১০:৪৪ পি.এম
সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সয়াল। ছবি: সংগৃহীত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর দিয়েছে ভারত। এর সঙ্গে, এই সফরে চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর তৈরির বিষয়ে যে আলোচনা হয়েছে, তার সম্ভাব্য প্রভাবের ওপরও নজর দিয়েছে প্রতিবেশী দেশটি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
শুক্রবার (৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের জবাবে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোর যেকোনো ধরনের ঘটনাপ্রবাহ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং সব সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
গত মাসের শেষে, প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে তিন দিনের রাষ্ট্রীয় সফর করেন। সরকারপ্রধানের এই সফরে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডর গড়ার প্রস্তাব উত্থাপন করেন, যা যোগাযোগ এবং অর্থনীতির 'ব্যাপ্তি বাড়াতে' সহায়ক হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন