১০:৫৭ পি.এম
রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ ইয়াবা ও ফেনসিডিলসহ একটি মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জোবায়েদ হোসেন সিদ্দিক (৩৭)। এ সময় তার হেফাজত থেকে ১৯৮ পিস ইয়াবা এবং চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় উত্তরা পূর্ব থানার এলাকা ৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানার সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টকের ১৯ নম্বর রোডে সোনালী ব্যাংকের সামনে একজন ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন গুরুত্বপূর্ণ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং জোবায়েদকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি আভিযানিক দল।
এ সময় তার হেফাজত থেকে ১৯৮ পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘকাল ধরে গ্রেফতারকৃত জোবায়েদ ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন অবৈধ মাদক ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন