০৭:২৯ পি.এম
পঞ্চগড়ের আলোচিত তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রনালয়ে প্রত্যারপূর্বক সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (০২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের পর রোববার (০৫ জুলাই) সপ্তাহের প্রথম কর্মদিবসে বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহার পূর্বক সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) জনপ্রশাসন মন্ত্রনালয় পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এদিকে, পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানান, জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে তেঁতুলিয়া ইউএনওকে মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে, তা তিনি জেনেছেন।
জানা গেছে, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু এখনো তেঁতুলিয়ায় রয়েছেন। তিনি আদেশের পরও কর্মস্থল ত্যাগ করেননি।
এর আগে, ২৯ জুন ওই ইউএনও’র অফিসের সামনে উর্মি আক্তার নামে এক নারী ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নিয়েছেন ইউএনও আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে অভিযোগ করে টাকা ফেরত চেয়ে ইউএনও’র সামনে ফেসবুকে লাইভ করেন। পরে, জেলা প্রশাসনে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে টাকা ফেরত পাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
এ ঘটনায় বুধবরা (১ জুলাই) উপজেলা অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন বাদী হয়ে উর্মি আক্তারের বিরুদ্ধে সাইবার আইনে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। ঘুষের টাকার ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর বিভাগীয় কমিশনার রংপুর অফিস থেকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিনকে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে বদলি করা হয়। পরে, ০২ জুলাই সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপন জারি করে আফরোজ শাহিন খসরুকে মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন