ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৮ মাসের ভাড়া বকেয়া রেখে হোটেল ছাড়ার অভিযোগ এনসিপির ৫ নেতার বিরুদ্ধে


৮ মাসের ভাড়া বকেয়া রেখে হোটেল ছাড়ার অভিযোগ এনসিপির ৫ নেতার বিরুদ্ধে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ কয়েকজন নেতা রাজধানীর ইয়ামেনী ইন্টারন্যাশনাল লিমিটেডের (আবাসিক হোটেল) দুটি কক্ষ ভাড়া নিয়ে প্রায় আট মাস ধরে নানা ‘অশ্লীল-অনৈতিক কর্মকাণ্ড’ ঘটিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, হোটেলের সেই দুটি রুমে রাতভর অনৈতিক কর্মকাণ্ডে যোগ দিতেন এনসিপির আরও কয়েক ডজন নেতা। ফলে সেখানে দিন-রাত অবাধ আনাগোনা ছিল নারীদের। এমনকি হোটেল ভাড়া পরিশোধ না করেই তারা চলে যান বলে অভিযোগ করেছে হোটেল কর্তৃপক্ষ।

হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এনসিপির ওই পাঁচ নেতা হলেন- ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, শাখাওয়াত হোসেন ও তাওসীপ। উল্লেখ্য, ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব। বাকিরাও দক্ষিণের কমিটিতে বিভিন্ন পদ-পদবিতে রয়েছেন। শাহরিয়ারের বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আরও জানা গেছে, তিনি স্থানীয় এমপির ঘনিষ্ঠজন ছিলেন এবং গণঅভ্যুত্থান-পরবর্তীতে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হন। পরে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিবের পদ লাভ করেন। শাহরিয়ার একজন রাজনীতিবিদের ছেলে, তার বাবাও ছিলেন পতিত সরকারের যাত্রাবাড়ী এলাকার এমপি কাজী মনিরুল ইসলাম মনুর বিশেষ সহকারী।

জানা যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতার কাছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকার আবাসিক হোটেল ইয়ামেনী ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে প্রায় ১১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা হোটেল ভাড়া বকেয়া রয়েছে। ভাড়া নেওয়া রুমে নারীদের অবাধ যাতায়াত করতেও দেখা গেছে। এ বিষয়টি নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। হোটেলটির মহাব্যবস্থাপক খন্দকার রুহুল আমিনের স্বাক্ষরে এ অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

অভিযোগ অনুযায়ী, এই পাঁচ নেতার নেতৃত্বে কয়েক ডজন নেতা সেখানে নিয়মিত রাত্রিযাপন করতেন। নারীদের আনাগোনাসহ নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতনের পর এনসিপির কয়েকজন সমন্বয়ক আওয়ামী লীগ কার্যালয় সংস্কারের কাজের কথা জানিয়ে হোটেলটিতে অবস্থান নেন। পরে তারা ২০২৫ সালের ২৫ জুলাই থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় আট মাস হোটেলের ৭২৫ ও ৭২৭ নম্বর কক্ষ দুটি ব্যবহার করেন।

হোটেল কর্তৃপক্ষের দাবি, প্রতিটি কক্ষের দৈনিক ভাড়া ছিল ৩ হাজার টাকা, যার ভিত্তিতে দুই কক্ষের মোট ভাড়া দাঁড়ায় ১১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা। বুকিংয়ের সময় তারা ১০ হাজার টাকা অগ্রিম পরিশোধ করলেও পরবর্তী সময়ে বাকি অর্থ পরিশোধ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দলীয় পরিচয়ের কারণে সরল বিশ্বাসে হোটেলে থাকার সুযোগ পেয়েছিলেন। কিন্তু পরে তারা বকেয়া অর্থ পরিশোধ না করেই হোটেল ত্যাগ করেন। পাওনা টাকা চাইলে হোটেল কর্তৃপক্ষকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযোগপত্রে দাবি করা হয়েছে, হোটেলে অবস্থানকালে কয়েকজনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে, এবং এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে যদি দলীয় নেতৃত্বের সহযোগিতায় বকেয়া অর্থ আদায় সম্ভব না হয়, এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি জনসমক্ষে তুলে ধরবে।

অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, শাখাওয়াত হোসেন ও তাওসীপ। উল্লেখযোগ্য যে, এই পাঁচজনের নেতৃত্বে আরও কয়েক ডজন নেতা সেখানে নিয়মিত অবস্থান করতেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

হোটেল ইয়ামেনী ইন্টারন্যাশনালের হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ কাজল গণমাধ্যমকে বলেন, এনসিপির নেতারা হোটেলে দুটি কক্ষ ভাড়া নিয়ে আট মাস ছিলেন। হোটেল বুকিংয়ের সময় ১০ হাজার টাকা দিলেও পরে আরকোনো ভাড়া দেননি তারা। হোটেলে যারা ছিলেন তাদের মধ্যে কেউ শনিরআখড়া, কেউ জুরাইন আবার কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা হোটেলে আসতেন, আড্ডা দিতেন রাতভর। তাদের সঙ্গেও লোকজন আসত। প্রায়ই তারা 'নারীদের' নিয়ে আসতেন। তাদের সঙ্গেও যারা আসতো তাদেরও 'নারীদের' নিয়ে আসতে দেখা গেছে। তারা বলতেন, 'নারী এলাওড না।' আমরা তখন বলেছি যে, আপনাদের কাজ আপনারা করুন, আমাদের কাজ আমাদের করতে দেন।

তিনি আরও জানান, বকেয়া ভাড়ার বিষয়ে তাদের সঙ্গে কয়েকবার বসেছি। তারা আমাদের ম্যানেজমেন্টকে বলেছিল টাকা আমরা দিয়ে দেবো। কবে নাগাদ দেবে তা বলেনি। প্রায়ই ভাড়া চাইতাম। তারা বিভিন্নভাবে ঘুরানোর চেষ্টা করতো। নির্বাচনের পরের দিন দেখি তারা আর নেই। পরে আমরা তালা ভেঙে রুম ক্লিন করে নতুন তালা দিয়ে রুম ভাড়া দিয়ে দিয়েছি। পাওনা টাকা আদায়ের জন্য আমরা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর অভিযোগ করেছি।

অভিযোগের বিষয়ে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার বলেছেন, 'হোটেলের রুম ভাড়ার বিষয়ে আমার কিছু জানা নেই। নারী নিয়ে হোটেলে অবস্থানের প্রশ্নই আসে না। ওই ব্যক্তিটি আমি নই, তা যাচাই করার অনুরোধ জানাচ্ছি।'

তিনি আরও জানান, 'আমি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম। শিক্ষার্থীদের মারধরের যে ভিডিওটির কথা বিভিন্ন সময়ে বলা হয়, ওই ভিডিও পুরোনো, ২০২৩ সালের।'

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সাংগঠনিক সম্পাদক সাদেক মির্জা গণমাধ্যমকে বলেন, 'ওই হোটেলে দুটি রুমে আমাদের কয়েকজন ছিল। তবে রুম ভাড়ার বিষয়ে আমি অবগত নই। ওই সময়ে রাজনৈতিক কারণে বিভিন্ন আন্দোলনের সময় আমি দু-একবার দেখা করতে হোটেলে গিয়েছি। আন্দোলনের সময় রাত হয়ে যাওয়ায় রাতে অনেকে সেখানে থাকতো। এর বাইরে আমার কিছু জানা নেই।'

আরেক অভিযুক্ত এনসিপি নেতা শাখাওয়াত হোসেন বলেন, 'হোটেল ভাড়ার বিষয়টি আমি অবগত না। ওই রুমটি তো আমার নামে বুক করা হয়নি। যে পাঁচজনের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে একজন ভাড়া নিয়েছে। তিনিই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা ব্যক্তিগতভাবে বলেছেন। আমি তাদের সঙ্গে সেখানে গিয়েছিলাম এটা সত্যি। দুই রুমে কখনো পাঁচজন, সাতজন এমনকি দশজনেও থেকেছি আমরা। সঠিক তথ্য জানতে হলে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।'

এনসিপির যাত্রাবাড়ী থানার প্রধান সমন্বয়কারী মিরাসাত হোসেন হিমেল বলেন, 'আমি ওই হোটেলে গিয়েছি এমনটি মনে পড়ে না। হোটেলের কে অভিযোগ করেছেন আমাকে একটু জানান।'

অভিযোগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেছেন, 'এই বিষয়ে অভিযোগ যেহেতু আসছে, সংগঠনের শৃঙ্খলা কমিটি আছে, তারা বিষয়টি দেখছেন। শৃঙ্খলা কমিটি রিপোর্ট জমা দেওয়ার পরে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রলারে আগুনে দগ্ধ দুই নাবিকের প্রাণ গেল চট্টগ্রামে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ট্রলারে আগুনে দগ্ধ দুই নাবিকের প্রাণ গেল চট্টগ্রামে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘এফভি দেশ’ নামে একটি মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই নাবিকের মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার সময় মৃত্যু ঘটে।

মৃতদেহের মধ্যে একজন হলেন মো. রুবেল (৩২), যার পৈতৃক বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়, অপরজন শাহ আলম (৪০), যার বাড়ি নোয়াখালী জেলার। উভয়ই ট্রলারটির ইঞ্জিনরুমে কর্মরত ছিলেন।

এ বিষয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে ট্রলারটিতে বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়, যার ফলে কয়েকজন নাবিক দগ্ধ হয়। আহত নাবিকদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, গুরুতর আহত প্রকৌশলীরাও ছিলেন, তারা হচ্ছেন আশিকুজ্জামান, তামিম রুবেল এবং শাহ আলম। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল তবে পথিমধ্যে রুবেল ও শাহ আলম মারা যান। আহত তামিমকে ঢাকাস্থ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন এবং তার অবস্থাও বর্তমানে সংকটাপন্ন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস. খালেদ বলেন, অগ্নিকাণ্ডের ফলে আহত নাবিকরা, তাদের মধ্যে ছিল নিজাম উদ্দিন, মো. রাসেল এবং ছিদ্দিক আহমেদ, চিকিৎসা নিয়ে বুধবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আখাউড়ায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


আখাউড়ায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও চারা বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এই মৌসুমে উফশী রোপা আমন ধান, মরিচ, গ্রীষ্মকালীন উফশী সবজি এবং ফলজ, বনজ ও ভেষজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৪৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচির আওতায় রোপা আমন ধান চাষের জন্য ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। এছাড়া, মরিচ চাষের জন্য ৫০ জন কৃষককে ১০ গ্রাম বীজ, ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

গ্রীষ্মকালীন সবজি চাষের জন্য ৫০০ জন কৃষককে ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি এমওপি ও ১৫ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণের জন্য ২৬৪ জন কৃষককে পাঁচটি করে গাছের চারা, পাঁচটি খুঁটি এবং ৪০ কেজি জৈব সার দেওয়া হয়েছে। জানা গেছে, এছাড়া ৩০ জন কৃষককে পাঁচটি করে লেবুর চারা ও ৮ কেজি জৈব সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, তামান্না ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, মো. ইসমাইল মুন্সি, মো. মশিউর রহমান সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৪৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে। সরকারের এ উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আরও উৎসাহিত করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মারিয়ালয় মোকামখোলা খাল খননে টঙ্গিবাড়ীতে আশার আলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


মারিয়ালয় মোকামখোলা খাল খননে টঙ্গিবাড়ীতে আশার আলো

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মারিয়ালয়-মোকামখোলা খালের প্রায় ৬ কিলোমিটার পুনঃখনন কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পটি, যা দীর্ঘদিন ধরে প্রত্যাশিত ছিল, বাস্তবায়নের ফলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্যসম্পদ উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে স্থানীয়রা আশা করছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষাকালে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতো না। এর ফলে আশপাশের ফসলি জমি ও বসতবাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ত। তবে খালটি পুনঃখননের ফলে পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার মাধ্যমে এ সমস্যা অনেকাংশে দূর হবে বলে তাদের প্রত্যাশা রয়েছে।

স্থানীয়দের মতে, খালে সারা বছর পানি সংরক্ষণের সুযোগ তৈরি হওয়ায় কৃষকরা সহজেই সেচ সুবিধা পাবেন। এই কারণে কৃষি উৎপাদন বাড়বে, বহুমুখী ফসল চাষের সম্প্রসারণ ঘটবে এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। একই সাথে, মৎস্যসম্পদের বিকাশ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় পরিবেশের উন্নয়নেও খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানাচ্ছেন, খাল পুনঃখননের ফলে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, নৌ চলাচলের সম্ভাবনা বৃদ্ধি এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও বাড়বে। ভবিষ্যতে এ খালকে কেন্দ্র করে পর্যটন ও বিনোদনের সুযোগ সৃষ্টি হতে পারে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন’ প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে খননকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম বলেছেন, দ্রুত কাজ সম্পন্ন করে খালটি জনসাধারণের ব্যবহারের জন্য পুরোপুরি উপযোগী করে তোলার লক্ষ্যে কাজ চলছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, মারিয়ালয়-মোকামখোলা খাল পুনঃখনন শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নয়; এটি এলাকার কৃষি, পরিবেশ, অর্থনীতি ও জনজীবনের সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সভা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হলো।

এই সভাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আজ বুধবার।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু এ তথ্যটি সুষ্পষ্টভাবে জানান।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%