প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুরের নগরকান্দা উপজেলার গাড়ুয়ার পাড় এলাকায় দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ কর্তৃক একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশু এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেছেন। তাছাড়া, স্থানীয় একটি মাদ্রাসার ৩৫ জন ছাত্রের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) নগরকান্দা উপজেলার গোপালকরদী ইউনিয়নের চাঁদহাট এলাকায় অবস্থিত দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে তিনজন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। চিকিৎসকগণ হলেন, ডা. এম. শিহাব উদ্দিন (এমবিবিএস, পিজি হাসপাতাল, ঢাকা), ডা. শরীফ মো. আল আমিন রেজা (এমবিবিএস, মিটফোর্ড মেডিক্যাল কলেজ) এবং ডা. মেহেদী হাসান (এমবিবিএস, ডিইউ; সিসিডি, ডায়াবেটোলজি-বারডেম)।
চিকিৎসাসেবা কার্যক্রমে সহযোগিতার জন্য মুফতি আব্দুল্লাহ বিন হাবিবুল্লাহ, নার্সিং অফিসার রাশেদুল ইসলাম, ফার্মাসিউটিক্যালস ট্রেইনার আব্দুস সালাম, সুলাইমান ও নজরুল ইসলাম নিজেরা উপস্থিত ছিলেন।
এছাড়া সফরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, আবু সালেহ, আতিকুর রহমান ও আব্দুল্লাহ আল নোমান। কর্মসূচি সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার পরিচালক মুফতি সুলাইমান, মুফতি তারিকুজ্জামান, মুফতি নাইমুল ইসলাম, এলাকার কৃতিসন্তান মাওলানা রইস উদ্দিন এবং স্থানীয় বাসিন্দারা।
মেডিকেল ক্যাম্প উপলক্ষে দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার ৩৫ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে বই-খাতা ও শিক্ষা উপকরণ বহনের জন্য আকর্ষণীয় স্কুলব্যাগ উপহার দেওয়া হয়।
আয়োজকরা জানিয়েছেন যে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সেবা পৌঁছানোর লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ কর্তৃক দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের সেবামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও আশা প্রকাশ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন