ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বগুড়াকে স্মার্ট নগরী গড়তে আগ্রহী চীনের প্রতিনিধি দল


বগুড়াকে স্মার্ট নগরী গড়তে আগ্রহী চীনের প্রতিনিধি দল

বগুড়া সিটি করপোরেশনকে আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে তারা নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জনসেবার বিভিন্ন খাতে সম্ভাব্য সহযোগিতার দিক নিয়ে সিটি করপোরেশন প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এ প্রতিনিধি দলের।

বৈঠকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদ আলী, চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার লু সেন, গ্রুপ-৪–এর সিনিয়র অর্থনীতিবিদ মাইকেল ডাই এবং বাংলাদেশ অংশের সিনিয়র ম্যানেজার নুরুল আফসার মিঠু উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

অনুষ্ঠানে, প্রতিনিধি দল বগুড়া সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো এবং উন্নয়ন প্রকল্পে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করে এবং চীনের আধুনিক নগর উন্নয়নের অভিজ্ঞতার আলোকে বগুড়াকে পরিকল্পিত, পরিবেশবান্ধব এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট সিটিতে রূপান্তরের জন্য একটি প্রাথমিক উন্নয়ন প্রস্তাবনা প্রশাসকের কাছে উপস্থাপন করে।

বৈঠকে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সরকারি স্থাপনাসমূহ ও সড়ক আলোকসজ্জায় সৌরবিদ্যুৎ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পরিবেশসম্মত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য থেকে জ্বালানি ও সম্পদ উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া, আধুনিক সিটি করপোরেশন ভবন নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা, সমন্বিত জিআইএস ম্যাপিং, সফটওয়্যারভিত্তিক হোল্ডিং ট্যাক্স ও নাগরিক সেবা এবং টেকসই সড়ক অবকাঠামো উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

সৌজন্য সাক্ষাৎ শেষে, চীনা প্রতিনিধি দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাগবাড়ীস্থ বাসভবন, বগুড়া জেলা বিএনপির কার্যালয়, শহীদ চান্দু স্টেডিয়াম, মহাস্থানগড়সহ জেলার কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : মোনায়েম মুন্না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : মোনায়েম মুন্না

 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মু্না বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন, দুর্গত এলাকায় আমাদের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

রোববার দুপুরে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় মোনায়েম মুন্না বলেন, জেলা পর্যায়ের নেতৃত্ব সার্বক্ষণিক বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখছে।

তিনি উল্লেখ করেন, সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও সমন্বিতভাবে মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। দুর্যোগ মোকাবিলায় সবাইকে মানবিকতা, সহযোগিতা ও ঐক্যের মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।

এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, আহমেদ মুন্না, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবদল নেতা মুহাম্মদ শহিদুল ইসলাম শহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরের সীমান্তে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


দিনাজপুরের সীমান্তে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

দিনাজপুরের সদর ও ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। শনিবার মধ্যরাতে ফুলবাড়ী ব্যাটালিয়নের খানপুর ও আমতলী বিওপি পৃথক দুটি মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদক এবং চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোজাম্মদ আরিফ উজ জামান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করে জড়িতদের আটকে আইনগত ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
আদালতে বাবার স্বীকারোক্তি

বাবা মেয়েকে হত্যা করেছে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


বাবা মেয়েকে হত্যা করেছে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায়

সিলেটের গোলাপগঞ্জে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার কারণে আবারও পালানোর পরিকল্পনা করায় অসন্তুষ্ট হয়ে বাবা আবু বক্কর নিজেই ১৭ বছর বয়সী মেয়ে রায়কা আক্তার রিয়াকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার দায় স্বীকার করেছেন।

রবিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এ বিষয়টি জানিয়েছেন, বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুজাফর মোহাম্মদ মাহফুজুল কবির বক্তব্য অনুযায়ী, শুক্রবার বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামের নানাবাড়ির পুকুরঘাটে রিয়াকে হত্যার ঘটনা ঘটে। এই হত্যা মামলার বিষয়ে অভিযুক্ত বাবা আবু বক্করকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রবিবার আদালতে হাজির করার পর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালত সূত্র জানায়, জবানবন্দিতে আবু বক্কর জানান যে, প্রায় এক বছর আগে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার শাহিন নামের এক যুবকের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক সৃষ্টির ঘটনা ঘটে। পরে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এক মাসের মধ্যে পরিবারের সদস্যরা রিয়াকে ফিরিয়ে আনেন। উল্লেখযোগ্য যে, অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে পালিয়ে থাকার পরেও তাদের বিয়ের আইনত কার্যকর হয়নি।

পরবর্তীতে, মেয়েকে প্রেমিকের প্রভাব থেকে দূরে রাখতে রিয়াকে তিন থেকে চার মাসের জন্য বিয়ানীবাজার উপজেলার ইনাম গ্রামে নানাবাড়িতে পাঠানো হয়। কিন্তু সেখানে থেকেও রিয়া কৌশলে শাহিনের সঙ্গে পুনরায় যোগাযোগ করতে শুরু করে। সম্প্রতি তার প্রেমিকের সঙ্গে পালানোর প্রস্তুতির খবর জানতে পেরে আবু বক্কর ক্ষুব্ধ হয়ে যান। এরপর শুক্রবার নানাবাড়ির পুকুরঘাটে দা দিয়ে কুপিয়ে মেয়েকে হত্যার ঘটনা ঘটান, বলে তার স্বীকারোক্তিতে উল্লেখ রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহত রিয়ার মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী নারীকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী নারীকে গ্রেফতার

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাকসুদা চৌধুরী (৫৬) নামে যুক্তরাজ্য প্রবাসী একটি নারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার(১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর সেই নারীকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতার হওয়া মাকসুদা মৌলভীবাজার জেলার সদর থানার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী বলে জানা গেছে। পুলিশ জানায়, মাকসুদা চৌধুরী সিলেট কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি প্রতারণার মামলার আসামি হিসেবে পরিচিত। সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে সকাল ৮টার দিকে তিনি ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে ইমিগ্রেশন কর্মকর্তা তাকে কোতোয়ালী থানার পুলিশে হস্তান্তর করেন।

ভূমি বিক্রয় সংক্রান্ত প্রতারণার অভিযোগে মাকসুদা চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%