীলকমল ইউনিয়নের শেখকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছোট মেয়ে।

স্থানীয় বাসিন্দাদের মতে, বর্ষা মৌসুমে চাঁদপুরের মেঘনার চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় রাসেলস ভাইপারসহ বিভিন্ন ধরনের সাপের উপদ্রব বেড়ে গেছে। তবে আগের মতো ওঝা বা সাপুড়ের কাছে না গিয়ে, গ্রামের মানুষ এখন সচেতন হয়ে সরাসরি হাসপাতালে ছুটছেন।

মনির হোসেন জানান, বাড়ির সামনে খেলাধুলা শেষে ঘরে ফেরার পথে হঠাৎ একটি রাসেল ভাইপারের বাচ্চা মরিয়মের পায়ে ছোবল দেয়। এরপর তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে রাস্তার পাশের জঙ্গল থেকে সাপটিকে খুঁজে বের করে একটি বোতলে বন্দী করেন।

এরপর, এক হাতে মেয়ে ও অন্য হাতে বোতলবন্দি সাপ নিয়ে তিনি প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে শিশুটিকে নেওয়া হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে।

হাসপাতালে পৌঁছানোর পরপরই দায়িত্বরত চিকিৎসকেরা মরিয়মের চিকিৎসা শুরু করেন। তাকে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. এনামুল হক বলেন, "সঠিক সময়ে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে এবং ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করা হয়নি। এ কারণেই তার জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।" বর্তমানে মরিয়মকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীর মৃত্যুতে শোকাহত মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


স্ত্রীর মৃত্যুতে শোকাহত মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও, স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর শেষযাত্রায় হুইলচেয়ারে বসে উপস্থিত ছিলেন এই শতবর্ষী প্রবীণ রাজনীতিক।

সিতি হাসমাহরের শেষকৃত্য উপলক্ষে মালয়েশিয়াজুড়ে শোকের আবহ নেমে আসে। তার মরদেহ পারিবারিক বাসভবন থেকে শ্রদ্ধা নিবেদন ও নামাজে জানাজার জন্য তামান সুংগাই বেসি ইন্দাহর মসজিদ আস-শরিফে নেওয়া হলে, সেখানে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে।

জানাজা ও শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে মাহাথিরের নাকে অক্সিজেনের নল ছিল। জীবনের দীর্ঘ পথচলার সঙ্গীর মরদেহের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকা এই নেতাকে অত্যন্ত বিষণ্ন ও আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে মরহুমার জানাজার নামাজে অংশ নেন।

পরবর্তীতে, সিতি হাসমাহরের মরদেহ দাফনের জন্য পুত্রজায়ার ২০ নম্বর প্রিসিঙ্কটের ন্যাশনাল সিমেট্রিতে নেওয়া হয়। সেখানে মোটরচালিত হুইলচেয়ারে বসে পরিবারের সদস্যদের সঙ্গে স্ত্রীর দাফনের পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন মাহাথির।

প্রসঙ্গত, তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ জনকে নিয়োগ, আবেদন এসএসসি পাসেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ জনকে নিয়োগ, আবেদন এসএসসি পাসেই

নরসিংদী জেলা সিভিল সার্জনের কার্যালয় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ৮ পদে মোট ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় এবং চলবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তিটি-

পদের বিবরণ

আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত

আবেদন পদ্ধতি: অনলাইনে

চাকরির ধরন: স্থায়ী ও অস্থায়ী

প্রার্থীদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তবে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

কর্মস্থল: নরসিংদী

বয়সের ক্ষেত্রে, প্রার্থীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনপত্রের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১-৭ নং পদের জন্য ১১২ টাকা এবং ৮নং পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতার এলএনজি সরবরাহ স্থগিত করে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


কাতার এলএনজি সরবরাহ স্থগিত করে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো

হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে কাতার বাংলাদেশ এবং পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি ক্রেতা দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সংকটের সৃষ্টি হয়েছে কাতারএনার্জি কর্তৃক ‘ফোর্স ম্যাজিউর’ বা অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বাড়ানোর ফলে।

এ তথ্য নিশ্চিত করেছে ইতালির শীর্ষস্থানীয় জ্বালানি কোম্পানি এডিসন এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সূত্রে বার্তাসংস্থা রয়টার্স।

এডিসনের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের কারণে প্রথমবার এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটলে কাতারএনার্জি ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ জারি করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় সেই নোটিশের মেয়াদ বাড়ানো হয়েছে। ইতালির প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরের আগে তারা কাতার থেকে কোনো এলএনজি কার্গো পাচ্ছে না।

এদিকে, এশিয়ার বাণিজ্যিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে, বাংলাদেশ ও পাকিস্তানের মতো দীর্ঘমেয়াদি এলএনজি আমদানিকারক দেশগুলোকে আগামী নভেম্বর পর্যন্ত কাতার থেকে এলএনজি না পাওয়ার বার্তা পাঠানো হয়েছে।

ইরান সংঘাতের সার্বিক প্রভাবের কারণে কাতার বর্তমানে তীব্র অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। বাজার বিশ্লেষণকারী সংস্থা আইসিআইএসের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে কাতার ৫০৯টি এলএনজি কার্গো পাঠাতে সক্ষম হয়েছিল, কিন্তু চলতি বছরের আগস্ট পর্যন্ত তারা মাত্র ১৮টি কার্গো পাঠাতে পেরেছে। পরিসংখ্যান অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ দেশটির এলএনজি রপ্তানি প্রায় ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে।

উল্লেখযোগ্য যে, শীত মৌসুমের প্রাক্কালে ইউরোপ ও এশিয়ার মধ্যে সীমিত মজুত নিয়ে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়িয়ে দিতে পারে।

এদিকে, ইতালির প্রতিষ্ঠান এডিসন জানিয়েছে, কাতারএনার্জি তাদের আরও ৬টি চালান বাতিল করায় মোট সরবরাহ না পাওয়া চালানের সংখ্যা এখন ৩৫টিতে দাঁড়িয়েছে। সংকট মোকাবেলা করতে প্রতিষ্ঠানটি বিকল্প হিসেবে মূলত যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করছে।

কাতারএনার্জির সঙ্গে এডিসনের ২০০৯ সাল থেকে ২৫ বছর মেয়াদি একটি চুক্তি রয়েছে, যার আওতায় প্রতিষ্ঠানটি বার্ষিক ৬ দশমিক ৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করে থাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%