০৩:১৮ এম
ডিএমপির পল্টন মডেল থানার পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সাহায্য নিয়ে এবং স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে রাজধানীর বাসাবো এলাকা থেকে দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় থাকা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের নাম হলো- ১। মোঃ মফিজুর রহমান লিটন (৪৭)।
পল্টন মডেল থানার সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মোট ১১টি সিআর পরোয়ানা মুলতবি ছিল, এর মধ্যে চারটি সিআর সাজা পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য চেষ্টা করে আসা হয়েছিল। তার সমস্ত মোবাইল নম্বর বন্ধ থাকায় এবং বিভিন্ন সম্ভাব্য ঠিকানায় গোপনে আসা-যাওয়া করায় তার অবস্থান সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এছাড়া তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের সহযোগিতায় রোববার (১২ জুলাই) বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন