প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম, ২৪ জুলাই ২০২৬ : বিশেষ অভিযান চালিয়ে সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় অবৈধভাবে মিয়ানমারে পাচারের লক্ষ্যে দুইটি বোটে বোঝাই করা ১৪ লাখ ৫০ হাজার টাকার সিমেন্ট, সার এবং পাচার কাজে ব্যবহৃত ২টি বোটসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কোস্টগার্ড ভাটিয়ারী স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে সন্দেহজনক ১টি ফিশিং বোট ও ১টি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা সিমেন্ট, ৩৮০ বস্তা সার এবং পাচার কাজে ব্যবহৃত ২টি বোট জব্দসহ ১০ পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা পণ্য, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয় সাব্বির আলম সুজনের মাধ্যমে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন