ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ওজনে কম দেওয়ার অভিযোগে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা


ওজনে কম দেওয়ার অভিযোগে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশে বিখ্যাত বিস্কুট কোম্পানি নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে ওজনে কম দেওয়ার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, মোড়কে যে ওজন উল্লেখ করা ছিল, তার তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত করা হচ্ছিল এবং একই পণ্যের মোড়কে বিভিন্ন ওজন উল্লেখ করে ভোক্তাদের বিভ্রান্ত করা হচ্ছিল।

রবিবার (দুই আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা কার্যকর করে।

বিএসটিআই জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদ অনুযায়ী ওজন যাচাই করে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে উল্লেখিত ওজনের চেয়ে কম হয়ে গেছে। এ ছাড়াও, একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন এবং বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করাসহ প্রচলিত আইনের লঙ্ঘন ঘটাচ্ছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার জন্য নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে আইন অনুযায়ী আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ জামিনের খবর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ জামিনের খবর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে জামিনের খবর পেয়েছেন বলে রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান।

তিনি বলেন, ‘দুবাইয়ের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং জামিনের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। বাংলাদেশ সরকার দুবাইতে জামিনের আদেশ বাতিলের জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছে।’

রবিবার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার সাহায্যে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সক্ষম হব। বাংলাদেশ থেকে নিয়োগ করা ল ফার্ম এই বিষয়ে কাজ করছে।’

সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতে পুকুরে সাঁতার, পরদিন যুবকের ম র দে হ মিলল মুন্সীগঞ্জের সিরাজদিখান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৫ এম


গভীর রাতে পুকুরে সাঁতার, পরদিন যুবকের ম র দে হ মিলল মুন্সীগঞ্জের সিরাজদিখান

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি বিদ্যালয়ের পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

রোববার (২ আগস্ট) বিকেল নাগাদ উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১ জুলাই) রাত প্রায় ১টার দিকে এক ব্যক্তিকে ওই পুকুরে সাঁতার কাটতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন তাকে ডাকাডাকি করলেও তিনি কোনো সাড়া দেননি। অন্ধকার এবং ভয়ের কারণে কেউ পানিতে নেমে তাকে উদ্ধারের সাহসও পাননি। পরে, পরদিন রোববার বিকেলে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তিনি জানালেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী থাকলে আ.লীগও থাকবে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৯ এম


‘বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী থাকলে আ.লীগও থাকবে’

বাংলাদেশের রাজনীতিতে যতদিন জামায়াতে ইসলামী থাকবে, ততদিন আওয়ামী লীগও টিকে থাকবে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

রোববার (২ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘৩৬ জুলাইয়ের অবদান বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ মজহার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় অর্জন এবং এ অর্জনের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। একাত্তরের মাধ্যমেই বাঙালি জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছে।

তিনি বলেন, ইসলাম একটি ধর্ম, রাজনৈতিক দলের পরিচয় নয়। তাই ‘জামায়াতে ইসলামী’ নাম ব্যবহার করে রাজনীতি করার ঘোরবিরোধী আমি। যত দিন এ নাম নিয়ে জামায়াতে ইসলামী থাকবে, তত দিন বাংলাদেশে আওয়ামী লীগও থাকবে।

এ সময় ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার অবসান ঘটাতে হলে ১৯৭২ সালের সংবিধান পুনর্বিবেচনা নয়, বরং বাতিল করা প্রয়োজন বলে মন্তব্য করেন ফরহাদ মজহার।

১৯৭২ সালের সংবিধানের সমালোচনা করে তিনি বলেন, এটি জনগণের সার্বভৌমত্বকে সীমাবদ্ধ করেছে। জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত মালিক এবং জনগণের ইচ্ছার ভিত্তিতে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা সম্ভব। বর্তমান সংবিধানের পরিবর্তে গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।

জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াতেও অসন্তোষ প্রকাশ করেন ফরহাদ মজহার। তার অভিযোগ, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পূর্ণ ক্ষমতাসম্পন্ন অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়নি। তিনি দাবি করেন, সে সময় বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক বাস্তবতায় একটি পূর্ণাঙ্গ অন্তর্বর্তী সরকার গঠনে বাধা সৃষ্টি হয়েছিল।

ফরহাদ মজহার বলেন, পূর্ণাঙ্গ ক্ষমতাসম্পন্ন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সুযোগ দেওয়া হয়নি। শেখ হাসিনার আমলের সংবিধান বহাল রেখে প্রকৃত অর্থে সরকার পরিচালনা সম্ভব নয়। তার ভাষায়, সংবিধানকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, যদি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলা হয়, তাহলে একই সাংবিধানিক ধারাবাহিকতায় অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারকেও অবৈধ বলতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪ সালের চেতনাকে ধারণ করে রাষ্ট্র পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে হবে। দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা ও পুরোনো রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

সংলাপে সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আইনজীবী আবু হেনা রাজ্জাকী, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ভূঁইয়া, এ বি এম খালিদ হাসান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়া প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রচণ্ড তাপদাহের মধ্যে ইরাকের সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩১ এম


প্রচণ্ড তাপদাহের মধ্যে ইরাকের সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন

ইরাকের তাপমাত্রা বর্তমানে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। এই তীব্র গরমের ফলে বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটির একটি বিশাল অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, অতিরিক্ত গরমের কারণে গোলাবারুদ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

রবিবার, ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াহিয়া রসুল এই অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেন। তিনি জানান, তাপমাত্রার উচ্চতা বাড়ায় ক্যাম্প তাজির একটি গুদামে আগুন লেগে যায়। ওই গুদামে মূলত ইরাকি সেনাবাহিনীর ৯ নম্বর সাঁজোয়া বাহিনীর (আর্মার্ড ডিভিশন) অজস্র গোলাবারুদ মজুত ছিল।

সরকারি নিরাপত্তা মিডিয়া সেল জানিয়েছে, তীব্র গরমের কারণে ক্যাম্প তাজির ভেতরে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বেশ কিছু গোলাবারুদ বিস্ফোরিত হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেন।

উল্লেখ্য, ক্যাম্প তাজি ইরাকের অন্যতম প্রধান সামরিক ঘাঁটিগুলোর একটি। এই ঘাঁটিতে একসময় মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটের সেনারা অবস্থান করেছিলেন, কিন্তু পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

ইরাকে সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারের অন্তর্ভুক্ত বিস্ফোরণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। দেশে সাধারণ সুরক্ষার নিয়মকানুনগুলো প্রায়শই উপেক্ষিত হয়। বিশেষভাবে গ্রীষ্মের দাবদাহে যখন তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায়, তখন এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%