ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অপ্রতিম হত্যার কারণ ৫ হাজার টাকার বিরোধ: পুলিশ তদন্ত অব্যাহত


অপ্রতিম হত্যার কারণ ৫ হাজার টাকার বিরোধ: পুলিশ তদন্ত অব্যাহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনার তদন্তে একের পর এক তথ্য বেরিয়ে আসছে।

পুলিশ একটি আসামিকে জিজ্ঞাসাবাদ করার পর তার মুঠোফোনে আসা কলের সূত্র ধরে আরও দুজনকে হেফাজতে নিয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হত্যাকাণ্ডের পেছনে আইফোন এবং ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য পাওয়া গেছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তুহিন নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। তবে তিনি অন্যদের নাম প্রকাশে অনাগ্রহ দেখান। তদন্তকারীদের কাছে তিনি জানান যে, তাদের নাম প্রকাশ না করার বিষয়ে তিনি ‘ওয়াদাবদ্ধ’ ছিলেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে তুহিনকে হেফাজতে নেওয়ার সময় অপ্রতিমের মরদেহ উদ্ধারের বিষয়টি তাদের জানা ছিল না। পরে বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধারের খবর পান তদন্তকারীরা।

জিজ্ঞাসাবাদের সময় তুহিনের মুঠোফোনে একাধিকবার ফোন আসে। ফোনগুলো করছিল অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে কাজ করা এক কিশোর। বিষয়টি তদন্তকারীদের নজরে আসলে তাকেও হেফাজতে নেওয়া হয়। সে সময় তার পরনে ছিল অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানের নাম লেখা টি-শার্ট।

পরে তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে হেফাজতে নেয় পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, জিজ্ঞাসাবাদে আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার দেওয়া নিয়ে বিরোধের তথ্যও পাওয়া গেছে। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের মোবাইল ফোনের যন্ত্রাংশ বিক্রির প্রতিষ্ঠান ইয়েসটেকে ওই কিশোর কাজ করত। জানা গেছে, অপ্রতিম তাকে ৫ হাজার টাকা ধার দিয়েছিল। সেই টাকা ফেরত চাওয়া নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তদন্তকারীদের ধারণা, টাকা ফেরত চাওয়ার কারণে অপ্রতিমের ওপর ওই কিশোরের বিরক্তি তৈরি হয়েছিল। একপর্যায়ে অপ্রতিম না থাকলে ধার করা টাকা ফেরত দিতে হবে না এমন চিন্তাও তার মধ্যে তৈরি হয়ে থাকতে পারে। তবে এই বিরোধই হত্যাকাণ্ডের মূল কারণ কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তাধীন।

গত শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। পরে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন ম্যাজিক প্যারাডাইসের পাশে দক্ষিণ সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলটি তার বাসা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর মানবিক বাংলাদেশ গড়ার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


প্রধানমন্ত্রীর মানবিক বাংলাদেশ গড়ার পরিকল্পনা

একটি শিশু খালি হাতে জন্মগ্রহণ করে। সে কোনো মূল্যবোধ নিয়ে জন্মায় না। বেড়ে ওঠার প্রতিটি ধাপে চারপাশের মানুষ ও পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার মনে সহানুভূতি জন্ম নেয়। দায়িত্ববোধের সৃষ্টি হয়। বিনয়ের বীজও জন্ম নেয়। এই বীজকে বোনার দায়িত্ব কার? উত্তরটি সহজ। বাবা-মা এবং শিক্ষক। তাদের ছাড়া কোনো সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাদের ছাড়া নৈতিক শিক্ষাও পরিপূর্ণতা পায় না।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রশ্নটি নতুন করে সামনে এনেছেন। তিনি এক অনুষ্ঠানে দাঁড়িয়ে ছিলেন শিক্ষক, অভিভাবক, সেলিব্রেটি ও সমাজ সংস্কারকদের সামনে। তার বক্তব্যটি ছিল নিছক রাজনৈতিক ঘোষণা নয়। এটি ছিল আত্মজিজ্ঞাসার একটি রূপ। প্রশ্নটি ছিল সরল। দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা এগিয়ে যাচ্ছে। কিন্তু শিশুদের হৃদয়ে কতটা মানবিকতা বোনা হচ্ছে?

আলাপের শুরুতেই প্রধানমন্ত্রী ফিরে যান নিজের শৈশবে। একদিন তিনি বাড়ির এক কর্মচারীকে অপমানজনক ভাষায় সম্বোধন করেছিলেন। বাবা শহীদ জিয়া বিষয়টি জানতে পেরে তাকে কান ধরে সেই কর্মচারীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন। ঘটনাটি ছোট হলেও এর প্রভাব বছরের পর বছর রয়ে গেছে। দেশে ফেরার পর তিনি উপলব্ধি করেন, ঠিক এই ধরনের পারিবারিক শিক্ষায় সমাজে একটি ঘাটতি তৈরি হয়েছে। এই ব্যক্তিগত স্মৃতিই যেন গোটা বক্তব্যের সুরকে বেঁধে দেয়। মূল্যবোধ শুধুমাত্র পাঠ্যবইয়ের অধ্যায় নয়। এটি তৈরি হয় দৈনন্দিন ছোট ছোট মুহূর্তে। একটি কথায়। একটি আচরণে। একটি প্রতিক্রিয়ায়।

ব্যক্তিগত স্মৃতিচারণ থেকে প্রধানমন্ত্রী সরকারি পরিকল্পনায় প্রবেশ করেন। তিনি জানান, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে নতুন অধ্যায় যুক্ত হচ্ছে। সেখানে থাকবে নীতিবোধ, সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক মূল্যবোধ। পাশাপাশি সরকার আনন্দময় শিক্ষার পরিবেশকে গুরুত্ব দিচ্ছে। এই ধারণাকে বলা হচ্ছে 'লার্নিং উইথ হ্যাপিনেস'।

তবে এই পরিবর্তনের ভার তিনি একা পাঠ্যবইয়ের ওপর দিতে চান না। শিক্ষকদের সীমাবদ্ধতার কথা তিনি প্রকাশ্যে স্বীকার করেন। তাদের সংকটের কথাও খোলাখুলি বলেন। তিনি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। লক্ষ্য একটাই। শিক্ষকরা যেন অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে ছড়িয়ে দিতে পারেন। কারণ শিক্ষক এবং বাবা-মা, এই দুজনই মূল্যবোধ সৃষ্টির প্রকৃত কেন্দ্রবিন্দু। শ্রেণিকক্ষে যে কাজ শুরু হয়, তার পূর্ণতা আসে ঘরে। পূর্ণতা আসে সহপাঠ্যক্রমিক কার্যক্রমে। পূর্ণতা আসে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার চর্চায়।

এই আয়োজনের সবচেয়ে জীবন্ত মুহূর্তটি আসে অন্য জায়গায়। সেটি আসে যখন প্রধানমন্ত্রী সরাসরি শিশুদের সঙ্গে কথা বলেন। তিনি জটিল কোনো নীতিকথা বলেন না। তিনি চান একটি সহজ প্রতিশ্রুতি। প্রতি বছর একটি করে গাছ লাগাতে হবে। স্কুলে হোক বা বাসার আশেপাশে। যেখানেই সুযোগ মেলে সেখানেই।

শুধু গাছ পোঁতাই শেষ কথা নয়। তিনি চান শিশুরা নিজেই তথ্য খুঁজে বের করুক। গাছটি কী প্রজাতির? গাছটি কতদিন বাঁচে? গাছটি কতটা অক্সিজেন উৎপাদন করে? গাছটি মানুষের কী কাজে লাগে? এভাবে প্রতি বছর একটি করে নতুন জ্ঞান শিশুর ভাণ্ডারে যুক্ত হবে। গাছটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার চারপাশও বদলে যাবে। ক্লান্ত বন্ধুরা পাবে ছায়ায় বিশ্রামের জায়গা। বাসার আশেপাশে বইবে ঠান্ডা, সুন্দর বাতাস। তার আহ্বান ছিল সরল-সকলে মিলে চেষ্টা করি, আমাদের এই বাংলাদেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে।

গোটা বক্তব্য জুড়ে ঘুরেফিরে আসে একটি শব্দ। শব্দটি হলো নির্দয়তা। মানুষ, পশুপাখি বা প্রকৃতি, কারো প্রতি যেন শিশুরা নির্দয় না হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর কথায় এই আশঙ্কা স্পষ্ট। এই আকাঙ্ক্ষাও সমান স্পষ্ট। তার মতে, মুরুব্বিদের প্রতি শ্রদ্ধা জরুরি। অসহায় মানুষকে সহযোগিতা করা জরুরি। বিনয়ী ভাষায় কথা বলাও জরুরি। এই সাধারণ, প্রায় পুরনো ধাঁচের গুণাবলিই আসলে একটি মানবিক সমাজের ভিত্তি। প্রশ্ন থেকে যায় একটি জায়গায়। দ্রুত বদলে যাওয়া সামাজিক বাস্তবতায় এই মূল্যবোধগুলো নতুন প্রজন্মের কাছে কীভাবে পৌঁছাবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি ডাক দেন সবাইকে একসঙ্গে কাজ করার। সরকার, শিক্ষক, অভিভাবক, সবাইকে।

বক্তব্যের এক পর্যায়ে আবার ফিরে আসে বাবার প্রসঙ্গ। সময়টা ১৯৮৬ সাল। সৌদি আরবে তখন ওমরাহ পালন করছিলেন তিনি। এক ইন্দোনেশীয় ব্যক্তি বাংলাদেশের পরিচয় শুনে সঙ্গে সঙ্গে উচ্চারণ করেছিলেন জিয়াউর রহমানের নাম। তখন মানুষ শহীদ জিয়া এবং বাংলাদেশকে একসঙ্গে চিনত। সন্তান হিসেবে সেই মুহূর্তে পিতার জন্য তিনি গর্ব অনুভব করেছিলেন। এই ব্যক্তিগত স্মৃতিটি আবার একটি কথা মনে করিয়ে দেয়। একটি নাম কীভাবে একটি দেশের পরিচয়ের অংশ হয়ে ওঠে। আর সেই পরিচয় গড়ে ওঠে ঠিক এমনই ছোট ছোট নৈতিক সিদ্ধান্তের মাধ্যমে।

শেষ পর্যন্ত পুরো আয়োজনটি দাঁড়ায় একটি সরল উপলব্ধির ওপর। কেবল অর্থনৈতিক অগ্রগতি দিয়ে মানবিক বাংলাদেশ গড়া যায় না। কেবল প্রাতিষ্ঠানিক সনদ দিয়েও তা সম্ভব নয়। প্রয়োজন নৈতিক এবং পারিবারিক মূল্যবোধের সমান্তরাল বিকাশ। আর এই কাজ কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। এটি কোনো একক মন্ত্রণালয়েরও দায়িত্ব নয়। শিক্ষক এই গল্পের অংশীদার। অভিভাবকও অংশীদার। শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশীদার। এমনকি শিশুরা নিজেরাও এই গল্পের অংশীদার।

শিশুর ভেতর মূল্যবোধ জন্ম থেকে থাকে না। তা বেড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতায়। একটি গাছের যত্নে। একটি ক্ষমা চাওয়ার মুহূর্তে। একজন প্রবীণের প্রতি সম্মানে। আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে থাকে প্রশ্নটির আসল উত্তর। মানবিক বাংলাদেশ গড়ার কাজ শুরু হয় না বড় কোনো নীতিতে। তা শুরু হয় একটি শিশুর হাতে লাগানো ছোট্ট একটি চারাগাছে।

লেখক: সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাধিক সুবিধাসহ চাকরি দিচ্ছে ওয়ালটন, কর্মস্থল যেখানে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


একাধিক সুবিধাসহ চাকরি দিচ্ছে ওয়ালটন, কর্মস্থল যেখানে

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: মেকানিক্যাল ডিজাইনার

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে, বিল অফ মেটেরিয়ালস প্রস্তুত করা, যন্ত্রাংশের ম্যাপিং নিশ্চিত করা এবং নির্দেশাবলী বাস্তবায়নে দক্ষতা থাকা আবশ্যক।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

বেতন: আলোচনা সাপেক্ষে

প্রার্থীদের জন্য অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, লভ্যাংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় এনসিপির বিক্ষোভের ডাক, সন্ধ্যায় মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


ঢাকায় এনসিপির বিক্ষোভের ডাক, সন্ধ্যায় মিছিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজধানী ঢাকায় জ্বালানি তেলের দামবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।

দলটি সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলামোটর এলাকায় এই কর্মসূচি পালন করবে।

এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে অনুষ্ঠিতব্য এই বিক্ষোভ মিছিলে দলের শীর্ষ নেতাদের মধ্যে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত থাকবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদ জানাতে এই মিছিলের আয়োজন করা হয়েছে।

সরকার দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার ফলে এই দামবৃদ্ধি হয়েছে।

সরকারের দাবি, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে জ্বালানি তেলের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সামনে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের অর্থনীতি ও জ্বালানি খাতের ভারসাম্য রক্ষার জন্য, অনিচ্ছা সত্ত্বেও, সরকারকে তেলের দাম বাড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরও জানান, বিপুল পরিমাণ ভর্তুকি সামাল দিতে গিয়ে সরকারকে প্রতি মাসে জ্বালানি খাতে প্রায় ১৩ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে মূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারের সামনে এই সমন্বয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না।

ভর্তুকির হিসাব তুলে ধরে তিনি বলেন, শুধুমাত্র ডিজেলের ক্ষেত্রে সরকারকে প্রতি লিটারে ৯০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছিল, যা বছরে বিশাল বাজেট ঘাটতি তৈরি করছিল। এক ডিজেল খাতেই বছরে ভর্তুকির পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা দাঁড়াচ্ছিল। আর সার্বিকভাবে সব ধরনের জ্বালানি খাত মিলিয়ে সরকারকে বছরজুড়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ রয়েছে নানান সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


আকিজ গ্রুপে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ রয়েছে নানান সুবিধা

আকিজ প্লাস্টিকস, আকিজ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার

বিভাগ: ট্রান্সপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা হিসেবে, যানবাহনের দৈনিক চলাচল এবং ট্রিপের হিসাব সংরক্ষণে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

প্রার্থীদের জন্য অন্যান্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%