ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রতারণা ঠেকাতে ইমাম-মসজিদ কমিটিকে সতর্ক থাকার নির্দেশনা


প্রতারণা ঠেকাতে ইমাম-মসজিদ কমিটিকে সতর্ক থাকার নির্দেশনা

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলার মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই তথ্যটি ইসলামিক ফাউন্ডেশন দ্বারা প্রকাশ করা হয়েছে, যা জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছে।

শনিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতারকরা ফোনকল, এসএমএস এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। তারা ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং সম্পর্কিত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং বেতন-ভাতা সম্পর্কিত গোপন তথ্যসহ বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে কাজ করছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বা কোন জেলা কার্যালয় কখনোই ব্যক্তিগত নম্বর থেকে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। এছাড়া, আর্থিক সুবিধা বা অনুদান দেওয়ার প্রলোভন দেখিয়ে ওটিপি, পিন নম্বর কিংবা ব্যাংকিং-সংক্রান্ত গোপন তথ্য চাওয়া সম্পূর্ণরূপে একটি প্রতারণামূলক কর্মকাণ্ড।

এ অবস্থায় দেশের সকল ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে। অপরিচিত নম্বর থেকে ফোন এলে যাচাই-বাছাই না করে কোনো তথ্য না দেওয়া, ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের গোপন তথ্য কারোর সঙ্গে শেয়ার না করা এবং ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে তা সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, কোনো ধরনের প্রতারণার সম্মুখীন হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন আরো জানায়, ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সচেতনতা বাড়ানোই এ ধরনের প্রতারণা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। তা ছাড়া, কোনো ব্যক্তি যাচাই-বাছাই ছাড়া আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য প্রদান করলে তার দায়ভার ইসলামিক ফাউন্ডেশন বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পরবর্তী নেতা এবং দেশটির নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম আরো এক ধাপ এগিয়ে গেছেন। তিনি ইতোমধ্যে ৪০৩ জন লেবার এমপির মধ্যে ৩২২ জনের সমর্থন পাচ্ছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আর মাত্র একজন এমপির সমর্থন পেলেই তার বিরুদ্ধে অন্য কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ কার্যত শেষ হয়ে যাবে। কেননা নেতৃত্ব নির্বাচনে অংশ নিতে একজন প্রার্থীকে অন্তত ৮১ জন লেবার এমপির সমর্থন নিশ্চিত করতে হয়।

বর্তমানে যুক্তরাজ্যের ৬৫০ সদস্যের হাউস অব কমন্সে লেবার পার্টির ৪০৩ জন এমপি রয়েছেন। কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার মনোনয়ন না দিতে পারলেও তারা পার্লামেন্টে ফিরে বার্নহ্যামকে সমর্থন জানাবেন।

প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী যদি না থাকেন, তবে আগামী সপ্তাহেই বার্নহ্যামকে লেবার পার্টির নতুন নেতা ঘোষণা করা হতে পারে। এরপর আগামী ২০ জুলাই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মাত্র কয়েক সপ্তাহ আগে মেকারফিল্ড আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে পার্লামেন্টে ফেরেন বার্নহ্যাম। এরপর অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হওয়াকে তার রাজনৈতিক জীবনের বৃহৎ উত্থান হিসেবে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে বার্নহ্যাম তাকে সমর্থন দেওয়া এমপিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, "দলের বিভিন্ন অংশ থেকে পাওয়া এই সমর্থন প্রমাণ করে, ব্রিটেনের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন রয়েছে।"

তিনি আরও বলেন, তার সরকারের অগ্রাধিকার হবে "ওয়েস্টমিনস্টারের বাইরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ," "সাধারণ মানুষের জন্য অর্থনীতির পুনর্গঠন" এবং "দেশের সব অঞ্চলে সমানভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা।"

মেকারফিল্ডের উপনির্বাচনে বার্নহ্যামের বিজয় এবং গত মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর তৎকালীন নেতা ও প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার দলের চাপে পড়েন। এরপর অনেক এমপি স্টারমারকে পদত্যাগ করে বার্নহ্যামের জন্য নেতৃত্বের পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

বার্নহ্যাম এমপি হিসেবে শপথ নেওয়ার দিনই স্টারমার লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। দলীয় নিয়ম অনুযায়ী, নেতৃত্বের প্রার্থী হতে আগামী বুধবারের মধ্যে অন্তত ৮১ জন এমপির সমর্থন প্রয়োজন।

তবে বার্নহ্যাম ইতোমধ্যেই ৩২২ জন এমপির সমর্থন পাওয়ায় অন্য কোনো প্রার্থীর জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া, লেবার পার্টির নতুন নেতা হতে দল-সংশ্লিষ্ট ৩১টি সমাজতান্ত্রিক সংগঠন ও ট্রেড ইউনিয়নের মধ্যে অন্তত তিনটির সমর্থনও পেতে হবে তাকে।

এই শর্ত পূরণ হলে বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হবেন এবং ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পথ সুগম হবে। এর আগে ২০১০ ও ২০১৫ সালে লেবার পার্টির নেতৃত্বের নির্বাচনে অংশ নিলেও তিনি সফল হতে পারেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমালোচনার বদলে সময়কে ইতিবাচক কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


সমালোচনার বদলে সময়কে ইতিবাচক কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সমালোচনা বা কটাক্ষে সময় নষ্ট না করে শিক্ষার্থীদের সৃজনশীল ও ইতিবাচক কাজে মনোযোগ দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি এসব কথা শনিবার (১১ জুলাই) সাভারের গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন।

শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের এইচএসসি ২০২৬ সালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সমালোচনা বাদ দিয়ে সময়কে ভালো কাজে লাগাতে হবে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কারণে সেখানকার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে অযথা সমালোচনা না করে শিক্ষার্থীদের ইতিবাচক কাজে মনোযোগী হওয়া উচিত।

অনুষ্ঠানের আগে, গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা বেলুন উড়িয়ে ও কেক কেটে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন।

এছাড়া অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং আলহাজ্ব তমিজ উদ্দিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রি মেডিকেল ক্যাম্পে নগরকান্দায় শতাধিক মানুষের স্বাস্থ্যসেবা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


ফ্রি মেডিকেল ক্যাম্পে নগরকান্দায় শতাধিক মানুষের স্বাস্থ্যসেবা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার গাড়ুয়ার পাড় এলাকায় দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ কর্তৃক একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশু এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেছেন। তাছাড়া, স্থানীয় একটি মাদ্রাসার ৩৫ জন ছাত্রের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) নগরকান্দা উপজেলার গোপালকরদী ইউনিয়নের চাঁদহাট এলাকায় অবস্থিত দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে তিনজন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। চিকিৎসকগণ হলেন, ডা. এম. শিহাব উদ্দিন (এমবিবিএস, পিজি হাসপাতাল, ঢাকা), ডা. শরীফ মো. আল আমিন রেজা (এমবিবিএস, মিটফোর্ড মেডিক্যাল কলেজ) এবং ডা. মেহেদী হাসান (এমবিবিএস, ডিইউ; সিসিডি, ডায়াবেটোলজি-বারডেম)।

চিকিৎসাসেবা কার্যক্রমে সহযোগিতার জন্য মুফতি আব্দুল্লাহ বিন হাবিবুল্লাহ, নার্সিং অফিসার রাশেদুল ইসলাম, ফার্মাসিউটিক্যালস ট্রেইনার আব্দুস সালাম, সুলাইমান ও নজরুল ইসলাম নিজেরা উপস্থিত ছিলেন।

এছাড়া সফরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, আবু সালেহ, আতিকুর রহমান ও আব্দুল্লাহ আল নোমান। কর্মসূচি সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার পরিচালক মুফতি সুলাইমান, মুফতি তারিকুজ্জামান, মুফতি নাইমুল ইসলাম, এলাকার কৃতিসন্তান মাওলানা রইস উদ্দিন এবং স্থানীয় বাসিন্দারা।

মেডিকেল ক্যাম্প উপলক্ষে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ৩৫ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে বই-খাতা ও শিক্ষা উপকরণ বহনের জন্য আকর্ষণীয় স্কুলব্যাগ উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানিয়েছেন যে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সেবা পৌঁছানোর লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ কর্তৃক দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও আশা প্রকাশ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে, প্রা'ণ গেল আরও ৩ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


হামের উপসর্গে, প্রা

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে ৭৮৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নিহত ৩ শিশুর শরীরে হামের উপসর্গ ছিল। তবে, এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৬০১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে মোট ১৩ হাজার ৪১০ শিশুর হাম শনাক্ত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%