০৬:১৬ পি.এম
জোহর রাজ্যে মালয়েশিয়ায় পরিচালিত এক যৌথ অভিবাসনবিরোধী অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির ইমিগ্রেশন বিভাগ ৩২ বাংলাদেশিসহ ১০৮ বিদেশি নাগরিককে আটক করেছে।
দাতুক মোহদ রুসদি মোহদ দারুস, যিনি জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক, তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেন, সোমবার (২০ জুলাই) রাত আটটার সময় জোহরের তামান শ্রী বাহাগিয়া এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এই অভিযান শুরু করা হয়।
অভিযান চলাকালীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের পাসপোর্ট, ভিসা এবং কর্মসংস্থান সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। নথিপত্রের মধ্যে অনিয়ম প্রমাণিত হওয়ায় ১৮ থেকে ৪৯ বছর বয়সি ১০৮ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আটক ব্যক্তিদের তালিকা অনুযায়ী, তাদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ২২ জন মিয়ানমারের, ১৬ জন পাকিস্তানের, ১৫ জন নেপালের, ১২ জন ইন্দোনেশিয়ার এবং ৪ জন ভারতের পুরুষ নাগরিক রয়েছেন। এছাড়া ৩ জন মিয়ানমারের, ২ জন ইন্দোনেশিয়ার এবং ২ জন নেপালের নারীকেও আটক করা হয়েছে।
জোহর ইমিগ্রেশন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে। সেইসঙ্গে অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন