প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের একটি ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে সংঘর্ষটি ঘটে।
এই ঘটনার ফলে সাইন্সল্যাব মোড় সংলগ্ন সবগুলো সড়কে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব জানান, ক্লাস শেষে ছুটির পর সাইন্সল্যাব দিয়ে ঢাকা কলেজের বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছুড়ে। এর ফলে বাসের জানালার কিছু কাচ ভেঙে যায়। এই খবর পেয়ে আমরা সাইন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করি।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের শিক্ষার্থী জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ করে আমাদের ওপর আক্রমণ করে। কী কারণে এই আক্রমণ হয়েছে তা জানি না। আমাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছে এবং কয়েকজনের মাথা ফেটে গিয়েছে।
তিনি আরও বলেন, আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই তারা আমাদের ওপর আক্রমণ করে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস মন্তব্য করেন, ঢাকা কলেজের বাস সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাব এইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছে।
তিনি আরও জানান, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকে নিউমার্কেট এবং ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছিল। শিক্ষকদেরও পাঠানো হয়েছিল যেন শিক্ষার্থীরা সংঘর্ষ থেকে বিরত থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন