প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইরাকের তাপমাত্রা বর্তমানে ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গেছে। এই তীব্র গরমের ফলে বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটির একটি বিশাল অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, অতিরিক্ত গরমের কারণে গোলাবারুদ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
রবিবার, ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াহিয়া রসুল এই অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেন। তিনি জানান, তাপমাত্রার উচ্চতা বাড়ায় ক্যাম্প তাজির একটি গুদামে আগুন লেগে যায়। ওই গুদামে মূলত ইরাকি সেনাবাহিনীর ৯ নম্বর সাঁজোয়া বাহিনীর (আর্মার্ড ডিভিশন) অজস্র গোলাবারুদ মজুত ছিল।
সরকারি নিরাপত্তা মিডিয়া সেল জানিয়েছে, তীব্র গরমের কারণে ক্যাম্প তাজির ভেতরে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বেশ কিছু গোলাবারুদ বিস্ফোরিত হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেন।
উল্লেখ্য, ক্যাম্প তাজি ইরাকের অন্যতম প্রধান সামরিক ঘাঁটিগুলোর একটি। এই ঘাঁটিতে একসময় মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটের সেনারা অবস্থান করেছিলেন, কিন্তু পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
ইরাকে সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারের অন্তর্ভুক্ত বিস্ফোরণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। দেশে সাধারণ সুরক্ষার নিয়মকানুনগুলো প্রায়শই উপেক্ষিত হয়। বিশেষভাবে গ্রীষ্মের দাবদাহে যখন তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায়, তখন এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন