ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাজ্যের রাজনীতিক অ্যান উইডিকম্ব হত্যাকাণ্ডে ২৮ বছর বয়সী সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে


যুক্তরাজ্যের রাজনীতিক অ্যান উইডিকম্ব হত্যাকাণ্ডে ২৮ বছর বয়সী সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে

যুক্তরাজ্যের পুলিশ জানিয়েছে, প্রবীণ ডানপন্থি রাজনীতিক অ্যান উইডিকম্বকে হত্যার অভিযোগে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে এক সন্দেহভাজন ব্যক্তিকে। এর কয়েক ঘণ্টা আগে, এ ঘটনায় আটক করা এক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের প্রকাশিত তথ্যমতে, ৭৮ বছর বয়সী সাবেক কনজারভেটিভ মন্ত্রী উইডিকম্বকে বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ডেভনের নিজ বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার দেহে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বার্তা সংস্থা এএফপি’র খবরে প্রকাশ, ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা নাগাদ দক্ষিণ ইয়র্কশায়ারের একটি স্থান থেকে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পুলিশ তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ‘সন্দেহভাজন ব্যক্তি শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।’

পুলিশ আরও জানায়, উইডিকম্বের পরিবারের কাছে এই গ্রেপ্তারের বিষয়ে জানানো হয়েছে। পূর্বে, শনিবার পুলিশ জানিয়েছিল, শুক্রবার গ্রেফতার হওয়া ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে হেফাজত থেকে মুক্ত করা হয়েছে এবং তিনি আর তদন্তের অংশ নন।

পুলিশ কর্তৃপক্ষ বলেছে, ‘এই মুহূর্তে এটি সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট ঘটনা—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তদন্তের নেতৃত্ব আমাদের হাতে রয়েছে।’

ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশের সহকারী প্রধান কনস্টেবল ম্যাট লংম্যান পূর্বে জানিয়েছেন, কর্মকর্তারা ধারণা করছেন, উইডিকম্বের ওপর হামলাটি তার মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টা আগে সংঘটিত হয়েছিল।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তিনি জানান, ‘আমাদের ধারণা, ৮ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই হামলাটি সংঘটিত হয়েছিল।’

পুলিশ বলেছে, এ ঘটনায় তারা একজন শ্বেতাঙ্গ পুরুষ সন্দেহভাজনের সন্ধান চালাচ্ছিল। লংম্যান শুক্রবার ঘোষণা করেন, এ ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপরাধ—এমন কোনো তথ্য তার কাছে নেই। তিনি আরও জানান, অ্যান উইডিকম্বের মৃত্যুকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেও দেখা হচ্ছে না।

তিনি বলেছিলেন, ‘চলমান তদন্তের অংশ হিসেবে গোয়েন্দারা বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি উদঘাটনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

উইডিকম্ব ১৯৮৭ থেকে 2010 সাল পর্যন্ত কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য ছিলেন। তিনি খ্রিস্টীয় বিশ্বাস এবং স্পষ্টভাষী মতামতের জন্য পরিচিত ছিলেন। ১৯৯৫ সালে কারামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে গর্ভবতী বন্দিদের পালাতে না দেয়ার জন্য তাদের শিকল দিয়ে বেঁধে রাখার নীতিকে সমর্থন করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে সারাদেশজুড়ে শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে সারাদেশজুড়ে শোক ঘোষণা

ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিএনপি সোমবার (১৩ জুলাই) সারাদেশজুড়ে শোক ঘোষণা করেছে। এই শোকের সাথে সঙ্গে এর সদস্যদের কালো ব্যাজ ধারণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নবাবপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভী একদিনের কর্মসূচির ঘোষণা দেন।

এ সময়, প্রয়াত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনের রাজনৈতিক জীবনের বর্ণিল ইতিহাস স্মরণ করেন রুহুল রিজভী। তিনি বলেন, এই দেশের প্রতিটি আন্দোলনে তার অসামান্য ভূমিকা ছিল। তিনি সমকালীন জাতির ইতিহাসের একটি সমন্বিত অংশ। তিনি বিভিন্ন সময় গুরু দায়িত্ব পালন করেছেন। এই অভিজ্ঞ রাজনীতিবির মহিমান্বিত অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ জাতীয় সরলতা দিবস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


আজ জাতীয় সরলতা দিবস

আজ ১২ জুলাই জাতীয় সরলতা দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে অনাড়ম্বর, সচেতন ও সহজ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালন করা হয়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত দার্শনিক, লেখক ও প্রকৃতিপ্রেমী হেনরি ডেভিড থোরোর জন্মবার্ষিকী উপলক্ষে দিনটির সূচনা হয়। তিনি বিশ্বাস করতেন, সুখী ও অর্থবহ জীবনের জন্য বিলাসিতা নয়, বরং সরল জীবনই মানুষের প্রকৃত শান্তির পথ।

বর্তমান ব্যস্ত ও ভোগবাদী জীবনে মানুষ যখন অপ্রয়োজনীয় কেনাকাটা, সামাজিক প্রতিযোগিতা ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছে, তখন জাতীয় সরলতা দিবস মনে করিয়ে দেয়—জীবনের প্রকৃত আনন্দ লুকিয়ে আছে অল্পতেই সন্তুষ্ট থাকতে শেখার মধ্যে।

কেন পালিত হয় এই দিন?

জাতীয় সরলতা দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষকে সহজ, সাদামাটা এবং সচেতন জীবনযাপনে উৎসাহিত করা। দিনটি স্মরণ করিয়ে দেয়, সুখ মানেই বেশি অর্থ, বড় বাড়ি বা দামী জিনিস নয়। বরং সময়ের সঠিক ব্যবহার, মানসিক শান্তি, সুস্থ সম্পর্ক এবং প্রকৃতির কাছাকাছি থাকাই জীবনের আসল সম্পদ।

এই দিবসটি পালনের মাধ্যমে মানুষকে অপ্রয়োজনীয় ভোগ কমিয়ে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল জীবনযাপনের প্রতিও উৎসাহিত করা হয়।

হেনরি ডেভিড থোরো কে ছিলেন?

হেনরি ডেভিড থোরো ছিলেন উনিশ শতকের একজন প্রখ্যাত মার্কিন দার্শনিক, লেখক ও সমাজচিন্তক। তিনি প্রকৃতির মাঝে সাধারণ জীবনযাপনকে গুরুত্ব দিতেন। তাঁর বিখ্যাত গ্রন্থ ওয়ালডেন-এ তিনি দেখিয়েছেন, কৃত্রিম চাহিদা কমিয়ে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বসবাস করলে মানুষ আরও শান্ত ও সুখী হতে পারে।

থোরোর দর্শন আজও বিশ্বের কোটি মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তার চিন্তাধারা শুধু ব্যক্তিগত জীবন নয়, পরিবেশ সংরক্ষণ, আত্মনির্ভরতা এবং মানবিক মূল্যবোধের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

 

সরল জীবন কেন গুরুত্বপূর্ণ?

বিশেষজ্ঞদের মতে, অপ্রয়োজনীয় জিনিসের প্রতি অতিরিক্ত নির্ভরতা মানুষের মানসিক চাপ বাড়ায়। অন্যদিকে, সহজ ও গোছানো জীবন মানসিক স্বস্তি এনে দেয় এবং সিদ্ধান্ত নেওয়াও সহজ করে।

সরল জীবনযাপনের কিছু উপকারিতা হলো—

১. মানসিক চাপ কমে।
২. অপ্রয়োজনীয় খরচ কমানো যায়।
৩. সময়ের সঠিক ব্যবহার সম্ভব হয়।
৪. পরিবার ও প্রিয়জনের জন্য বেশি সময় পাওয়া যায়।
৫. পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমে।
৬. জীবনে সন্তুষ্টি ও মানসিক শান্তি বাড়ে।

কীভাবে পালন করা যায় দিবসটি?

জাতীয় সরলতা দিবস উপলক্ষে অনেকেই নিজের জীবনযাত্রা নতুন করে মূল্যায়ন করেন। অপ্রয়োজনীয় জিনিস দান করা, অযথা কেনাকাটা থেকে বিরত থাকা, প্রকৃতির মাঝে সময় কাটানো, সামাজিক যোগাযোগমাধ্যমে কম সময় দেওয়া কিংবা পরিবারের সঙ্গে কিছুটা নিরিবিলি সময় কাটানো—এসবের মাধ্যমেও দিবসটি পালন করা যায়।

অনেকে আবার নিজের বাড়ি বা কর্মস্থল গুছিয়ে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলেন। কারণ পরিচ্ছন্ন ও গোছানো পরিবেশও মানসিক প্রশান্তি বাড়াতে সাহায্য করে।

আজকের দিনে সরলতার গুরুত্ব আরও বেশি

প্রযুক্তিনির্ভর এই সময়ে মানুষ প্রতিনিয়ত নতুন নতুন চাহিদা ও প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। ফলে উদ্বেগ, মানসিক চাপ এবং অসন্তুষ্টিও বাড়ছে। এমন বাস্তবতায় জাতীয় সরলতা দিবস মনে করিয়ে দেয়, সুখ খুঁজে পাওয়া যায় না কেবল ভোগে; বরং সহজ জীবন, আন্তরিক সম্পর্ক এবং নিজের সঙ্গে শান্তিতে থাকার মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত আনন্দ।

বিশেষজ্ঞদের মতে, জীবনে সবকিছু জটিল না করে ছোট ছোট বিষয়কে গুরুত্ব দেওয়া, কৃতজ্ঞ থাকতে শেখা এবং অল্পতেই সুখ খুঁজে নেওয়ার অভ্যাসই মানুষকে আরও শান্ত, সুখী ও পরিপূর্ণ জীবন উপহার দিতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার প্রতি পুঙ্খানুপুঙ্খভাবে নজর দেন: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার প্রতি পুঙ্খানুপুঙ্খভাবে নজর দেন: শিক্ষামন্ত্রী

শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ওপর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখেন।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের আয়োজিত ভ্যালিডেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা ব্যক্ত করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন বই প্রিন্টিংয়ের ক্ষেত্রে কোনো সেক্রিফাইস করা হবে না। এবারের বই যেনো কোনো বিষয় নিয়ে সমালোচিত না হয়, এ বিষয়ে লক্ষ্য রাখা হবে।

এহছানুল হক মিলন বলেন, ২০২৮ সালের কারিকুলামের কাজ আগামী আগস্ট মাস থেকে শুরু হবে। শিক্ষার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সব সময় শিক্ষা ব্যবস্থার ওপর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখেন।

মন্ত্রী পরবর্তীতে আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করব। বিগত বইগুলোতে অনেক ভুল ছিল। এবার নির্ভুল বই তৈরিতে জোর দেয়া হয়েছে যাতে কোনো ধরনের সমালোচনার সুযোগ না থাকে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যেকোনো কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত কোনো চাপ প্রয়োগ না হয়, সে অনুযায়ী কারিকুলাম তৈরি করা হচ্ছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সব ক্ষেত্রে সর্বজনীন অবস্থা তৈরি হচ্ছে না। আমাদের সার্বজনীন হতে হবে। প্রধানমন্ত্রী চাচ্ছেন নতুন দিনের শিক্ষা কার্যক্রম। শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন রেখে সামনে এগিয়ে যেতে হবে।

নতুন কোনো কারিকুলাম হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, আগের কারিকুলামে সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিমার্জন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় শিক্ষা কার্যক্রমে সংস্কৃতি ও ক্রীড়া সম্পৃক্ত করা হচ্ছে। যে ৪টি বিষয় সম্পৃক্ত করা হচ্ছে, সেগুলোর নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নিজেই।

মাহদী আমিন বলেন, কারিগরি শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে। সবাইকে কারিগরি শিক্ষার মধ্যে নিয়ে আসা হবে। যে ৪টি বই সম্পৃক্ত করা হচ্ছে, সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর অনেক আবেগ রয়েছে। প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৫ পি.এম


পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান

চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানকে ঘিরে সব পক্ষকে উত্তেজনা প্রশমন এবং সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তিনি রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপ করেন এবং এ আহ্বান জানান।

এই ফোনালাপে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির মাধ্যমে বলা হয়েছে, ইসহাক দার ও আব্বাস আরাকচির মধ্যে আলোচনা হয়েছে ‘অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে’।

দার জোর দিয়ে বলেন, ‘বিরোধ নিষ্পত্তি এবং এই অঞ্চলে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%