প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি।
তিনি রবিবার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।’
তিনি উল্লেখ করেন, ‘একটা বিষয় সব সময় আপনারা ধরে রাখবেন রুল অব ল অ্যান্ড জাস্টিস ইনসাফ। এ দুটো জিনিস যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা সমাজকে অনেকখানি এগিয়ে নিতে পারব। দুর্ভাগ্যক্রমে বিগত সময়ে বেশ কিছু সময় ধরে এই জিনিসগুলো থেকে বঞ্চিত হয়েছি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বাংলাদেশে একটি দীর্ঘ লড়াই হয়েছে। আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। সেই সম্ভাবনা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করবে।’
তিনি জানান, প্রভাবমুক্ত একটি জুডিশিয়াল তৈরি করতে পারলে সাধারণ নাগরিকরা উপকৃত হবে। প্রশাসন যদি দক্ষ প্রশাসন গড়ে তুলতে পারি তবে রাষ্ট্র উপকৃত হবে। তিনি আরও বলেন, পার্লামেন্টের কমিটিগুলোকে কার্যকরী করতে পারলে গণতন্ত্র অনেক দূর এগিয়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন