০২:৪৪ পি.এম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে লাফ দিয়ে নিচে পড়ে রিয়া (২০) নামের এক তরুণী মারা গেছেন।
এটি ঘটেছে শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রিয়ার বাবা পাবনা সদরের বাদুর ডাংগি গ্রামের বাসিন্দা লতিফ মল্লিক বলেন, আমার মেয়ের মানসিক সমস্যা ছিল। তাকে নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ভোরের দিকে সবার অজান্তে ওই ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে সে। এরপর গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাসের পরেই রিয়াকে এক সিঙ্গাপুর প্রবাসীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে দেওয়া হয়। এরপর তার স্বামী দেশে এসে আবার চলে যায়। তখন থেকেই রিয়া ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হতে শুরু করে। গত কিছুদিন ধরে সমস্যা বাড়তে থাকে। তিনি ঢামেক হাসপাতালে পাঁচদিন ধরে ভর্তি ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন