বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:১০ পি.এম
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে আগ্রহী ব্যক্তিরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।
পদের নাম: সাব–ব্রাঞ্চ ইনচার্জ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি
অন্যন্য যোগ্যতার মধ্যে উল্লেখযোগ্য হলো, কোর ব্যাংকিং সিস্টেম, এএমএল/কেওয়াইসি নিয়মাবলি এবং বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক। লক্ষ্যমাত্রা অর্জন, ঋণের ঝুঁকি মূল্যায়ন এবং নেতৃত্বদানে দক্ষতা থাকা প্রয়োজন।
অভিজ্ঞতার জন্য, ব্যাংকিং খাতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিউইয়র্ক সিটিতে শীত মৌসুমে জরুরি তুষার অপসারণ কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীদের জন্য নগর কর্তৃপক্ষ ঘণ্টায় ৩০ ডলার পারিশ্রমিক নির্ধারণ করেছে। নতুন কাঠামো অনুযায়ী, প্রথম ৪০ ঘণ্টা কাজের পর প্রতি ঘণ্টার পারিশ্রমিক বেড়ে ৪৫ ডলারে পৌঁছাবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই নতুন পারিশ্রমিক কাঠামো ও সহজীকরণ প্রক্রিয়ার ঘোষণা দেন। গত শীত মৌসুমের তুলনায় এই বৃদ্ধি উল্লেখযোগ্য; যেখানে পূর্বে প্রতি ঘণ্টার মজুরি ছিল ১৯ দশমিক ১৪ ডলার এবং অতিরিক্ত সময়ের জন্য দেওয়া হতো ২৮ দশমিক ৭১ ডলার।
গত শীত মৌসুমে অস্বাভাবিক তুষারপাত, তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে শহরের জরুরি তুষার অপসারণ কর্মসূচিতে প্রায় ৭ হাজার ৮০০ জন কর্মী নিবন্ধন করেছিলেন। নিউইয়র্ক সিটির স্যানিটেশন বিভাগের কর্মী এবং এই অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীরা যৌথভাবে নগরীর প্রায় ১ লাখ ৩৫ হাজার পথচারী পারাপার পারাপারের স্থান, ৩৪ হাজার বাসস্টপ এবং ২৯ হাজার অগ্নিনির্বাপক হাইড্র্যান্ট সচল ও বরফমুক্ত রাখতে ভূমিকা পালন করেন।
এ বছর কর্মসংস্থানের সুযোগ ও নিবন্ধন প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হচ্ছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে যেসব আবেদনকারী স্যানিটেশন বিভাগের কর্মসূচিতে নিবন্ধিত হবেন, তারা ডিসেম্বরে চার ঘণ্টার একটি বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন এবং তার জন্যও নির্ধারিত পারিশ্রমিক দেওয়া হবে। এছাড়া শ্রমিকের মজুরি দ্রুত পরিশোধ নিশ্চিত করতে কাজ শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে অর্থ প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় প্রথম নিবন্ধন ক্যাম্প অনুষ্ঠিত হবে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রঙ্কসের টাফট হাইস্কুলে। পরবর্তীতে শহরের বাকি পাঁচ বরোর (বিভাগ) জন্য সময়সূচি সরকারি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করবে স্যানিটেশন বিভাগ।
মেয়র মামদানি বলেন, "গত তীব্র শীতে শত শত নাগরিক চরম প্রতিকূলতার মধ্যে প্রতিবেশীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এগিয়ে এসেছিলেন। তাদের শ্রমের সঠিক মূল্যায়নের পাশাপাশি শহরকে যেন তুষারপাতের শুরুতেই দ্রুত প্রস্তুত করা যায়, সেজন্য এবার পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর, যুক্তরাষ্ট্রে কাজের আইনি অনুমতি এবং কঠিন আবহাওয়া পরিস্থিতিতে শারীরিক পরিশ্রম করার সক্ষমতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, সোশ্যাল সিকিউরিটি কার্ড, প্রয়োজনীয় ই-মেইল ঠিকানা ও নির্ধারিত আই-৯ ফরম পূরণ করতে হবে। নিবন্ধনের সুবিধার জন্য ছবি সঙ্গে আনার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি, স্যানিটেশন বিভাগের কর্মীরাই সরাসরি ছবি তুলে দেবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এনআরবিসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ৪-৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল হবে দেশের যে কোনো জেলা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা অবৈধ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিম নাগরিক ও শিশুদের আটক করে ডিটেনশন সেন্টারে পাঠাচ্ছে। গত জুন মাস থেকে এখন পর্যন্ত অন্তত নয়জন মুসলিম পুরুষ ও দুটি শিশুকে আটক করার ঘটনা প্রকাশ্যে এসেছে।
মানবাধিকার কর্মী এবং আইনজীবীরা এই ধরনের পুলিশি অভিযানকে সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক হিসেবে চিহ্নিত করেছেন।
নিপীড়নের শিকার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, পুলিশ গভীর রাতে তাদের বাড়িতে হানা দিয়ে কোনও ওয়ারেন্ট, রিমান্ড অর্ডার বা এফআইআরের অনুলিপি দেখায়নি।
আটককৃতদের মধ্যে অনেকের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের ভোটার তালিকাভুক্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তা আমলে নেওয়া হয়নি।
মুর্শিদাবাদের রামকান্তপুর গ্রামের ইব্রাহিম শেখের পরিবারের সদস্যরা জানান, গত মাসে একদল পুলিশ পরিচয়ে তাদের বাড়িতে ঢুকে নাগরিকত্বের নথি দেখতে চায় এবং ‘বাংলাদেশি না ভারতীয়’- তা নিয়ে প্রশ্ন করে। পরে ষাটোর্ধ্ব অসুস্থ ইব্রাহিমকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।
পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করা হলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই পদক্ষেপ সরকারি নির্বাহী আদেশের নির্দেশিকা অনুযায়ী নেওয়া হয়েছে।
এছাড়া উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদের অন্যান্য পরিবার থেকেও একই কায়দায় গভীর রাতে মানুষজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এমনকি কোথাও কোথাও আটককৃতদের পুশ-ব্যাক বা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের ঘটনাও ঘটেছে।
মানবাধিকার সংগঠন ও আইনজীবীরা বলছেন, নাগরিকদের এভাবে আটক করা মৌলিক অধিকারের চরম লঙ্ঘন, কারণ কোনও সুনির্দিষ্ট তদন্ত বা আইনি প্রক্রিয়া ছাড়া এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সূত্র: স্ক্রল ডট ইন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আমেরিকার শীর্ষ দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর মর্যাদাপূর্ণ তালিকায় বছরের সেরা ৫০টি রেস্তোরাঁর মধ্যে স্থান করে নিয়েছে নিউ জার্সির বাংলাদেশি খাবারের দোকান ‘কড়াই কিচেন’। এই রেস্তোরাঁটি খাঁটি বাংলাদেশি ঘরোয়া খাবারের স্বাদের জন্য বিশেষভাবে পরিচিত।
হাডসন কাউন্টিতে অবস্থিত এই রেস্তোরাঁটি মা ও মেয়ের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে, যার মালিকানা রয়েছে নূর-ই গুলশান রহমান এবং নূর-ই ফারহানা রহমানের।
‘কড়াই কিচেন’ মূলত বাংলাদেশি খাবারের জন্য পরিচিত। রেস্তোরাঁটিতে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে প্রধানত পার্সেল বা টেকআউট সুবিধা প্রদান করা হয় এবং শুক্র ও শনিবার রাতে এখানে আয়োজন করা হয় আট পদের বিশেষ নৈশভোজ, যা ‘আম্মার দাওয়াত’ নামে পরিচিত।
আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ঘটনা কড়াই কিচেনের জন্য নতুন নয়। এর আগে গত বছর এনজে ডটকমের (NJ.com) করা নিউ জার্সির সেরা ৯৯টি রেস্তোরাঁর তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছিল এই প্রতিষ্ঠানটি।
নিউইয়র্ক টাইমসের পর্যালোচনায় কড়াই কিচেন সম্পর্কে উল্লেখ করা হয়েছে, ‘চিকেন টিক্কা মাসালা নেই’—এটি হলো নূর-ই গুলশান রহমান এবং তার মেয়ে নূর-ই ফারহানা রহমানের পরিচালিত এই ছোট্ট বাংলাদেশি রেস্তোরাঁটির মূলমন্ত্র। তারা মূলত ২০১৮ সালে বড় মিসেস রহমানের চমৎকার হাতের তৈরি ঘরোয়া খাবার নামে যাত্রা শুরু করেছিলেন। যেখানে স্টার্নো' বা বিশেষ হিটারের সাহায্যে বুফে পরিবেশন করা হতো এবং টেক-আউট ও ডেলিভারি সেবা প্রদান করা হতো। বর্তমানে তারা এই সেবাই দিয়ে থাকেন। তবে সপ্তাহে দুদিন রাতে এখানে বসে খাওয়ার সুযোগ রয়েছে—যেখানে তিন ঘণ্টা ধরে চলে আট পদে এক বিশাল ভোজ, যা শেষ পর্যন্ত পদের সংখ্যার বিচারে আটটির চেয়ে অনেক বেশি হয়ে দাঁড়ায়। কাঁচা মরিচ ও সরিষার তেলের ব্যবহার তাদের খাবারের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া প্রতিটি চালের দানা থেকে শুরু করে সবকিছুই অত্যন্ত যত্ন ও সতর্কতার সাথে রান্না করা হয়। এখান থেকে বেরিয়ে আসার সময় আপনার পেট যেমন ভরে ওঠে, তেমনি মনটাও প্রশান্তিতে ভরে যায়।
উল্লেখ্য, এর আগে নিউ জার্সির বেশ কয়েকটি খাবার দোকান নিউ ইয়র্ক টাইমসের বার্ষিক সেরা তালিকায় স্থান পেয়েছিল। ২০২৫ সালে ফ্র্যাঙ্কলিন পার্কের ‘চাটপাটি দিল্লি’ এবং ২০২৪ সালে নিউফিল্ডের ‘সুইট আমালিয়া মার্কেট অ্যান্ড কিচেন’ এই তালিকায় স্থান পেয়েছিল। এ বছরের তালিকায় থাকা অন্য দুই বিখ্যাত রেস্তোরাঁর মধ্যে রয়েছে শিকাগোর ‘ক্রিপিজ’ এবং ফিলাডেলফিয়ার ‘বোম্ব বোম্ব’।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ