প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাকসুদা চৌধুরী (৫৬) নামে যুক্তরাজ্য প্রবাসী একটি নারীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার(১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর সেই নারীকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।
গ্রেফতার হওয়া মাকসুদা মৌলভীবাজার জেলার সদর থানার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী বলে জানা গেছে। পুলিশ জানায়, মাকসুদা চৌধুরী সিলেট কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি প্রতারণার মামলার আসামি হিসেবে পরিচিত। সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে সকাল ৮টার দিকে তিনি ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে ইমিগ্রেশন কর্মকর্তা তাকে কোতোয়ালী থানার পুলিশে হস্তান্তর করেন।
ভূমি বিক্রয় সংক্রান্ত প্রতারণার অভিযোগে মাকসুদা চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন