০৯:১১ পি.এম
জেলার কাউখালী ও সদর উপজেলায় আজ পাহাড় ধ্বস এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাঙ্গামাটি সদর জোনের বাংলাদেশ সেনাবাহিনী।
আজ শনিবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয় কেন্দ্র এবং কাউখালী উপজেলার আর টি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়া আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত। তিনি ভুক্তভোগী মানুষের খোঁজখবরও নেন।
এ সময় তিনি তিনটি আশ্রয় কেন্দ্রের ৮০টি পরিবারের ২০৪ জন সদস্যের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি আর্মি ক্যাম্প ও ঘাগড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ এবং সাপছড়ি ইউনিয়ন পরিষদ ও ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য এলাকার মানুষের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালিত করছে এবং আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। দুর্যোগকালে সকলকে ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি। সংকটময় মুহূর্তে সেনাবাহিনী পাশে থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও তিনি উল্লেখ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন