প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শিক্ষার উন্নয়নের জন্য শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ওপর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখেন।
রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের আয়োজিত ভ্যালিডেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন বই প্রিন্টিংয়ের ক্ষেত্রে কোনো সেক্রিফাইস করা হবে না। এবারের বই যেনো কোনো বিষয় নিয়ে সমালোচিত না হয়, এ বিষয়ে লক্ষ্য রাখা হবে।
এহছানুল হক মিলন বলেন, ২০২৮ সালের কারিকুলামের কাজ আগামী আগস্ট মাস থেকে শুরু হবে। শিক্ষার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সব সময় শিক্ষা ব্যবস্থার ওপর পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখেন।
মন্ত্রী পরবর্তীতে আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করব। বিগত বইগুলোতে অনেক ভুল ছিল। এবার নির্ভুল বই তৈরিতে জোর দেয়া হয়েছে যাতে কোনো ধরনের সমালোচনার সুযোগ না থাকে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যেকোনো কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত কোনো চাপ প্রয়োগ না হয়, সে অনুযায়ী কারিকুলাম তৈরি করা হচ্ছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সব ক্ষেত্রে সর্বজনীন অবস্থা তৈরি হচ্ছে না। আমাদের সার্বজনীন হতে হবে। প্রধানমন্ত্রী চাচ্ছেন নতুন দিনের শিক্ষা কার্যক্রম। শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন রেখে সামনে এগিয়ে যেতে হবে।
নতুন কোনো কারিকুলাম হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, আগের কারিকুলামে সংযোজন, বিয়োজন, পরিবর্তন ও পরিমার্জন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় শিক্ষা কার্যক্রমে সংস্কৃতি ও ক্রীড়া সম্পৃক্ত করা হচ্ছে। যে ৪টি বিষয় সম্পৃক্ত করা হচ্ছে, সেগুলোর নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নিজেই।
মাহদী আমিন বলেন, কারিগরি শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে। সবাইকে কারিগরি শিক্ষার মধ্যে নিয়ে আসা হবে। যে ৪টি বই সম্পৃক্ত করা হচ্ছে, সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর অনেক আবেগ রয়েছে। প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন