প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এবং আল নাসরের পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে আট বছরের পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরিয়ে আনার জন্য স্পেনের স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক থমাস রনসেরো জোরাল দাবি করেছেন।
মাদ্রিদ ভিত্তিক শীর্ষস্থানীয় দৈনিক ‘আস’-এর এই সাংবাদিক ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান।
‘আস’ কর্তৃক প্রকাশিত একটি ভিডিও ক্লিপে রনসেরো প্রস্তাব দেন, যে নতুন মৌসুম শুরুর আগে আল নাসরের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হোক। এতে রোনালদো নিজে মাঠে নামবেন এবং ম্যাচটি হবে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির ঐতিহাসিক ৪০তম আসর।
১৯৭৯ সাল থেকে প্রতি মৌসুমের আগে রিয়াল মাদ্রিদ নিয়মিতভাবে ঐতিহ্যবাহী ‘সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি’র আয়োজন করে আসছে। তবে ২০১৮ সালে ৩৯তম আসরের পর এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়।
ক্রিশ্চিয়ানো রোনালদো ২০১৮ সালের গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালীয় ক্লাব জুভেন্টাসে যোগ দেন, যেখানে তিনি তিন বছর কাটান। এরপর তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে দেড় মৌসুম কাটিয়ে ২০২৩ সালের শীতকালে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে চলে যান।
রোনালদো ক্লাব ছাড়ার আট বছর পর রনসেরোর এ মন্তব্য ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাবেউ ট্রফি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো—উভয়কেই ঘরের মাঠে ফিরিয়ে আনার নতুন সম্ভাবনা উন্মোচন করে।
আসন্ন মৌসুমে আল নাসরের সঙ্গে এই পর্তুগিজ তারকার চুক্তির শেষ বছর হতে যাচ্ছে, যা তার অবসর জল্পনাকেও উসকে দিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন