ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন


চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে “ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি” শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসন কার্যালয় থেকে ভার্চুয়ালি এতে যুক্ত হন জেলার উচ্চপদস্থ কর্মকর্তাগণ। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে চাঁদপুর শহরের ব্যস্ততম বিপণীবাগ এলাকায় এক বিশাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা। এছাড়াও জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা রোভার, স্কাউট, বিএনসিসি এবং ‘ক্লীন চাঁদপুর’-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সুস্থ, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত চাঁদপুর গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নিজ নিজ বাড়ি, আঙিনা ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে ৭৩ জন জিপিএ-৫ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


সেনবাগে ৭৩ জন জিপিএ-৫ শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সংবর্ধনা

নোয়াখালীর সেনবাগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৭৩ জন মেধাবী শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশন সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে। এই অনুষ্ঠানে সর্বোচ্চ গড় নম্বর প্রাপ্ত দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে সৈয়দ হারুন ফাউন্ডেশন এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এমজেএফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য মো. নুরুল আলম ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব মুহসিয়া তাবাসসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সহসভাপতি ও নারী উদ্যোক্তা তামান্না ফারুক থীমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও নারী উদ্যোক্তা সৈয়দা শারমিন আক্তার, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুর রহিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, বাতাকান্দী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাং নুরুল হুদা এবং মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিম চৌধুরী, ফারজানা ফারুক প্রেমা, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক মো. ফারুক বাবুল, সদস্য সচিব মো. শহীদ উল্লাহ, সাবেক সভাপতি মাস্টার আবদুল হান্নান লিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিরা সংবর্ধিত মেধাবী শিক্ষার্থীদের হাতে গোল্ড মেডেল, ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা মনে করেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


রাজশাহীতে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহী জেলার বাঘা উপজেলায় একটি বসত বাড়িতে অভিযান পরিচালনা করে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এই ঘটনায় রোজিনা খাতুন (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি, তাঁর স্বামী মো. রুবেল হোসেন (৪৪), পলাতক রয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় অভিযানটি পরিচালিত হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপনসহ ডিবির একটি দল এ অভিযান চালায়।

পুলিশ জানায়, আলাইপুর নাপিতপাড়া এলাকার রোজিনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি করা হয়। এ সময় খাটের নিচে কাঠের বাটসদৃশ দুটি সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন ও তাঁর স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় রোজিনা খাতুনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হলেও রুবেল হোসেন পালিয়ে যান।

গ্রেপ্তার হওয়া রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো. আলতাব হোসেনের কন্যা এবং রুবেল হোসেনের স্ত্রী। রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের পুত্র।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি এবং গ্রেপ্তার রোজিনা খাতুনকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক ডলার ৩য় বারের মতো চরকালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


সাংবাদিক ডলার ৩য় বারের মতো চরকালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

মতলব উত্তর উপজেলার ১৯২১ সালে প্রতিষ্ঠিত ১০০ নং চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে সাংবাদিক শামসুজ্জামান ডলার ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন। ফরাজীকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত ১০০ নং চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে তিনি এর আগে ২০০৮ ও ২০২৩ সালে সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন। সর্বশেষ, ২০২৬ সালের জন্যও সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হন।

সাংবাদিক শামসুজ্জামান ডলার দৈনিক ইত্তেফাক পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা মানবাধিকার কমিশন মতলব উত্তর উপজেলার সভাপতি, উত্তর রামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী নেদায়ে ইসলাম পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের সহ সাধারণ সম্পাদক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর দীর্ঘদিনের সংগঠনিক সম্পাদক, শিল্পকলা একাডেমী পরিচারনা কমিটির দীর্ঘদিনের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনার সাথে যুক্ত রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাতলপাড় ডিগ্রী কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


চাতলপাড় ডিগ্রী কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাতলপাড় ডিগ্রী কলেজের নবগঠিত গভর্নিং বডির সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের অফিস কক্ষে আয়োজিত সভায় নবগঠিত গভর্নিং বডির সদস্যদের মধ্যে মতবিনিময়, কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব মোহাম্মদ ওমর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কলেজ গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের সহধর্মিণী সায়মা আক্তার। অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত গভর্নিং বডির সভাপতি সায়মা আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আলাউদ্দিন, নজরুল ইসলাম, এনামুল হক, বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট মোঃ আরাফাত উল্লাহ, বিদ্যোৎসাহী সদস্য মোঃ মনিরুজ্জামান, আজীবন দাতা সদস্য মোঃ হুমায়ূন কবির ভূইয়া, হিতৈষী সদস্য ওয়াসিম ভূইয়া, শিক্ষক প্রতিনিধি সালমা আক্তার খানম, মোঃ রহমত আলী, সহকারী অধ্যাপক আমিনুল হক তালুকদার, সহকারী অধ্যাপক রউফ মিয়া এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন।

এ সময় বক্তারা উল্লেখ করেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডির এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, চাতলপাড় ডিগ্রী কলেজ দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও মানসম্মত করতে নবগঠিত গভর্নিং বডির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতি সায়মা আক্তার বক্তব্যে নবগঠিত গভর্নিং বডির সফলতা কামনা করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। সভায় নবগঠিত গভর্নিং বডির সদস্যরা কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%