রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৫৪ পি.এম
আবুল খায়ের গ্রুপ জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদেরকে তাদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ উল্লিখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা লাভ করবেন।
পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)
লোকবল নিয়োগ: ২০০ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
দায়-দায়িত্ব:
- রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে।
- কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
- বিক্রেতা এবং পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা জরুরি।
- নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যে কোনো জায়গায়
বেতন: ১১,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত (গ্রেড ভিত্তিক)।
অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড এলাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস এবং পদোন্নতির সুযোগ রয়েছে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে সংঘর্ষটি ঘটে।
এই ঘটনার ফলে সাইন্সল্যাব মোড় সংলগ্ন সবগুলো সড়কে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব জানান, ক্লাস শেষে ছুটির পর সাইন্সল্যাব দিয়ে ঢাকা কলেজের বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়ে। এর ফলে বাসের জানালার কিছু কাচ ভেঙে যায়। এই খবর পেয়ে আমরা সাইন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করি।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের শিক্ষার্থী জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ করে আমাদের ওপর আক্রমণ করে। কী কারণে এই আক্রমণ হয়েছে তা জানি না। আমাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছে এবং কয়েকজনের মাথা ফেটে গিয়েছে।
তিনি আরও বলেন, আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই তারা আমাদের ওপর আক্রমণ করে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস মন্তব্য করেন, ঢাকা কলেজের বাস সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাব এইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকে নিউমার্কেট এবং ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছিল। শিক্ষকদেরও পাঠানো হয়েছিল যেন শিক্ষার্থীরা সংঘর্ষ থেকে বিরত থাকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চোখের সামনে হঠাৎ কালো, ধূসর বা অন্ধকার ছায়া দেখা, অথবা দৃষ্টির কোনো অংশ পর্দার মতো অন্ধকার হয়ে আসা অনেকেই সাময়িক সমস্যা মনে করে এড়িয়ে যান। তবে, এই ধরনের লক্ষণ কখনো কখনো গুরুতর চোখের সমস্যার সংকেত হতে পারে। বিশেষ করে, যদি দৃষ্টির পাশের অংশ থেকে এমন ছায়া বা পর্দার মতো অন্ধকার দেখা শুরু হয়, তাহলে দ্রুত চোখ পরীক্ষা করানো অত্যন্ত জরুরি।
কীভাবে দেখা যায় এই লক্ষণ
চোখের সামনে কালো, ধূসর বা ঝাপসা অংশ দেখা দিতে পারে। কখনো কখনো মনে হতে পারে যে দৃষ্টির একটি অংশ অন্ধকার পর্দায় ঢেকে গেছে। সাধারণত, এটি চোখের পাশের দৃষ্টিতে শুরু হলেও যেকোনো দিক থেকে দেখা দিতে পারে। এক চোখে অথবা একসাথে দুই চোখেও এমন সমস্যা হতে পারে।
চোখের পর্দা সরে যেতে পারে
এ ধরনের লক্ষণের একটি গুরুতর কারণ হতে পারে চোখের ভেতরের আলো-সংবেদনশীল পর্দা, অর্থাৎ রেটিনা ছিঁড়ে যাওয়া বা সরে যাওয়া। রেটিনা হলো চোখের পেছনের অংশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্তর, যা দৃষ্টির জন্য অত্যাবশ্যক। রেটিনা সরে গেলে দ্রুত চিকিৎসা না নিলে ওই চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
রেটিনা সরে যাওয়ার ক্ষেত্রে হঠাৎ আলোর ঝলক দেখা, চোখের সামনে নতুন করে অনেক কালো দাগ বা ভাসমান রেখা দেখা এবং দৃষ্টির পাশে ছায়া বা ধূসর পর্দার মতো কিছু দেখা দিতে পারে।
চোখের রক্তনালিতে বাধা
চোখের রক্তনালিতে রক্ত চলাচল বাধাগ্রস্ত হলে দৃষ্টিতে অন্ধকার বা ছায়ার মতো পরিবর্তন দেখা দিতে পারে। চোখের প্রধান ধমনি বা শিরায় বাধা তৈরি হলে দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এই ধরনের সমস্যার সঙ্গে শরীরের রক্তনালি ও হৃদ্যন্ত্রের কিছু সমস্যার সম্পর্ক থাকতে পারে।
ঘাড়ের রক্তনালির সমস্যার সঙ্গেও সম্পর্ক থাকতে পারে। ঘাড়ের প্রধান রক্তনালিতে চর্বি বা অন্য কারণে বাধা তৈরি হলে চোখে রক্ত সরবরাহে সমস্যা হতে পারে। কিছু ক্ষেত্রে এটি ভবিষ্যতে মস্তিষ্কে রক্ত চলাচলের গুরুতর সমস্যার সতর্কসংকেতও হতে পারে। তাই হঠাৎ দৃষ্টির পরিবর্তনকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
চোখে সংক্রমণ থেকেও হতে পারে
কিছু ভাইরাসের কারণে চোখের ভেতরের রেটিনায় সংক্রমণ হতে পারে। এমন সংক্রমণেও দৃষ্টিতে পরিবর্তন দেখা দিতে পারে। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের ক্ষেত্রে চোখের এমন লক্ষণ দ্রুত পরীক্ষা করা জরুরি।
হঠাৎ হলে অপেক্ষা নয়
দৃষ্টির সামনে হঠাৎ কালো বা ধূসর পর্দার মতো কিছু দেখা গেলে নিজে থেকে ভালো হয়ে যাবে—এমন ধারণা করা ঠিক নয়। রেটিনা সরে যাওয়ার মতো সমস্যা হলে দ্রুত চিকিৎসা নেওয়া দৃষ্টিশক্তি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে পূর্ণাঙ্গ চোখ পরীক্ষা করানো উচিত।
চোখের অনেক রোগের শুরুতে স্পষ্ট কোনো লক্ষণ নাও থাকতে পারে। আবার কেউ কেউ দৃষ্টিশক্তির পরিবর্তনকে বয়স বাড়ার স্বাভাবিক অংশ মনে করে উপেক্ষা করেন। তাই অস্বাভাবিক কোনো দৃষ্টির পরিবর্তন দেখা দিলে গুরুত্ব দিয়ে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানোই নিরাপদ।
সূত্র: আমেরিকান একাডেমি অফ অপথালমোলজি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রার্থীরা জড়ো হতে থাকেন। পরে বেলা ১১টার দিকে সেখান থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ের কাছে অবস্থান নিয়ে তারা দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবি জানান।
এ বিষয়ে উল্লেখযোগ্য যে, গত ২৪ সেপ্টেম্বর থেকে সারা দেশে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে সুপারিশপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান শুরু হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন জেলায় শত শত প্রার্থী নির্ধারিত সময়ে নিয়োগপত্র না পাওয়ায় তাদের মধ্যে তীব্র উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ প্ল্যাটফর্মের দাবি, ১৪ হাজার ৩৮৪ জন চূড়ান্ত নির্বাচিত প্রার্থীর মধ্যে পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে প্রায় দেড় হাজার প্রার্থীর নিয়োগপত্র আটকে রাখা হয়েছে। সুস্পষ্ট কারণ উল্লেখ না করে প্রার্থী বাদ দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে নিয়োগপত্র প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করে তারা পাঁচ দফা দাবি জানান।
এর আগে চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল এবং গত ৮ ফেব্রুয়ারি ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে ফল প্রকাশ করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ক্যারিবীয় অঞ্চলের সার্বভৌম রাষ্ট্র কিউবায় সম্ভাব্য সামরিক অভিযানের অংশ হিসেবে নিজেদের প্রস্তুত করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মার্কিন বাহিনী সরেজমিনে যাচাই করছে প্রয়োজনীয় জনবল এবং সহায়ক বিভিন্ন সামরিক ইউনিটের সক্ষমতা ও প্রস্তুতি।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিবিএস নিউজ, মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরীণ বেশ কিছু নথি পর্যালোচনার ভিত্তিতে এ সংক্রান্ত একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য অভিযানের প্রয়োজনে আগামী চার মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের ‘সাউদার্ন কমান্ড’-কে সামরিক পুলিশ, প্রশিক্ষিত চিকিৎসাকর্মী ও অন্যান্য সহায়ক ইউনিট সরবরাহ করা সম্ভব কি না, তা সেনারিজার্ভ বাহিনীর সদর দপ্তর থেকে খতিয়ে দেখা হচ্ছে। যদিও নথিতে সামরিক কৌশলের অংশ হিসেবে সরাসরি দেশটির নাম উল্লেখ করা হয়নি, তবে মার্কিন সামরিক প্রশাসনের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন, এটি কিউবাকেন্দ্রিক সম্ভাব্য সামরিক পদক্ষেপের অংশ।
যাচাই প্রক্রিয়ায় মূল নজর রাখা হচ্ছে লজিস্টিকস ও রসদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ‘কমব্যাট সাসটেইনমেন্ট সাপোর্ট ব্যাটালিয়ন’, প্রকৌশলী ব্যাটালিয়ন, জরুরি অস্ত্রোপচারের সুবিধাসহ মেডিকেল ব্রিগেড এবং নিরাপত্তা ও বন্দি ব্যবস্থাপনায় নিয়োজিত সামরিক পুলিশ ব্রিগেডের ওপর। সম্ভাব্য প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গত ২৫ সেপ্টেম্বরের মধ্যে এসব ইউনিটের চূড়ান্ত প্রাপ্যতা নিশ্চিত করতে সেনা রিজার্ভ সদর দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
অবশ্য অভ্যন্তরীণ পত্রে সক্ষমতা মূল্যায়নের তাগিদ দেওয়া হলেও কোনো ইউনিটকে শেষ পর্যন্ত চূড়ান্তভাবে মোতায়েনের আদেশ জারি করা হয়েছে কি না—তা পরিষ্কার করা হয়নি। সামরিক গোপনীয়তার স্বার্থে মার্কিন সাউদার্ন কমান্ড আগাম অভিযানের পরিকল্পনা বা সৈন্য মোতায়েনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় আসার পর সরকারের কঠোর অবস্থান সত্ত্বেও সামরিক বলপ্রয়োগের বিকল্প এড়ানোর ইঙ্গিত মিলেছে। তবে ট্রাম্পের এই সমঝোতার বার্তার পাশাপাশি পেন্টাগনের এই অভ্যন্তরীণ প্রস্তুতি লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে চরম সামরিক উত্তেজনা তৈরি করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ