ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মিমির অবিবাহিত জীবনের শেষ দুর্গাপূজা? বিয়ের গুঞ্জন চলছে


মিমির অবিবাহিত জীবনের শেষ দুর্গাপূজা? বিয়ের গুঞ্জন চলছে

প্রতিবারের মতো এবারও দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছিলেন টালিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি কেনাকাটা, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং পূজামণ্ডপে উৎসবের মুহূর্তগুলো ভাগাভাগি করেছেন অনুরাগীদের সঙ্গে। কিন্তু এসব আনন্দের মাঝেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন কৌতূহল তৈরি হয়েছে। টালিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসে বিয়ের সানাই বাজতে পারে মিমির জীবনে। যদি গুঞ্জনটি সত্যি হয়, তাহলে এটি হতে পারে অভিনেত্রীর অবিবাহিত জীবনের শেষ দুর্গাপূজা।

টালিউডে মিমির বিয়ের সানাইয়ের সুর বাজতে শুরু করলেও, বিয়ের আলোচনা একপাশে রেখে পূজার দিনগুলো তিনি নিজের মতো করে উপভোগ করেছেন। নবমীর রাতে গাঢ় গোলাপি বেনারসি ও নীল ব্লাউজে সাবেকি সাজে ধুনুচি নাচে মেতে উঠেছিলেন তিনি। ঢাকের তালে সোহম মজুমদার ও অনিন্দ্য চট্টোপাধ্যায়সহ বন্ধুদের সঙ্গে নাচতে দেখা গেছে তাকে।

হাসি, আড্ডা এবং উৎসবের মুহূর্তগুলো তার পূজার আনন্দকে জমিয়ে তুলেছিল। পূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে নায়িকা অভিনীত নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এর প্রেক্ষাগৃহে মুক্তি।

আরও পড়ুন: সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের ৮০তম জন্মদিন কাল

তবে আনন্দের মুহূর্তগুলো যতই রঙিন হোক না কেন, ভক্তদের মনে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তা হলো, সত্যিই কি ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী?

এ তথ্য সত্যি নাকি এটি শুধুমাত্র টালিপাড়ার জল্পনা, তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাই অভিনেত্রীর জীবনে নতুন অধ্যায়ের খবর জানতে মিমির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করছেন ভক্তরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে আধিপত্য নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


মুন্সীগঞ্জে আধিপত্য নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকাহাটি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটে। এ সময় প্রাণ বাঁচাতে গিয়ে সাইফুল হাওলাদার (২১) নামের এক যুবকের ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া, আবু সাঈদ সৈয়াল (৬৫) নামের এক বৃদ্ধ গুলিতে আহত হন। হৃদয় (২২) নামের আরেক যুবক মারধরের শিকার হন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে সাইফুল ও আবু সাঈদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মিল্টন মল্লিক, মুন্না ও আল-আমিন নামের তিনজনকে আটক করেছে।

স্থানীয়দের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রহিম আলী মোল্লা ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আওলাদ হোসেন মোল্লার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, বুধবার রাতে রহিম আলী মোল্লার সমর্থক মিল্টন মল্লিকের নেতৃত্বে আওলাদ মোল্লার কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এ সময় পালাতে গিয়ে সাইফুল হাওলাদারের ডান হাতে ককটেল লাগে, ফলে তার ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে আবু সাঈদ সৈয়াল এবং মারধরের শিকার হয়ে হৃদয় আহত হন। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা একটি মসজিদেও ককটেল বিস্ফোরণ ঘটায়। রহিম আলী মোল্লার সমর্থক মিল্টন মল্লিক ভাড়াটে লোকজন নিয়ে এ হামলার নেতৃত্ব দেন বলেও অভিযোগ রয়েছে।

আহত সাইফুল হাওলাদারের মা পেয়ার বেগম জানান, ভোর ৪টার দিকে রহিম মোল্লার সমর্থক মিল্টন মল্লিক তার দলবল নিয়ে ছোট ছেলের বসতবাড়িতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভয়ে তার ছেলে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। প্রাণ বাঁচাতে গিয়ে ওই ককটেলের আঘাতে তার ছেলের ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধাসহ আবেদন করতে হবে ২০ বছর বয়সে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


আকিজ গ্রুপে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধাসহ আবেদন করতে হবে ২০ বছর বয়সে

আকিজ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার

বিভাগ: আইটি সাপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি

অন্যান্য যোগ্যতা হিসেবে হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যাগুলি, সিসিটিভি, বায়োমেট্রিক ডিভাইস এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নির্ণয় ও সমাধানে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২০ থেকে ২৫ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধার মধ্যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রিভিলেজ লিভ (ছুটির সুবিধা) এবং হাসপাতালে ভর্তিকালীন সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীর শাহে আলম: গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


মীর শাহে আলম: গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও রয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, বট ও গুপ্ত শুধু জামায়াত-শিবির বা আওয়ামী লীগে নয়, বিএনপিতেও বিদ্যমান।

তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী এ সময় বলেন, প্রধানমন্ত্রী গোপালগঞ্জ ও বগুড়াকে আলাদাভাবে দেখছেন না। সরকার দেশের সব অঞ্চলকে সমান উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে বিশ্বাসী। তাই বগুড়ার উন্নয়নে কোনো ছাড় দেওয়া হবে না।

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এবারের দুর্গোৎসবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী ঢাকার বাইরে তিনটি অঞ্চলে দুর্গাপূজা পরিদর্শনে গেছেন, যা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বিগত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন। সেই আস্থার প্রতিফলন হিসেবে সারা দেশে ১ হাজার ২০০টি পূজামণ্ডপ বেড়েছে। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনও পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছে।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বগুড়া একটি কৃষি ও খাদ্য উদ্বৃত্ত জেলা। বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস। প্রধানমন্ত্রী সমতাভিত্তিক উন্নয়নে বিশ্বাস করেন। বগুড়ার জন্য অতিরিক্ত কিছু চাওয়া হচ্ছে না; বরং বিগত সময়ে যে উন্নয়ন ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করতে চাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গত ২০ বছর বগুড়ার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। ফখরুদ্দীন-মঈন উদ্দিনের সরকারও ছিল ভয়াবহ। বিগত আওয়ামী লীগ সরকার উত্তরাঞ্চলের মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ধোঁকা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

‎

বগুড়ার উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ, বিমানবন্দর, সিটি করপোরেশন, স্পোর্টস ভিলেজ, সড়ক উন্নয়ন, পৌরসভার উন্নয়ন, বগুড়া ওয়াসা এবং বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠাসহ বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঠদান ও গবেষণা তথ্য পেতে রুয়েট শিক্ষার্থীর ‘ফ্যাকাল্টি রিভিউ’ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


পাঠদান ও গবেষণা তথ্য পেতে রুয়েট শিক্ষার্থীর ‘ফ্যাকাল্টি রিভিউ’ উদ্যোগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণার ক্ষেত্র ও অর্জন সম্পর্কে তথ্য একত্রিত করার পাশাপাশি পাঠদান নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করতে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ নামের এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আজহার আলী।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার পরিকল্পনায় সহায়তা করার পাশাপাশি গঠনমূলক মতামত বিনিময়ের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এই উদ্যোগটি গঠিত হয়েছে, জানান উদ্যোক্তা শিক্ষার্থী। প্ল্যাটফর্মটিতে রুয়েটের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, উচ্চশিক্ষা, গবেষণার আগ্রহ, অভিজ্ঞতা ও অর্জন সম্পর্কে তথ্য উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক কোন দেশ থেকে স্নাতকোত্তর বা পিএইচডি করেছেন এবং বর্তমানে কোন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। ফলে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও সম্ভাব্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থীরা নিজেদের পছন্দের গবেষণার বিষয় অনুযায়ী রুয়েটের সংশ্লিষ্ট শিক্ষকদের খুঁজে দেখতে পারবেন। নির্দিষ্ট বিষয়ে গবেষণা করতে আগ্রহী শিক্ষার্থীরা ওই বিষয়ে কাজ করা শিক্ষকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন। এতে গবেষণার বিষয় নির্বাচন, সংশ্লিষ্ট শিক্ষকের গবেষণাক্ষেত্র সম্পর্কে ধারণা নেওয়া এবং সম্ভাব্য গবেষণা তত্ত্বাবধায়ক খুঁজে পাওয়ার প্রক্রিয়া সহজতর হবে বলে দাবি করেছেন উদ্যোক্তা শিক্ষার্থী আজহার।

প্ল্যাটফর্মটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষক রিভিউ। অনেক সময় শিক্ষার্থীরা সরাসরি শিক্ষকদের কাছে পাঠদান পদ্ধতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা বা পরামর্শ প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এই পরিস্থিতিতে প্ল্যাটফর্মটি তাদের মতামত জানানোর একটি বিকল্প মাধ্যম হিসেবে কাজ করতে পারে। শিক্ষার্থীরা শিক্ষকদের পাঠদানের ইতিবাচক দিক তুলে ধরে প্রশংসা করার পাশাপাশি গঠনমূলক মতামতের মাধ্যমে উন্নতির ক্ষেত্রগুলোও চিহ্নিত করতে পারবেন।

উদ্যোক্তার মতে, এই ধরনের অভিজ্ঞতা বিনিময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করতে পারে। শিক্ষার্থীদের গঠনমূলক মতামত শিক্ষকদের পাঠদান পদ্ধতি পর্যালোচনা ও উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে পারে। তার মূল লক্ষ্য শুধুমাত্র শিক্ষকদের মূল্যায়ন করা নয়; বরং তাদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এক জায়গায় এনে শিক্ষার্থীদের উপকৃত করা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখা।

পরিচয় প্রকাশ না করে রিভিউ দেওয়ার ব্যবস্থা প্ল্যাটফর্মটিতে রয়েছে। রিভিউদাতার নামের পরিবর্তে ওয়েবসাইটে ‘এনোনিমাস স্টুডেন্ট’ দেখানো হয়। উদ্যোক্তার দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রেখে পরিচয় গোপন রেখে মতামত প্রকাশের ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে আর্গন২আইডি ও ইউজার-সেন্ট্রিক সিক্রেট প্রাভেসি মেকানিজম নিয়ে কাজ করা হয়েছে, যেখানে আজহার আলী তার বন্ধুর কারিগরি সহায়তা পেয়েছেন।

এ বিষয়ে প্ল্যাটফর্মের উদ্যোক্তা ও রুয়েট শিক্ষার্থী মো. আজহার আলী বলেন, "রুয়েটের শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জন সম্পর্কে তথ্য এক জায়গায় এনে শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করাই আমার মূল লক্ষ্য ছিল। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহের গবেষণাক্ষেত্র অনুযায়ী শিক্ষক খুঁজে পাবেন এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কেও ধারণা পাবেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক মতামত বিনিময়ের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নেও প্ল্যাটফর্মটি ভূমিকা রাখতে পারে।"

প্রজেক্টটির ডকুমেন্টেশন ও ডেটাবেসের কাঠামো সম্পর্কে জানার জন্য গিটহাবে একটি প্রকাশ্য রিপোজিটরি রাখা হয়েছে। তবে এটি পূর্ণাঙ্গ ওপেন-সোর্স প্রকল্প নয়; গুরুত্বপূর্ণ কিছু কারিগরি বাস্তবায়ন প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ রুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক বা অনুমোদিত কোনো প্ল্যাটফর্ম নয়। এটি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর উদ্যোগে তৈরি একটি স্বতন্ত্র ডিজিটাল প্রকল্প। শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জনের তথ্য সহজলভ্য করা এবং পাঠদান নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখাই এর উদ্দেশ্য।

প্ল্যাটফর্মটি ব্যবহার করা যাবে ‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ এর ওয়েবসাইটে (https://www.ruetfacultyreview.site)। প্রকল্পের প্রকাশ্য ডকুমেন্টেশন ও ডেটাবেসের কাঠামো দেখা যাবে ‘গিটহাব রিপোজিটরিতে’ (https://github.com/Ajhar146/ruet-faculty-review-public.git)।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%