ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হল রোগীর ঝুলন্ত ম-রদেহ


প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হল রোগীর ঝুলন্ত ম-রদেহ

রংপুর নগরীর প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে জানতে পারে যে শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে হাসপাতালের সার্জারি-১ ওয়ার্ডের একটি বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মো. বাচ্চু মিয়া, তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের মধ্য দরগারপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত ৮টা ৪৬ মিনিটে ডান পায়ের উরুতে ঘা, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে তিনি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি-১ ওয়ার্ডে ভর্তি হন এবং চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার সকাল ৬টার দিকে স্ত্রী আমিনা বেগমের সহায়তায় তিনি স্বাভাবিকভাবে ওয়ার্ডের বাথরুমে যান এবং ফিরে আসেন। পরে, সকাল সাড়ে ৬টার দিকে তিনি নিজেই আবারও বাথরুমে যান তার ব্যবহৃত একটি গামছা নিয়ে। এ সময় স্ত্রী সঙ্গে যেতে চাইলে তিনি নিজেই যেতে পারবেন বলে জানান। এর কিছুক্ষণ পর, ওষুধ দেওয়ার সময় ডিউটিরত স্টাফরা রোগীকে খুঁজতে বললে তার স্ত্রী বাথরুমের সামনে গিয়ে ডাকাডাকি করেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায়, তখন ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স, ইন্টার্ন এবং হাসপাতালের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে হাসপাতালের এক কর্মচারী বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার পর ভেন্টিলেশনের রডের সঙ্গে নিজের ব্যবহৃত গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় বাচ্চু মিয়াকে দেখতে পান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় ও হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসাশিক্ষক ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


মাদরাসাশিক্ষক ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পেছন পেছন এসে ঘরে ঢুকে ১৭ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বৃহস্পতিবার রাতে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত শিক্ষকের নাম ওমায়ের আহমেদ (২০)। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি এলাকার হেদায়েত উল্লাহর ছেলে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী তরুণীর ছোট ভাই (নাসিক) ১নং ওয়ার্ডের পাগলাবাড়ী আন-নাবিল ইন্টারন্যাশনাল মাদরাসার নাজেরা শাখার শিক্ষার্থী। সে নিয়মিত তার ভাইকে নিয়ে মাদ্রাসা থেকে আসা-যাওয়ার পথে ওই মাদ্রাসার শিক্ষক ওমায়ের আহমেদ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে ভুক্তভোগী তরুণী ওই শিক্ষকের প্রেমের প্রস্তাবে রাজি হচ্ছিল না।

গত ১২ জুলাই বিকালে তরুণী তার ভাইকে মাদরাসায় খাবার দিয়ে ফেরার সময় অভিযুক্ত তাকে ফলো করে আসছিলেন। একপর্যায়ে মেয়েটি নিজের বাসায় প্রবেশ করামাত্রই মেয়েটিকে জোরপূর্বক ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। 

এ ঘটনার পর ওই তরুণী ঘুমের ওষুধ ও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

তরুণীর নানা বলেন, মেয়ের বাবা একজন দিনমজুর। ঘটনার সময়ে মেয়ের মা এক বিয়ের অনুষ্ঠানে ছিল। ফলে ফাকা বাড়িতে ঢুকে ওই মাদরাসাশিক্ষক আমার নাতনিতে ধর্ষণ করেন। এ ঘটনার পর লজ্জা ও ক্ষোভে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা টের পেয়ে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে।

তিনি জানান, অভিযুক্তের ভাইয়েরা মেয়েটিকে দেখতে হাসপাতালে এসে মীমাংসার কথা বলেছেন। ধর্ষণকাণ্ড ধামাচাপা দিতে মেয়েটির ভাইদের হত্যা করবে বলবে হুমকি দিয়েছিল। মেয়ের আপন ভাই ও খালাতো ভাই ওই মাদ্রাসায় পড়াশোনা করে করে বলে তিনি জানান।

আন-নাবিল ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান শিক্ষক ও অভিযুক্তের বড় ভাই জুবায়েরকে ফোন করা হলে তিনি বলেন, বিষয়টির জন্য আমাকে থানার দায়িত্বশীল একজন ফোন করে থানায় বসার জন্য বলেছেন। আমরা ওসি সাহেবের উপস্থিতিতে থানায় বসবো।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় উভয়পক্ষকে নিয়ে বসা হবে। পরিস্থিতির উপর পরবর্তী আইনানুগ কার্যক্রম থাকবে।

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে বাংলাদেশ, ভেনিস উৎসবে প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:১০ পি.এম


বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে বাংলাদেশ, ভেনিস উৎসবে প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিশ্বমঞ্চে বাংলাদেশের জয় অতুলনীয়! বাংলাদেশের সিনেমার ইতিহাসে যুক্ত হলো নতুন একটি গৌরবের অধ্যায়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, যা আমাদের দেশকে গর্বিত করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভেনিস চলচ্চিত্র উৎসবের মনোনয়ন ঘোষণা শুরু হয়। বিকেলে উৎসবের সভাপতি আলবের্তো বারবেরা আনুষ্ঠানিকভাবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম ঘোষণা করেন। নির্মাতা জানিয়েছেন, ক্যারিয়ারের চতুর্থ চলচ্চিত্র নিয়ে ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়া অত্যন্ত কঠিন ছিলো।

রুবাইয়াত হোসেনের বক্তব্য অনুসারে, সিনেমাটি জমা দেয়ার কিছুদিন পরেই আয়োজকদের কাছ থেকে জানতে পারেন, ছবিটি তাদের পছন্দ হয়েছে। তবে কোন বিভাগে এটি প্রিমিয়ার হবে, সে সম্পর্কে তখন কোনো তথ্য প্রদান করা হয়নি। এটি ছিল একটি দীর্ঘ অপেক্ষা এবং উৎকণ্ঠা যে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল।

অবশেষে জানা গেল, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিসের অফিশিয়াল প্রতিযোগিতামূলক হরাইজন (অরিজোন্তি) বিভাগে মনোনয়ন পেয়েছে। এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি আন্তর্জাতিক মাইলফলক হতে যাচ্ছে। এর আগে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল আঁ সার্তে রিগা বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছে।

কাকতালীয়ভাবে, উভয় সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নতুন এই অর্জনে উদ্দীপনা ও গর্বের কথা জানিয়েছেন অভিনেত্রী।

রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র। এ সিনেমায় ঢাকার প্রেক্ষাপটে এক তরুণীর বিয়ের কাহিনী তুলে ধরা হয়েছে। যেখানে বিয়ের সাজকে কেন্দ্র করে একজন তরুণীর মেকআপ, সাজসজ্জা, মৃত্যু এবং একটি বিউটি পার্লারের কাহিনী ভিত্তিক গল্প লিপিবদ্ধ করা হয়েছে।

এ সিনেমায় বাঁধনের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্ বিনতে কামাল, রিকিতা নন্দিনী শিমু। এছাড়া, গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন বাংলাদেশের বরেণ্য অভিনয়শিল্পী শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারীর মতো শিল্পীরা।

ভেনিস লিডোতে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিনেমা জগতের এই বড় উৎসব এবং চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, ১৯৩২ সালে যাত্রা শুরু করা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের সবচেয়ে পুরনো এবং মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর হিসেবে পরিচিত। এই উৎসবের 'অরিজোন্তি' বিভাগটি মূলত চলচ্চিত্রের নতুন ভাষা, উদীয়মান ধারা এবং নির্মাণের উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত।

৮৩তম এই আসরে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’র প্রিমিয়ার শোয়ের সুযোগ পাওয়ায় বাংলাদেশের সিনেমার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপ চ্যানেলে ১০ পাচারকারী আটক, জব্দ ১৪ লাখ টাকার সিমেন্ট ও সারসহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


সন্দ্বীপ চ্যানেলে ১০ পাচারকারী আটক, জব্দ ১৪ লাখ টাকার সিমেন্ট ও সারসহ

চট্টগ্রাম, ২৪ জুলাই ২০২৬ : বিশেষ অভিযান চালিয়ে সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় অবৈধভাবে মিয়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার এবং পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কোস্টগার্ড ভাটিয়ারী স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে সন্দেহজনক ১টি ফিশিং বোট ও ১টি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা সিমেন্ট, ৩৮০ বস্তা সার এবং পাচার কাজে ব্যবহৃত ২টি বোট জব্দসহ ১০ পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা পণ্য, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয় সাব্বির আলম সুজনের মাধ্যমে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনের নদীতে ফিরল সাতক্ষীরায় উদ্ধার করা ঝিনুক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

১০:২০ পি.এম


সুন্দরবনের নদীতে ফিরল সাতক্ষীরায় উদ্ধার করা ঝিনুক

সাতক্ষীরা, ২৪ জুলাই ২০২৬ : জেলার শ্যামনগর উপজেলায় আজ বন বিভাগের অভিযানকালে সুন্দরবন থেকে সংগৃহীত ৭৭ বস্তা ঝিনুক জব্দ করা হয়েছে। পরবর্তীতে ঝিনুকগুলো সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়।

আজ শুক্রবার বিকালে শ্যামনগর উপজেলার নওয়াঁবেকি এলাকা থেকে এসব ঝিনুক জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন থেকে অবৈধভাবে সংগৃহীত বিপুল পরিমাণ ঝিনুক নওয়াঁবেকি এলাকা দিয়ে পাচার করা হচ্ছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে বন বিভাগের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে ৭৭ বস্তা ঝিনুক জব্দ করা হয়। বন বিভাগের সদস্যরা পরে জব্দকৃত ঝিনুকগুলো সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করেন।

এ সময় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ, মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ, সাতক্ষীরার বন মামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম.এ হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ জানান, অবৈধভাবে সংগ্রহ করা ঝিনুকগুলো উদ্ধারের পর বন আদালত এর আদেশক্রমে পরিবেশ এবং জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে সেগুলোকে পুনরায় প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, অবৈধভাবে ঝিনুক সংগৃহীত ও পাচার রোধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%