০৮:১০ পি.এম
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ২৭১ জন যাত্রী এবং ক্রু নিয়ে চলাচলকারী একটি ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সেই সাথে এ ঘটনার সঙ্গে আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় রোববার (২ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) তথ্য অনুযায়ী, পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে যাত্রাকালীন সময় মাদুরা দ্বীপের উপকূলে কেএমপি মুতিয়ারা সেন্টোসা–২ ফেরিটিতে আগুন লাগে। আগুনের বিষয়টি প্রথমে জাহাজের ক্যাপ্টেন কর্তৃপক্ষকে জানান। এখন পর্যন্ত ফেরিতে থাকা ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজ-এর প্রচারিত ভিডিওতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরা অসংখ্য যাত্রী জীবনরক্ষাকারী নৌকায় আশ্রয় নিচ্ছেন। অন্য একটি ভিডিওতে ফেরির ওপর থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বের হতে দেখা যায়। প্রাণ বাঁচাতে অনেক যাত্রীকে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা গিয়েছে। পরে উদ্ধারকারীরা তাদের দিকে লাইফবয় ছুড়ে দেন এবং উদ্ধারকারী জাহাজে তোলা হয়।
বাসারনাস জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় ফেরিটিতে আগুন লাগার খবর পায়। শিপিং কোম্পানির তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আগুনের সূত্রপাত হয়েছিল।
পরবর্তীতে সংস্থাটি জানায়, আগুনে ফেরিটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। উদ্ধারকারী দলের পৌঁছানোর পূর্বে অনেক যাত্রী ফেরির ব্রিজ এবং সামনের অংশে অবস্থান করে সাহায্যের জন্য অপেক্ষা করেছেন। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড এবং উদ্ধাককারী দল যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন