ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে সেমিকন্ডাক্টর শিল্প


বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে সেমিকন্ডাক্টর শিল্প

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর নভোথিয়েটারে ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এ সম্মেলনটিকে গুরুত্বপূর্ণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি একটি সাধারণ আয়োজন নয়, বরং আগামীর প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগরদের মিলনমেলা। প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন এবং তাদের অনেকেই নিজ উদ্যোগে এই জাতীয় গুরুত্বপূর্ণ সামিটে অংশ নিয়েছেন। বর্তমান সরকার একটি স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায়।

চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম, মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইট- প্রতিটি ক্ষেত্রেই চিপ বা সেমিকন্ডাক্টর অপরিহার্য।

বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের বিশাল সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ বিদ্যমান এবং ২০৩০ সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে আমরা একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছি। তবে এই খাতের উন্নয়ন একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়; এটি একটি সম্মিলিত জাতীয় মিশন। সরকারের পাশাপাশি, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প মালিক, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞদের একযোগে এই লক্ষ্যে কাজ করতে হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ খাতকে দ্রুততর করতে সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ওপর থেকে সকল ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আরও বলা হয়েছে, সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারের উদ্যোগের কথা বলেন তিনি। নতুন নতুন উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ অনুদান’ বরাদ্দ রেখেছে, যার বণ্টন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

বিনিয়োগকারীদের আশ্বস্ত করে সরকারপ্রধান বলেন, বিদেশি ও দেশি বিনিয়োগ টানতে শুল্কমুক্ত (বন্ডেড) সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিদ্যমান হাই-টেক পার্কগুলোকে আধুনিকায়নের পাশাপাশি নতুন একটি বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

আন্তর্জাতিক বাজারের কঠিন প্রতিযোগিতার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের এগিয়ে যাওয়ার উচ্চ হতাশা রয়েছে। আমাদের মেধা, দক্ষ তারুণ্য এবং উদ্ভাবনী শক্তির ওপর ভর করেই আমরা এই লক্ষ্য অর্জন করব। সরকারের পক্ষ থেকে আপনাদের স্বপ্ন ও অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাধ্যের সবটুকু দিয়ে পাশে থাকবে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

তিনি আশা প্রকাশ করে বলেন, এই সম্মেলনের মাধ্যমে নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে, যা বাংলাদেশের প্রযুক্তি খাতকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি সামিটে যোগ দিতে আসা দেশি-বিদেশি প্রতিনিধিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

‘বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির অংশীদারত্বে দুই দিনব্যাপী এই সামিটের আয়োজন করা হয়েছে।

সামিটের পাশাপাশি বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৩৫টি স্টলে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের নেতৃত্বে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেম এবং অন্যান্য ডিপ-টেক খাতের উদ্ভাবন প্রদর্শিত হয়। প্রধানমন্ত্রী এসব স্টল ঘুরে দেখেন। সূত্র: বাসস

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের বিরুদ্ধে সোচ্চার সিরাজদিখানবাসী, মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


মাদকের বিরুদ্ধে সোচ্চার সিরাজদিখানবাসী, মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কর্মসূচিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিটি আয়োজন করেছে ‘সুখের ঠিকানা মালিক কল্যাণ সমিতি’

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে সিরাজদিখান-নিমতলা সড়কের সুখের ঠিকানা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদক বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় বাসিন্দা, বাড়ির মালিক, ভাড়াটিয়া এবং সমিতির নেতাকর্মীরা।

কর্মসূচির সময় তারা 'মাদকমুক্ত সমাজ চাই, মাদকের কোনো ঠাঁই নাই' স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে মাদক সেবন ও বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন।

সমিতির সভাপতি মানিছ উদ্দিন বেপারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইস্রাফিল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সহসভাপতি সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য নেতারা।

বক্তারা বক্তব্য রাখেন যে, মাদক সমাজের জন্য একটি মারাত্মক হুমকি, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।

মাদক নির্মূলে এখনই সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

তারা প্রশাসনের প্রতি মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।

কর্মসূচি শেষ হওয়ার পর একটি প্রতিবাদ মিছিল সুখের ঠিকানা হাউজিং এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসতঘরের দরজা ভেঙে ৫ ভরি সোনা চুরি চট্টগ্রামে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


বসতঘরের দরজা ভেঙে ৫ ভরি সোনা চুরি চট্টগ্রামে

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরের দরজা ভেঙে আলমারিতে রাখা ৫ ভরি স্বর্ণের গয়না ও ৫০ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৫ জুলাই) এই বিষয়ে বোয়ালখালী থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. জালাল উদ্দিন।

মো. জালাল উদ্দিন উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির হামজা সওদাগর বাড়ির বাসিন্দা। তিনি বলেন, শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে ঘরের দরজা তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে কধুরখীলে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যা ৭টার দিকে ঘরে ফিরে দেখি দরজা ভাঙা, আলমারি খোলা। সমস্ত জিনিসপত্র এলোমেলো পড়ে রয়েছে। চোরের দল আলমারিতে থাকা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫ ভরি স্বর্ণের গয়না এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগটি পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরানোর প্রস্তাব রোনালদোকে!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরানোর প্রস্তাব রোনালদোকে!

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এবং আল নাসরের পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে আট বছরের পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে আনার জন্য স্পেনের স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক থমাস রনসেরো জোরাল দাবি করেছেন।

মাদ্রিদ ভিত্তিক শীর্ষস্থানীয় দৈনিক ‘আস’-এর এই সাংবাদিক ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান।

‘আস’ কর্তৃক প্রকাশিত একটি ভিডিও ক্লিপে রনসেরো প্রস্তাব দেন, যে নতুন মৌসুম শুরুর আগে আল নাসরের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হোক। এতে রোনালদো নিজে মাঠে নামবেন এবং ম্যাচটি হবে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির ঐতিহাসিক ৪০তম আসর।

১৯৭৯ সাল থেকে প্রতি মৌসুমের আগে রিয়াল মাদ্রিদ নিয়মিতভাবে ঐতিহ্যবাহী ‘সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি’র আয়োজন করে আসছে। তবে ২০১৮ সালে ৩৯তম আসরের পর এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়।

ক্রিশ্চিয়ানো রোনালদো ২০১৮ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালীয় ক্লাব জুভেন্টাসে যোগ দেন, যেখানে তিনি তিন বছর কাটান। এরপর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে দেড় মৌসুম কাটিয়ে ২০২৩ সালের শীতকালে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে চলে যান।

রোনালদো ক্লাব ছাড়ার আট বছর পর রনসেরোর এ মন্তব্য ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাবেউ ট্রফি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো—উভয়কেই ঘরের মাঠে ফিরিয়ে আনার নতুন সম্ভাবনা উন্মোচন করে।

আসন্ন মৌসুমে আল নাসরের সঙ্গে এই পর্তুগিজ তারকার চুক্তির শেষ বছর হতে যাচ্ছে, যা তার অবসর জল্পনাকেও উসকে দিচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


পটুয়াখালীতে ভাড়া বাসা থেকে সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মাজেদ আল খতিব (৭৩) নামে একজন সিরীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ কর্তৃক।

শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ওই বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। যদিও তিনি সিরিয়ার নাগরিক, তবে তিনি বাংলাদেশি দ্বৈত নাগরিকত্বের অধিকারী ছিলেন।

জানা গেছে যে, শুক্রবার রাতে মাজেদ আল খতিবের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তাকে খাবার দিতে আসা একজন ব্যক্তি। বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। এরপর পটুয়াখালী সদর থানা পুলিশের একটি দল গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এই সময় খাটের উপর তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে শারীরিক পরীক্ষা করে পুলিশ নিশ্চিত করে, তিনি মারা গেছেন।

বাড়ির মালিক কে এম শাহাদাত খান বলেন, "মাজেদ আল খতিব দীর্ঘদিন ধরে আমাদের বাসায় ভাড়া থাকতেন। তিনি খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করতেন এবং ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মাঝে মাঝে তার পরিবারের সদস্যরাও তার কাছে আসতেন। শুক্রবার তাকে খাবার দিতে গিয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে বিষয়টি আমাকে জানানো হয়। পরে আমি এসে দরজা বন্ধ দেখে পুলিশকে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।"

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, "মৃত ব্যক্তি দ্বৈত নাগরিক ছিলেন। তার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র রয়েছে এবং পরিবারও বাংলাদেশে রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। তার ছেলে পটুয়াখালীতে এসেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%